উত্তরঃ

তিতাস একটি নদীর নাম গ্রন্থটির লেখকের নাম অদ্বৈত মল্লবর্মণ

উত্তরঃ

ভোলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখকের নাম রাহুল সাংকৃত্যায়ন

উত্তরঃ

সূর্য দীঘল বাড়ী গ্রন্থটির লেখকের নাম আবু ইসহাক

উত্তরঃ

নুরুল দীনের সারা জীবন গ্রন্থটির লেখকের নাম সৈয়দ শামসুল হক

উত্তরঃ

সোজন বাদিয়ার ঘাট গ্রন্থটির লেখকের নাম জসীমউদ্দীন

208

মালো বংশের সন্তান অদ্বৈত মল্লবর্মণ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। ব্যক্তিগত জীবনের প্রগাঢ় অভিজ্ঞতা, সুগভীর অন্তর্দৃষ্টির প্রভাববলে সমাজের নিচু শ্রেণির মানুষের চালচিত্র সার্থকভাবে উপস্থাপন করেছেন তাঁর রচিত সাহিত্যকর্মে। তিনি শৈশবে পিত-মাতৃহীন হন এবং গ্রামের মালোদের চাঁদার টাকায় পড়ালেখা করেন।

  • অদ্বৈত মল্লবর্মণ ১ জানুয়ারি, ১৯১৪ সালে গোকর্ণ গ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন।
  • তিনি মাসিক 'ত্রিপুরা' পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৩৬ সালে নরেন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠিত এবং প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত 'নবশক্তি' পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৪৫ সালে 'সাপ্তাহিক দেশ' পত্রিকায় সম্পাদকের সহকারী হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এ পদে বহাল ছিলেন। সহকারী সম্পাদক: নবযুগ, কৃষক, যুগান্তর, মাসিক মোহাম্মদী।
  • তাঁর জীবদ্দশায় 'দলবেঁধে', 'ভারতের চিঠি: পার্ল বাককে', 'এক পয়সার একটি' (১৯৪৪) প্রকাশিত হয়।
  • তিনি মাত্র ৩৭ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল, ১৯৫১ সালে কলকাতার নারকেলডাঙ্গার ষষ্ঠীপাড়ার নিজ বাড়িতে মারা যান।

তাঁর উপন্যাসগুলোঃ

'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬): এটি ১৯৪৫ সালে প্রথমে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়। কয়েকটি অধ্যায় মুদ্রিত হওয়ার পর এ গ্রন্থের পাণ্ডুলিপি হারিয়ে যায়। পরে বন্ধুবান্ধব ও পাঠকদের আগ্রহের কারণে পুনরায় কাহিনিটি লেখেন। লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে এটি ৪ খণ্ডে গ্রন্থাকারে প্রকাশ পায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদীর তীরবর্তী অঞ্চলের দরিদ্র, শ্রমজীবী 'মালো' সম্প্রদায়ের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, শ্রম-বিশ্রাম, সংকীর্ণতা ও ঔদার্যকে লেখক এ উপন্যাসে শিল্পরূপ দিয়েছেন। জীবিকার জন্য তারা দিনরাত পরিশ্রম করলেও প্রাচুর্যের আলো কখনোই তাদের জীবনে প্রবেশ করে না। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রক্তমাংসময় কোনো ব্যক্তি নয়, তিতাস নদী। কিশোর, কিশোরের স্ত্রী, সুবল, বাসন্তী প্রভৃতি চরিত্রগুলো তিতাসকে কেন্দ্র করেই আবর্তিত। ১৯৬৩ সালে উৎপল দত্ত উপন্যাসটির নাট্যরূপ দেন। ঋত্বিক ঘটক ১৯৭৩ সালে এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন।

'সাদা হাওয়া' (১৯৯৬), 'রাঙ্গামাটি' (১৯৯৭), 'জীবনতৃষা' (অনূদিত), 'নয়াবসত'।

Related Question

View All
উত্তরঃ জহির রায়হান।

উপন্যাস 'হাজার বছর ধরে' বিখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান কর্তৃক রচিত। এটি একটি কালজয়ী আঞ্চলিক উপন্যাস, যা গ্রামীণ বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, চিরাচরিত প্রথা, কুসংস্কার এবং পারিবারিক ও সামাজিক সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

উপন্যাসের মূল বিষয়বস্তু হলো গ্রামীণ মুসলিম সমাজের অবহেলিত জীবন, যেখানে পুরুষতান্ত্রিক সমাজের সীমাবদ্ধতা, নারীর বঞ্চনা, প্রেম-ভালোবাসা, বিরহ এবং মানবিক সম্পর্কগুলি অত্যন্ত নিপুণভাবে চিত্রিত হয়েছে। এটি গ্রামীণ জীবনের সরলতা এবং একইসাথে এর ভেতরের জটিলতা ও টানাপোড়েনকে ফুটিয়ে তোলে।

আঙ্গিকের দিক থেকে এটি বাস্তববাদী ধারার (Realistic style) একটি উপন্যাস। জহির রায়হান অত্যন্ত সংবেদনশীলতার সাথে গ্রামীণ ভাষা, রীতিনীতি এবং বিশ্বাসকে উপন্যাসের পরতে পরতে তুলে ধরেছেন, যা চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে এবং পাঠকের কাছে গ্রামীণ জনজীবনের একটি বিশ্বাসযোগ্য চিত্র উপস্থাপন করেছে। এই উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এটি বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

Satt AI
Satt AI
2 weeks ago
422
উত্তরঃ তিনি তাঁর কাব্যে বাংলার গ্রামীণ জীবন, প্রকৃতি ও সংস্কৃতিকে অত্যন্ত নিবিড়ভাবে তুলে ধরেছেন।
জসীমউদ্দীনকে 'পল্লীকবি' বলা হয় কারণ তাঁর কবিতার মূল বিষয়বস্তু হলো গ্রামীণ বাংলার জীবনযাত্রা, সংস্কৃতি, প্রকৃতি, প্রেম, বিরহ এবং উৎসব। তিনি পল্লীর সহজ-সরল মানুষ, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন ও সংগ্রামকে তাঁর লেখনীর মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। তাঁর কাব্যে ব্যবহৃত ভাষা, উপমা ও চিত্রকল্প সবই গ্রামীণ পটভূমি থেকে নেওয়া। "নকশী কাঁথার মাঠ", "সোজন বাদিয়ার ঘাট" -এর মতো অমর কাব্যগুলোতে তিনি গ্রামের সাধারণ মানুষের প্রেম ও ট্র্যাজেডিকে এমনভাবে উপস্থাপন করেছেন যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়। গ্রাম বাংলার মাটি ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসাই তাঁকে এই উপাধিতে ভূষিত করেছে।
Satt AI
Satt AI
1 week ago
332
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews