যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রে প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে নাগরিক বলে।
Related Question
View Allরাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। অর্থাৎ রাষ্ট্র হলো অল্প বিস্তার বা বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জন সমাজ, যার নির্দিষ্ট ভূখণ্ডে তারা স্থায়িভাবে বসবাস করে, বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত, যার একটি সরকার আছে, যার প্রতি সমগ্র অধিবাসী আনুগত্য প্রকাশ করে।
প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগররাষ্ট্র। এটিকে ছোট স্বাধীন দেশ হিসেবেও বর্ণনা করা যায়। এটি সাধারণত একটি শহর এবং এর উপর নির্ভরশীল অঞ্চল নিয়ে গঠিত।
রাষ্ট্র বিজ্ঞানের ভাষায় আধুনিক রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি সংগঠিত জনসমষ্টি, যার কোনো একটি নির্দিষ্ট এলাকায় সার্বভৌম ক্ষমতাসম্পন্ন নিজস্ব সরকারের অধীনে বসবাস করে।
রাষ্ট্র গঠনের চারটি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে-জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। যেকেনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না।
একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনসাধারণকেই জনমষ্টি বলে। রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের জনসংখ্যা কম বা বেশি এমনকি বিশালও হতে পারে।
রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থিত আকাশসীমাকে বোঝায়। তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। অর্থাৎ একটি রাষ্ট্রে ভূখন্ড আয়তনে অনেক বড়ো হতে পারে। আবার অনেক ছোটোও হতে পারে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!