=একটি রিলেশনাল অপারেটর যা 'Greater or Equal Operator' নামে পরিচিত। এই চিহ্ন ব্যবহার করা হয় যদি এর বামদিকের অপার্যান্ড ডানদিকের অপার্যান্ড থেকে বড় হয় অথবা উভয় অপার্যান্ড সমান হয়।
Related Question
View Allসমস্যার সমাধান বলতে বুঝায় চ্যালেঞ্জ বা বাঁধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা, চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়গুলোও জড়িত।
সমস্যা সমাধানের প্রকিয়াতে অন্তর্ভুক্ত থাকে এমন বিষয়গুলো হলো-
১. সমস্যা সংজ্ঞায়িত করা
২. সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করা
৩. বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করা
৪. সবশেষে সেরা সমাধানটি বাস্তবায়ন করা
কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র ০ ও ১ কে বুঝতে পারে। তাই কম্পিউটারকে ০ এবং ১ এর মাধ্যমে নির্দেশ প্রদান করতে হয়।
প্রোগ্রামিং ভাষা বলতে এমন কিছু ভাষা বুঝায়, যে ভাষায় রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সহজেই সে ভাষাকে নিজের বোঝার উপযোগী করে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। যেমন- সি, জাভা, পাইথন ইত্যাদি।
কম্পিউটার মেশিন ভাষা বুঝতে পারে যা ০ ও ১ দ্বারা গঠিত। প্রোগ্রামিং ভাষায় কম্পিউটারকে নির্দেশ দেয়ার পর কম্পিউটার একটি বিশেষ রূপান্তর ব্যবস্থার মাধ্যমে নির্দেশগুলো মেশিন ভাষায় রূপান্তর করে নেয় এবং বুঝতে পারে।
কম্পিউটার ০ ও ১ ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ০ ও ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি ভাষাকেই মেশিন ভাষা বলে। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!