ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা, কারও ক্ষতি না করা। একে অন্যকে সহযোগিতা করা। ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে ছয়টি বাক্য হলো-
১. ধর্মীয় সম্প্রীতির ফলে সকল ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
২. সমাজে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
৩. একে অন্যকে সাহায্য-সহযোগিতা করার মনোভাব বৃদ্ধি পায়।
৪. বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে মিলেমিশে থাকে।
৫. তারা একে অন্যের প্রতি সহনশীল ও সহমর্মী হয়।
৬. ধর্মীয় সম্প্রীতি মানুষকে মর্যাদাবান ও শ্রদ্ধাশীল করে।
Related Question
View Allমহানবি (স.) মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।
পবিত্র কুরআনে ভিন্ন ধর্মের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে।
মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত
অভাবী, ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হয়।
হজরত উমর (রা.) এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন।
ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!