নানান দেশের নানান ভাষা
বিনা স্বদেশি ভাষা মিটে কি আশা?

Updated: 1 week ago
উত্তরঃ

মূলভাব: মাতৃভাষা মানুষের অমূল্য সম্পদ। কারণ, হাজারো ভাষার মধ্যে একমাত্র মাতৃভাষাতেই মানুষ মনের ভাব প্রকাশ করে তৃপ্তি লাভ করে।

সম্প্রসারিত ভাব: স্বদেশি ভাষা বলতে মাতৃভাষাকেই বোঝায়। মাতৃভাষায় মনের ভাব যত সহজে ও সাবলীলভাবে প্রকাশ করা যায়, তা অন্য কোনো ভাষায় সম্ভব নয়। বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব, কিন্তু মাতৃভাষার মতো চিন্তা-চেতনার বিকাশ ও তার পরিপূর্ণ প্রকাশ অন্য ভাষায় সম্ভব হয় না। কারণ শিশুকাল থেকেই মানুষ মাতৃভাষা আয়ত্ত করে, মাতৃভাষায় কথা বলে। অর্থাৎ মাতৃভাষা তার আবাল্য পরিচিত, মায়ের মতোই আপন। স্বদেশের মাটি, পানি, বায়ু আর ভাষাকে ব্যবহার করে বেড়ে ওঠে মানুষ। তাই মানুষের কথা বলার ও মনের ভাব প্রকাশের উৎকৃষ্ট বাহন মাতৃভাষা। মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে মানুষ যতটা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং আনন্দ পায়, অন্য কোনো ভাষায় তা অসম্ভব। পৃথিবীর প্রত্যেক জাতির মাতৃভাষার বিশিষ্টতা রয়েছে। মাতৃভাষার সঙ্গে তাদের নিবিড় আত্মিক সম্পর্ক রয়েছে। যে জাতি পৃথিবীতে শিক্ষাদীক্ষা, জ্ঞানচর্চা, গবেষণা কাজে মাতৃভাষার যত বেশি চর্চা করেছে, সে জাতি তত বেশি উন্নত হয়েছে। পৃথিবীর বিদ্বান ও জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন ভাষা শেখেন, সাধনা করেন, জ্ঞানের চর্চা করেন। কিন্তু অর্জিত সাধনার ফল প্রকাশ করেন মাতৃভাষায়। কারণ মাতৃভাষার দ্বারা যত সুন্দর ও সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা যায়, অন্য ভাষায় তা সম্ভব নয়। আর তাই অন্য ভাষায় তা প্রকাশ করে তাঁরা পরিপূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারেন না। আমাদের আশা-আকাঙ্ক্ষা ও বিমূর্ত চিন্তা-চেতনা মূর্তি লাভ করে মাতৃভাষার মাধ্যমেই।

মন্তব্য: অতএব, মাতৃভাষাই মানুষের ভাব বিনিময়ের প্রধানতম বাহন। এর মাধ্যমেই মানুষের মনের আশা ও আকাঙ্ক্ষার পূর্ণ পরিতৃপ্তি ঘটে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
11
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews