শিল্পের প্রসারের কারণে নারীরা শিক্ষাক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি অগ্রসর হয়েছে। নারী এখন শুধু প্রাথমিক বিদ্যালয় কিংবা মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডিতে আবদ্ধ নয়। নারীরা ব্যাপক সংখ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতক, স্নাতকোত্তর শ্রেণিতে পড়ালেখা করছে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।
Related Question
View Allশিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা, যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। বস্তুত শিল্পায়নের ফলেই শহর, বন্দর ও নগর গড়ে ওঠে। বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। পাশাপাশি নতুন নতুন শহর-বন্দরও গড়ে উঠেছে।
সমাজ বা রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা কিংবা সুযোগ সৃষ্টি করে নেওয়াই হচ্ছে নারীর ক্ষমতায়ন।
একসময় নারীরা সর্বক্ষেত্রেই খুব অবহেলিত ছিল। কিন্তু বর্তমানে তারা শিক্ষাদীক্ষায় সচেতন হয়েছে এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকান্ডে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তন। কোনো জাতির জীবনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, 'সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।' অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন।
সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতকগুলো উপরি কাঠামো, যেমন- আইন-কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন।
সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, "সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।" এবং ম্যাকাইভার বলেন, "মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।' অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার-আচরণের পরিবর্তন। মোট কথা, কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।
সামাজিক পরিবর্তন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
সামাজিক পরিবর্তনের প্রভাব অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধ এমনকি সনাতন জীবন ব্যবস্থাকেও গভীরভাবে স্পর্শ করে। সমাজের সৃজনশীল কর্মকান্ড লাভ করে নতুন গতি। উন্মুক্ত হয় জ্ঞান-বিজ্ঞানের নতুন শাখা ও কলাকৌশল। সৃষ্টি হয় নতুন সৃষ্টির উন্মাদনা এবং শুরু হয় নতুন সমাজ গঠনের প্রক্রিয়া।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!