নিচের উদ্দীপকটি লক্ষ কর:

Updated: 11 months ago
উত্তরঃ

পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য।

উত্তরঃ

সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে সালোকসংশ্লেষণ বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আর আলোর প্রধান উৎস হলো সূর্যালোক। যেহেতু সালোকসংশ্লেষণে সূর্যালোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যালোক থাকে না তাই রাতে সালোকসংশ্লেষণ হয় না।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত S যৌগটি হলো গ্লুকোজ বা শর্করা, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়। নিচে বিক্রিয়াটি দেখানো হলো-

সালোকসংশ্লেষণ একটি শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া। এ প্রক্রিয়ার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্দ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়।

উত্তরঃ

জীবজগতে উল্লিখিত বিক্রিয়া অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-

খাদ্য উৎপাদনে: জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা, একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য। কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। তাই সালোকসংশ্লেষণ ছাড়া উভয়ের জীবনই সংকটাপন্ন।

পরিবেশে গ্যাস বিনিময়: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে এ প্রক্রিয়ায় প্রাণিকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন, বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে।

জীবাশ্ম জ্বালানি: কলকারখানা বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি খনিজ তৈল, গ্যাস, কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতেই আসে। এগুলোর মধ্যে শক্তি এসেছে সালোকসংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে। উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে, জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।

179

পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। এ খাদ্য কোথা থেকে আসে, তা কি তোমরা জান? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে। এ অধ্যায়ে আমরা সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয়ে জানতে পারব। উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে। এ অধ্যায়ে সে বিষয়ে আমরা জানতে পারব।

এই অধ্যায় শেষে আমরা
• উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে ব্যাখ্যা করতে পারব।
• সালোকসংশ্লেষণের উপর জীবজগতের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব।
• খাদ্য প্রস্তুতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারব এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হব।

Related Question

View All
উত্তরঃ

যে প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।

401
উত্তরঃ

সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয়ে থাকে। ফলে বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি এবং পাতায় অসংখ্য পত্ররন্দ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় আদান-প্রদান সহজে ঘটে। এসব কারণেই সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয়।

640
উত্তরঃ

উদ্দীপকের P বেলজারে মোমবাতিটি জ্বলে থাকে। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-

উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে। এ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বেলজারে আবদ্ধ থাকার কারণে পরিবেশে উন্মুক্ত না হতে পেরে বেলজারটি অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয়। আমরা জানি, অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু আগুনকে জ্বলতে সাহায্য করে। যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না। যেহেতু বেলজারে অক্সিজেন আছে তাই বেলজারের ভেতরে থাকা মোমবাতিটিও জ্বলে থাকে।

475
উত্তরঃ

না; চিত্রে প্রদর্শিত অবস্থায় Q বেলজারের গাছটি বেঁচে থাকবে না।
উত্তরের পক্ষে যুক্তি আমরা জানি, সালোকসংশ্লেষণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্দ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে ও শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। Q চিহ্নিত চিত্রে বেলজারের ভেতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না। কিন্তু উদ্ভিদে খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য। তাই কার্বন ডাইঅক্সাইডের অভাবে খাদ্য তৈরি প্রক্রিয়া ব্যাহত হবে। এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদে শক্তি উৎপন্ন না হলে কিছুদিনেই চিহ্নিত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে।

390
উত্তরঃ

সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে সালোকসংশ্লেষণ বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আর আলোর প্রধান উৎস হলো সূর্যালোক। যেহেতু সালোকসংশ্লেষণে সূর্যালোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যালোক থাকে না তাই রাতে সালোকসংশ্লেষণ হয় না।

716
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews