নিচের চিত্রটি লক্ষ কর:

Updated: 7 months ago
উত্তরঃ

আলোক রশ্মি যখন ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এ ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

অপটিক্যাল ফাইবার বলতে এক ধরনের খুব সরু কাচতত্ত্বকে বুঝায়, যা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাচতত্ত্বর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এ প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। চিকিৎসা, টেলিযোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

RO রশিার গতিপথ নিচে চিত্রসহ বর্ণনা করা হলো-


আমরা জানি, সংকট কোণে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়। আবার সংকট কোণের চেয়ে বড় কোণে কোনো রশ্মি আপতিত হলে তার জন্য কোনো প্রতিসরিত রশ্মি পাওয়া যায় না। চিত্রানুযায়ী RO রশ্মি QO রশ্মির চেয়ে বড় কোণে আপতিত হয়েছে। এক্ষেত্রে RO রশ্মির জন্য আর কোনো প্রতিসরিত রশ্মি পাওয়া যাবে না।

সেক্ষেত্রে আপতিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়মানুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। সুতরাং RO রশ্মি কর্তৃক সৃষ্ট আপতন কোণ ∠RON' সংকট কোণ θe এর চেয়ে বড় হওয়ায় তা আর প্রতিসরিক না হয়ে বিভেদতলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমেই ফিরে। আসবে। সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি হবে OR'। অর্থাৎ RO রশ্মি বিভেদতলে প্রতিফলিত হয়ে OR' পথে গমন করবে। RO রশ্মির এই OR' পথে গমনকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

চিত্রে QO রশ্মি অভিলম্ব NON' এর সাথে ∠QON' সংকট কোণ তৈরি করে।
প্রথমত চিত্র হতে আমরা দেখতে পাই যে, PO আপতিত আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশের সময় অভিলম্ব NON' হতে দূরে সরে গেছে, যা প্রতিসরিত হয়ে OP' আলোকরশ্মি হিসেবে বের হয়ে যায়। এরপর যখন আপতন কোণ বৃদ্ধি করে আলোকরশ্মি QO পথে যায় তখন প্রতিসরিত রশ্মি OQ' পথে চলে যায়। চিত্রে OQ রশ্মিটি বিভেদতল বরবর ঘেঁষে চলে গেছে। এই ক্ষেত্রে আপতন কোণ ZQON' কে সংকট কোণ বলা হয়। কারণ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদতল বরাবর ঘেঁষে যায়, তাকে সংকট কোণ বলে।
অতএব, চিত্রে QO রশ্মি সংকট কোণ তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
28

আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

   • দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব;
   • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব;
   • অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • চশমার কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব
   • আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews