দোলা, সোমা ও সাথী তিন বান্ধবী। দোলা দুই গজ পাতলা কাপড়ে রং করতে যেয়ে প্রথমে পানিতে কাপড় কাচার সোডা ও লবণ মেশায় এবং ফুটন্ত অবস্থায় পানিতে কাপড় উল্টেপাল্টে দিয়ে তুলে শুকিয়ে ইস্ত্রি করে। সোমা কাপড়টিতে পেন্সিল দিয়ে সরল রেখা এঁকে রেখা বরাবর বড় বড় কাঁথা স্টিচ সেলাই করে সুতা টেনে গিঁট দেয় এবং রং করে। অন্যদিকে সাথী নিজের জামার কাপড়টিতে ভাঁজ দিয়ে বেঁধে দেয় এবং রং করে।

Updated: 9 months ago
উত্তরঃ

কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে এঁকে অন্যস্থানে রং ভরিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক বলে।

উত্তরঃ

প্রুসিয়ান রং ব্যবহার করে যে ছাপা করা হয় তার নাম ব্লক। 

ব্লকে ভালোভাবে পছন্দমতো রং দিয়ে কাপড়ে ছাপ দেওয়া হয়। এক্ষেত্রে কাঠের তৈরি ভাইস ব্যবহার করা হয় যাতে সুন্দর নকশা তোলা থাকে। রং করার পর তা যথাক্রমে ছায়ায় ও রোদে শুকাতে হয় তবে কোনো অবস্থাতেই তৈরিকৃত রঙের পেস্ট ৪ ঘণ্টার বেশি রেখে ব্যবহার করা উচিত নয়।

উত্তরঃ

দোলা কাপড় রং করার ক্ষেত্রে বাটিক পদ্ধতি ব্যবহার করেছে। 

বাটিকের মাধ্যমে কাপড়ে এক বা একাধিক রঙের সমারোহ ঘটিয়ে বৈচিত্র্যময় করে তোলা সম্ভব। সব ধরনের কাপড়ে বাটিক পদ্ধতিতে রং করে আকর্ষণীয় করা যায়। বাটিক করার আগে কাপড় প্রস্তুত করে নেওয়া ধাপটি বেশ গুরুত্বপূর্ণ। এজন্যই দোলা প্রথমে বিশেষ প্রক্রিয়ায় ধুয়ে কাপড়কে মাড়মুক্ত করে। তারপর সে কাপড়কে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে কেচে ধুয়ে নেয়। এরপর সে সোডা ও লবণ মিশ্রিত ফুটন্ত পানিতে ১০-১৫ মিনিট ঢেকে নেড়েচেড়ে নেয়। এবার সে ঠাণ্ডা পানিতে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে নেয়।

এ থেকে বোঝা যায়, দোলা কাপড়ে বাটিক করার ক্ষেত্রে কাপড় প্রস্তুতকরণ ধাপটি অনুসরণ করেছে।

উত্তরঃ

সোমা ও সাথী কাপড়ে রং করার জন্য যথাক্রমে টাইডাইয়ের ডোরা ও ভাঁজ করে বাঁধা পদ্ধতিটি ব্যবহার করেছিল।

টাইডাই পদ্ধতিতে এক টুকরো কাপড়কে শক্ত করে বেঁধে রঙে ডোবানো হয়। রঙে কাপড় ডোবালে খোলা অংশে রং বসে ও বাঁধা অংশের ভেতরে রং ঢুকতে পারে না। তবে বাঁধা অংশের ভেতরে রং প্রবেশের চেষ্টা করে সুন্দর একটি নকশা সৃষ্টি হয়। টাইডাই করার ক্ষেত্রে খুব শক্ত করে সুতার বাঁধন দিয়ে ডিজাইন সৃষ্টি করা হয়। এ বাঁধন বিভিন্নভাবে দেওয়া হয়।

ডোরা বাঁধন পদ্ধতিতে পেনসিল দিয়ে লম্বা সরলরেখা এঁকে রেখা বরাবর মোটা সুতা দিয়ে বড় বড় কাঁথা স্টিচ দিয়ে সুতা টেনে শক্ত করে গিট দিয়ে এর উপরে-নিচে আরো শক্ত করে গিঁট দিতে হয়। অপরদিকে ভাঁজ করে বাঁধা পদ্ধতিতে প্রয়োজনমতো ভাঁজ দিয়ে একটি বাঁধন বেঁধে দিতে হয়। 

উপরোক্ত দুটি পদ্ধতির মধ্যে ডোরা বাঁধন পদ্ধতিতে কাপড়ে সেলাই, টেনে বাঁধা, শক্ত গিঁট দেওয়া, গিঁটের উপর-নিচে আবার শক্ত বাঁধন দেওয়া ইত্যাদি সময় সাপেক্ষ কাজগুলো করতে হয়। এতে শক্তিও বেশি খরচ হয়। অপরদিকে ভাঁজ করে বাঁধা পদ্ধতিতে ইচ্ছেমতো বাঁধন বেঁধে নকশা করা হয় বলে, সময় ও শক্তি উভয়েরই সাশ্রয় হয়।

তাই বলা যায় সোমা ও সাথীর ব্যবহৃত পদ্ধতি দুটির মধ্যে ডোরা বাঁধন পদ্ধতিতে সময় ও শক্তি বেশি এবং ভাঁজ করা বাঁধন পদ্ধতিতে কম খরচ হয়।

264

বস্ত্রশিল্পে ছাপা রংকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারখানায় যখন বস্ত্র প্রস্তুত হয় তখন তাকে গ্রে ফেব্রিক বলে। সত্যিকার অর্থে এরূপ কত্র সরাসরি বাজারে খুব একটা ছাড়া হয় না। বত্রে বিভিন্ন পদ্ধতিতে ছাপা রংকরণের পর বাজারজাত করা হয়। এতে করে বস্ত্রের আকর্ষণ ক্ষমতা ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পায়। রুচি প্রকাশের জন্য বস্ত্রের উপর স্থান বিশেষে বিভিন্ন রং প্রতিফলিত করার প্রণালিকে বস্ত্র ছাপা বলে। পদ্ধতিতে কাপড়ের উপর রং বেরং এর নকশা তৈরি করে অত্যন্ত আকর্ষণীয় করে তোলা হয়। ব্লক, বাটিক, স্ক্রিন, স্টেনসিল, রোলার ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে বরে ছাপার কাজ করা যেতে পারে। অন্যদিকে রংকরণের ক্ষেত্রে সম্পূর্ণ কাপড়টি রঙের দ্রবণে ডুবিয়ে সব জায়গায় সমানভাবে রং লাগিয়ে দেওয়া হয়। রংকরণের প্রক্রিয়াটি কর তৈরির পূর্বে অর্থাৎ তত্ত্ব বা সুভার মধ্যেও প্রয়োগ করা যেতে পারে। আবার অনেক সময় টাই-ডাই পদ্ধতিতে সুকৌশলে কাপড়টি বেঁধে রঙের দ্রবণে ডোবালেও সুন্দর একটি নকশা কাপড়ে ফুটিয়ে তোলা যায়

Related Question

View All
উত্তরঃ

বস্ত্র রং করা ও ছাপার মধ্যে মূলগত কিছু পার্থক্য বিদ্যমান। রং করা পদ্ধতিতে সম্পূর্ণ বস্তুটিকে ধারাবাহিকভাবে একই বর্ণে ও গাঢ়ত্বে সমভাবে রঞ্জিত করে তোলা হয়। পক্ষান্তরে ছাপা পদ্ধতিতে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা হয়। রংকরণের ক্ষেত্রে কম ঘনত্বের, আর ছাপার ক্ষেত্রে বেশি ঘনত্বের রং ব্যবহার করা হয়।

1.5k
উত্তরঃ

তরুর কাপড়গুলো অবিক্রিত অবস্থায় পড়ে থাকার কারণ হলো সঠিক পদ্ধতিতে ব্লক না করা। 

তরু প্রুসিয়ান রং দিয়ে কাপড়ে ব্লক প্রিন্ট করে। এ পদ্ধতিতে রং ভালোভাবে ব্লকে লাগিয়ে কাপড়ের উপর ছাপ দিলেই ছাপা হয়ে যায়। রঙের প্রস্তুত প্রণালি জানা থাকলে নিজের পছন্দমতো রং তৈরি করে ছাপ দেয়া যায়। তবে প্রিন্ট করার পর প্রুসিয়ান রঙের ক্ষেত্রে কাপড় স্টিম ও ধোলাই করতে হয়। স্টিমিং এর জন্য একটি হাঁড়িতে পানি ফুটাতে হয়। এরপর চট দিয়ে কাপড়টি ঢেকে হাঁড়ির উপর একটি চালনি বসিয়ে তার উপর কাপড়টি রেখে ঢাকনা দিয়ে ঢেকে স্টিমিং করা হয়। 

তরু এ সকল পর্যায়গুলো অতিক্রম না করে শুধু রং করেই তার দোকানে কাপড়গুলো নিয়ে যাওয়ায় এগুলো অবিক্রিত অবস্থায় পড়ে থাকে।

540
উত্তরঃ

কাপড় ব্যবসায়ী তরু সচেতনতার অভাবে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারছে না। তাই তাকে আরও বেশি সচেতন হতে হবে। তরু কাপড়ের ব্যবসা করলেও কোন কাপড় কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। ব্যবসায় সফলতার জন্য প্রয়োজন এ সম্পর্কে সঠিক জ্ঞান।

তরু প্রুসিয়ান রং দিয়ে ব্লক করা কাপড়গুলো স্টিম ও ধোলাই না করে সরাসরি দোকানে নিয়ে আসে। ফলে তার কাপড়গুলো অবিক্রিত অবস্থায় দোকানেই রয়ে যায়। তিনি যদি এ বিষয়ে সচেতন থাকতেন তবে কাপড়ে রং করার পর সেগুলো হাঁড়িতে পানি গরম করে চট দিয়ে ঢেকে হাঁড়ির উপর একটি চালনি বসিয়ে কাপড়টি ঢাকনা দিয়ে ঢেকে স্টিমিং করতেন। তাহলে তার রং করা কাপড়গুলো ঠিক থাকত এবং দোকানে অবিক্রিত অবস্থায় পড়ে থাকত না। তরু যদি ব্যবসার ক্ষেত্রে আরও একটু সচেতন হয় তবেই সে তার এসকল ভুল সংশোধন করতে এবং ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। 

তাই বলা যায় ব্যবসায় সাফল্যের জন্য তরুকে আরো সচেতন হতে হবে- মন্তব্যটি যথার্থ।

515
উত্তরঃ

বস্ত্র রং করা ও ছাপার মধ্যে মূলগত কিছু পার্থক্য বিদ্যমান। রং করা পদ্ধতিতে সম্পূর্ণ বস্তুটিকে ধারাবাহিকভাবে একই বর্ণে ও গাঢ়ত্বে সমভাবে রঞ্জিত করে তোলা হয়। পক্ষান্তরে ছাপা পদ্ধতিতে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা হয়। রংকরণের ক্ষেত্রে কম ঘনত্বের, আর ছাপার ক্ষেত্রে বেশি ঘনত্বের রং ব্যবহার করা হয়।

302
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews