নিচের উদ্দীপকটি লক্ষ কর-

খাদ্য উপাদানউৎস
Aভাত, আলু, রুটি, চিনি
Bমাছ, মাংস, কাঁঠালের বীজ
Cমলামাছ, লালশাক, পাকা পেঁপে।

Updated: 1 year ago
উত্তরঃ

আঁশ ও তত্ত্বময় অপাচ্য অংশযুক্ত খাবারকে রাফেজযুক্ত খাবার বলে।

উত্তরঃ

দেহকোষ ও দেহে তরলের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো খনিজ লবণ। ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ, সালফার ইত্যাদি খনিজ লবণ জাতীয় দ্রব্য যা খাদ্যের সাথে দেহে প্রবেশ করে ও দেহ গঠনে সাহায্য করে। এসব উপাদান দেহে মৌলিক উপাদান হিসেবে থাকে না, অন্য পদার্থের সঙ্গে জৈব ও অজৈব যৌগরূপে থাকে।

উত্তরঃ

উদ্দীপকে A খাদ্য উপাদান হলো ভাত, আলু, রুটি, চিনি যা শর্করা জাতীয় খাদ্য। নিচে শর্করা জাতীয় খাদ্যের শ্রেণিবিভাগ ছক আকারে বর্ণনা করা হলো-

শর্করা শ্রেণি

গঠন

উদাহরণ

উৎস

এক শর্করা

এক অণুবিশিষ্ট শর্করা

গ্লুকোজ

মধু, ফলের রস

দ্বি-শর্করা

দুই অণুবিশিষ্ট শর্করা

সুক্রোজ, ল্যাকটোজ

চিনি ও দুধ

বহু শর্করা

বহু অণুবিশিষ্ট শর্করা

শ্বেতসার, গ্লাইকোজেন

চাল, আটা, সবুজ পাতা, আলু, শাকসবজি ইত্যাদি

উত্তরঃ

উদ্দীপকে ৪ খাদ্য উপাদান হলো- আমিষ জাতীয় খাদ্য এবং C খাদ্য উপাদান হলো- ভিটামিন-এ সমৃদ্ধ খাবার। একজন ব্যক্তির ক্ষেত্রে আমিষ এবং ভিটামিন-'এ' -এই উভয় প্রকার খাদ্য উপাদানেরই প্রয়োজন আছে। নিচে যুক্তিসহকারে আমার মতামত দেওয়া হলো-  আমিষ জাতীয় খাদ্য- ১. দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।
২. দেহের কোষ গঠনে সহায়তা করে।
৩. দেহের বৃদ্ধিসাধন, গঠন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে।
৪. রক্তের হিমোগ্লোবিন তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করে।
৫. কোষীয় বিপাকের মাধ্যমে তাপশক্তির চাহিদা পূরণ করে।
ভিটামিন-এ সমৃদ্ধ খাদ্য-

১. দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে।
২. ত্বক ও শ্লেষ্মাঝিল্লিকে সুস্থ রেখে দেহকে বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ হতে রক্ষা করে।
৩. খাদ্যবস্তু পরিপাক ও ক্ষুধার উদ্রেক করে।
৪. রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখে।
অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, একজন ব্যক্তির ক্ষেত্রে আমিষ এবং ভিটামিন-'এ'- এই উভয় প্রকার খাদ্য উপাদানের প্রয়োজন আছে।

147

বর্তমানে পৃথিবীতে বাস করছে লাখ লাখ বিভিন্ন জাতের প্রাণী। এদের আকার-আকৃতি ও বৈশিষ্ট্য যেমন ভিন্নতর তেমন বিচিত্র এদের জীবনধারা, স্বভাব, খাদ্য ও খাদ্যগ্রহণ পদ্ধতি। দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অপরিহার্য। অতএব মানবদেহকে সুস্থ-সকল রাখার জন্যও খাদ্য অপরিহার্য। খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহকে সুস্থ রাখার পূর্বশর্ত। আমিষ, শর্করা, জেল ও চ ইত্যাদি জৈবযৌগ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আর এ সকল খাদ্য থেকে পুষ্টি পাই। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। আার এ খাদ্য থেকে জীৰ পুষ্টি লাভ করে।

এ অধ্যায় পাঠ শেষে আম-

• বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারব;
• পুষ্টির অভাবজনিত রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব;
• চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারব।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews