নামিক ও প্রকৃত সুদের হারের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:
নামিক সুদের হার | প্রকৃত সুদের হার |
১. একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ঋণ বা বিনিয়োগের ওপর প্রযোজ্য সুদের হারকে নামিক সুদের হার বলে। | ১. বছর একাধিকবার চক্রবৃদ্ধি হলে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে।- |
২.-সামিক সুদের হারের ক্ষেত্রে চক্রবৃদ্ধির প্রভাব বিবেচনা করা হয় না। | ২. প্রকৃত সুদের হারের ক্ষেত্রে 'চক্রবৃদ্ধির প্রভাব অন্তর্ভুক্ত করা হয়। |
Related Question
View Allসময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলে। আজকের ১০০ টাকার মূল্য ১ বছর পরের ১০০ টাকার সমান নয়। অর্থাৎ আজকের ১০০ টাকা অধিক মূল্যবান। এটাই অর্থের সময়মূল্যের ধারণা।
সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্ত সুদাসলকে পরবর্তী নির্দিষ্ট সময়ে আসল ধরে তার ওপর সুদ ধার্য করা হয়।
বিনিয়োগকৃত অর্থের ওপর প্রতি বছর যে হারে সুদ অর্জিত হয় তাকে সুদের হার বলা হয়। অর্থের সময়মূল্যের পরিবর্তনের মূল কারণ সুদের হার। সুদের হারের পরিবর্তনের সাথে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পরিবর্তন হয়।
ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় করতে হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃত 'সুদের হার বৃদ্ধি পায় এবং চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে প্রকৃত সুদের 'হার হ্রাস পায়।
কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। ধরা যাক, জমিতে বিনিয়োগের ফলে ব্যাংকে স্থায়ী আমানতে বিনিয়োগ সম্ভব হয়নি। এক্ষেত্রে স্থায়ী আমানতে ব্যাংক প্রস্তুত্ত ১০% সুদের হার হলো জমি ক্রয়ের সুযোগ ব্যয়।
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলে। আজকের ১০০ টাকার মূল্য ১ বছর পরের ১০০ টাকার সমান নয়। অর্থাৎ আজকের ১০০ টাকা অধিক মূল্যবান। এটাই অর্থের সময়মূল্যের ধারণা। অর্থের সময়মূল্য মূলত সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সম্পর্কিত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!