সৌবীর রাজ্যের মহারানি ছিলেন বিদুলা। সৌবীররাজ আর বিদুলার এক পুত্র ছিল। তাঁর নাম সঞ্জয়। সঞ্জয় যখন যুবক তখন, হঠাৎ সৌবীররাজ মারা গেলে সিন্ধু দেশের রাজা সৌবীর রাজ্য আক্রমণ করে। সঞ্জয় সহজেই পরাজিত হয়ে রাজ্য হারিয়ে ম্লানমুখে শুয়ে আছেন। এদিকে বিদুলা পরাধীনতা সহ্য করতে না পেরে পুত্র সঞ্জয়ের কাছে গিয়ে তাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে উৎসাহ দিলেন। সঞ্জয়কে ভর্ৎসনা করে বললেন, তোর বাবার কী তেজ, সাহস ছিল, পরাধীনতাকে তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না। নির্ভীক হও। শত্রুকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার কর।
তখন সঞ্জয় বললেন, আমি যদি যুদ্ধে মারা যাই তাহলে. সমস্ত পৃথিবী পেয়ে তোমার কী হবে? বিদুলা ক্রোধে জ্বলে উঠলেন আর বললেন, স্বাধীনতার জন্য মৃত্যু সে তো বীরের মৃত্যু। স্বাধীনতার জন্য যুদ্ধ করে যদি প্রাণ যায়, যাক। বীরের মতো 'হয় স্বাধীনতা, নয় মৃত্যু' এ পণ করে যুদ্ধে অবতীর্ণ হও। বিদুলার কথায় সঞ্জয় উৎসাহিত হয়ে যুদ্ধ করলেন। সিন্ধুরাজ পরাজিত হলে সঞ্জয় হারানো রাজ্য ফিরে পেলেন। বিদুলা এমন গভীর দেশপ্রেমের অধিকারিণী ছিলেন।
Related Question
View Allমানুষ জন্মগ্রহণ করে পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখন্ডে।
দেশের প্রতি ভালোবাসাকে বলে দেশপ্রেম।
দেশপ্রেমিক যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন।
দেশপ্রেমিক হাসিমুখে জীবন উৎসর্গ করেন।
দেশপ্রেমের গৌরবে বিদুলা স্মরণীয় হয়ে রইলেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!