নাছির দরিদ্র ঘরের সন্তান। যৌতুকের লোভে ১৮ বছর বয়সে বিয়ে করে। তাদের সংসারে একে একে পাঁচটি কন্যাসন্তান জন্মলাভ করে। কন্যাসন্তান জন্মদানের জন্য স্ত্রীকে অপবাদ দিয়ে আরেকটি বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তিনটি কন্যাসন্তান জন্ম নেয়। দুই সংসার নিয়ে অতিকষ্টে তার জীবন চলছে।

Updated: 9 months ago
উত্তরঃ

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার ৫ম দেশ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সামাজিক দৃষ্টিভঙ্গি।
আমাদের সমাজে সামাজিক মর্যাদা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনের জন্য বিয়ে একটি অপরিহার্য বিষয় বলে মনে করা হয়। বিশেষভাবে কন্যা সন্তানের সামাজিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে দ্রুত বিয়ে দেওয়ার প্রবণতা আমাদের সমাজে বিদ্যমান। এতে করে জনসংখ্যা অধিক হারে বেড়ে যায়। আমাদের দেশের অধিকাংশ বাবা-মা ছেলেমেয়ে বড় হলে বিয়ে না দিলে সামাজিক অপরাধে জড়িত হতে পারে এই ভয়ে ভীত থাকে। তদুপরি সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কাও থাকে। এই ভয় এবং হেয় হওয়ার আশঙ্কায় তারা দ্রুত ছেলেমেয়েদের বিয়ে দিয়ে বিপদ এড়ানোর চেষ্টা করে। এতে করে জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত নাছিরের পরিবারে জনসংখ্যা বৃদ্ধিতে বাল্যবিবাহ ও বহুবিবাহ কারণ দুটি কাজ করেছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতেও এ কারণ দুটি প্রযোজ্য।
বিবাহকে আমাদের দেশে একটি ধর্মীয় কর্তব্য বলে মনে করা হয়। এ কর্তব্যবোধ ছাড়াও অর্থনৈতিক ও সামাজিক কারণে দেশে বাল্যবিবাহ প্রচলিত। কম বয়সে বিয়ে হওয়ার কারণে দম্পতিদের সন্তান-সন্ততির সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা পরিবার পরিকল্পনা পদ্ধতির সুফল এবং অধিক সন্তান নেওয়ার কুফল সম্পর্কে অজ্ঞ থাকে। যেমনটি উদ্দীপকে বর্ণিত নাছিরের ক্ষেত্রেও দেখা যায়। আমাদের দেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের সর্বনিম্ন বয়স ২১ এবং মেয়েদের ১৮ ধরা হয়েছে। অথচ নাছির ১৮ বছর বয়সে বিয়ে করে পাঁচটি কন্যা সন্তানের জনক হয়েছে; যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বাল্যবিবাহকে নির্দেশ করে। নাছিরের মতো আমাদের দেশের বহু ছেলেমেয়ে বাল্যবিবাহের কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধি করছে।

আবার দেখা যায়, পুত্রসন্তানের আশায় নাছির আরেকটি বিয়ে করে এবং তিনটি কন্যাসন্তানের জন্ম দেয়। যা জনসংখ্যা বৃদ্ধির আরেকটি কারণ বহুবিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনও অনেক পুরুষই নাছিরের মতো শুধু পুত্র সন্তানের আশায় অধিক সন্তান জন্ম দিয়ে দেশের জনসংখ্যা বৃদ্ধি করছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সুশিক্ষায় শিক্ষিত করে এবং বিভিন্ন কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে নাছিরের পরিবারের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যাবে।
উদ্দীপকে উল্লেখিত নাছিরের ক্ষেত্রে দেখা যায়, তার প্রথম স্ত্রীর পাঁচটি সন্তান থাকার পরও সে আবার পুত্র সন্তানের আশায় বিয়ে করে ও তিনটি কন্যা সন্তান জন্ম নেয়। অর্থাৎ এখন তার সন্তানের সংখ্যা আটজন। নাছির অজ্ঞতা ও শিক্ষার অভারে এতগুলো সন্তানকে জন্ম দিয়েছে। এতবড় একটি পরিবার সামলানো তার মতো দরিদ্র মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য। তার এ অবস্থা থেকে উত্তরণ ঘটতে পারে যদি সে তার সন্তানদেরকে সুশিক্ষিত ও কর্মদক্ষ করে গড়ে তোলার মাধ্যমে জনসম্পদে পরিণত করতে পারে।
জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হলো সন্তানদেরকে শিক্ষিত করে তোলা। নাছিরের ধারণা পুত্র সন্তান হলে সে বৃদ্ধ বয়সে ভরণ- পোষণের দায়িত্ব পালন করতো। নাছিরের এ ধারণাটি সম্পূর্ণ ভুল। বর্তমানে শিক্ষিত মেয়েরা বিয়ের পরও তার পিতা মাতাকে ভরণ-পোষণ করে থাকে। এজন্য প্রথমত নাছিরের কর্তব্য হলো তার প্রতিটি মেয়েকে শিক্ষিত করে তোলা। বর্তমান সরকারও মেয়েদের শিক্ষার ব্যাপারে নানারকম সুযোগ সুবিধা দিচ্ছে। বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ, উপবৃত্তির ব্যবস্থা, নানারকম প্রশিক্ষণের সুযোগ দিয়ে মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে উৎসাহী করে তুলছে। পড়াশোনার শেষে মেয়েদের চাকরির ক্ষেত্রেও সরকার সুযোগ দিচ্ছে।
অর্থাৎ, নাছির যে ভুল করেছে সে ভুলটি অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে যেতে পারে যদি সে তার সন্তানদেরকে শিক্ষিত করে তোলে। তাহলে তার সন্তানরা জনসম্পদে পরিণত হবে এবং তার বৃদ্ধ বয়সের ভরণ- পোষণের যে চিন্তা তাও দূর হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
171

পূর্ববর্তী অধ্যায়গুলোতে নাগরিকতা ও পৌরনীতির সম্পর্ক, নাগরিকতার ধারণা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের সাথে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এসব ধারণা ব্যবহার করে বর্তমান অধ্যায়ে আমরা নাগরিক জীবনে নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করব ।

এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা -

• আমাদের নাগরিক জীবনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে পারব

• জনসংখ্যা সমস্যার কারণ ও এর প্রভাব এবং সমাধানের উপায় বিশ্লেষণ করতে পারব

• নিরক্ষরতার কারণ, প্রভাব ও সমাধানের উপায় বর্ণনা করতে পারব

• খাদ্য নিরাপত্তাজনিত সংকটের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারব

• পরিবেশগত দুর্যোগের ধারণা বর্ণনা করতে পারব • পরিবেশগত দুর্যোগ মোকাবেলার উপায় বর্ণনা করতে পারব

• সন্ত্রাস ও জঙ্গীবাদের উৎস, সমাজ জীবনে এর প্রভাব এবং তা নিরসনের উপায় ব্যাখ্যা করতে পারব

• নারী নির্যাতনের কারণ ও প্রতিকারের উপায় বর্ণনা করতে পারব

• নাগরিক সমস্যা সমাধানে নাগরিকের ভূমিকা নির্ণয় করতে পারব ।

আমরা সবাই বাংলাদেশের নাগরিক। শহর অথবা গ্রাম যেখানেই বসবাস করিনা কেন নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি নানারকম অসুবিধা বা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এছাড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পরিবার ও সমাজের সাথে যুক্ত থাকার ফলে কিছু পারিবারিক ও সামাজিক সমস্যারও সম্মুখীন হয়ে থাকি । নাগরিক জীবনের এ ধরনের কিছু সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে নিচে আলোচনা করা হলো ।

Related Question

View All
উত্তরঃ

খাদ্যনিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কে বোঝানো হয়।
কোনো রাষ্ট্রে যখন পর্যাপ্ত পরিমাণ খাদ্যের মজুদ থাকে এবং জনগণের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয় তখন সেই রাষ্ট্রে খাদ্যনিরাপত্তা আছে বলে মনে করা হয়। খাদ্যনিরাপত্তার ফলে নাগরিকদের মধ্যে খাদ্য সংকটের আশঙ্কা থাকে না। খাদ্য সংকট মোকাবিলার জন্য সঠিক খাদ্যনীতি বা খাদ্যনিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
293
উত্তরঃ

সুমির জীবনে প্রথম সমস্যাটি যৌতুক প্রথাকে চিহ্নিত করে।
নারী নির্যাতনের অন্যতম ধরন হচ্ছে যৌতুক। পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক পাত্রীকে বা পাত্রকে প্রদেয় অর্থ-সম্পত্তি বা অন্যান্য দ্রব্যসামগ্রীকে যৌতুক বলা হয়। যৌতুক উভয়পক্ষকে প্রদানের রীতি থাকলেও আমাদের সমাজে যৌতুক প্রধানত পাত্রীপক্ষ, পাত্রপক্ষকে বা পাত্রকে প্রদান করে। যৌতুক একটি সামাজিক কু-প্রথা। যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পর পারিবারিক কলহ, স্ত্রী নির্যাতন ও হত্যা, বিবাহ-বিচ্ছেদ ইত্যাদি ঘটে। নারীদের আত্মহত্যার পেছনে যৌতুকপ্রথা অনেকাংশে দায়ী।
উদ্দীপকে দেখা যায়, সুমির বিয়ের সময় তার স্বামীকে যে টাকা-পয়সা দেওয়ার কথা ছিল তা দিতে না পারার কারণে শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে থাকে। যা যৌতুক প্রথার একটি কুফল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
286
উত্তরঃ

সুমির মতো নারীদের যৌতুক প্রথার সমস্যা থেকে রক্ষা করতে উদ্দীপকে বর্ণিত কাজটি অর্থাৎ অর্থনৈতিক কাজ যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
আমাদের দেশে অধিকাংশ নারী পরিবারের পুরুষ সদস্যের আয়ের ওপর নির্ভরশীল। ফলে সংসারের যেকোনো বিষয়ে তাদেরকে বাবা, ভাই ও স্বামীর সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতার কারণে সংসারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে তারা মতামত দিতে পারে না বা তাদের মতামত গ্রহণ করা হয় না। অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারীর অবস্থানকে সমাজে ও পরিবারে মর্যাদাসম্পন্ন করে। একজন উপার্জনক্ষম নারী শুধু নিজের ওপর নির্ভরশীল নয়, সংসারের বিভিন্ন বিষয়েও তার সিদ্ধান্ত বা মতামত গ্রহণ করা হয়।

উদ্দীপকে দেখা যায়, সুমি তার স্বামীর ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল বিধায় স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই তার সাথে খারাপ আচরণ করত। যখন সে সেলাই কাজ করে পরিবারের অর্থনীতিতে অবদান রাখা শুরু করে, তখন পরিবারের সবাই তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।
আমাদের দেশে যেসব নারী অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল, তারাই নির্যাতনের শিকার বেশি হয়। তবে আত্মনির্ভরশীল নারীরা নির্যাতনের শিকার কম হয়। কেননা তারা নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন থাকে। সুতরাং বলা যায়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
309
উত্তরঃ

সন্ত্রাসের অন্যতম ধরন হলো রাজনৈতিক সন্ত্রাস।
রাজনীতির নামে রাজনৈতিক দল, সংগঠন বা গোষ্ঠীবিশেষ যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাকে রাজনৈতিক সন্ত্রাস বলে। সন্ত্রাসীরা, শ্রেণি সংগ্রামের নামে আবার কখনো কখনো রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
627
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews