RO রশিার গতিপথ নিচে চিত্রসহ বর্ণনা করা হলো-

আমরা জানি, সংকট কোণে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়। আবার সংকট কোণের চেয়ে বড় কোণে কোনো রশ্মি আপতিত হলে তার জন্য কোনো প্রতিসরিত রশ্মি পাওয়া যায় না। চিত্রানুযায়ী RO রশ্মি QO রশ্মির চেয়ে বড় কোণে আপতিত হয়েছে। এক্ষেত্রে RO রশ্মির জন্য আর কোনো প্রতিসরিত রশ্মি পাওয়া যাবে না।
সেক্ষেত্রে আপতিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়মানুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। সুতরাং RO রশ্মি কর্তৃক সৃষ্ট আপতন কোণ ∠RON' সংকট কোণ এর চেয়ে বড় হওয়ায় তা আর প্রতিসরিক না হয়ে বিভেদতলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমেই ফিরে। আসবে। সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি হবে OR'। অর্থাৎ RO রশ্মি বিভেদতলে প্রতিফলিত হয়ে OR' পথে গমন করবে। RO রশ্মির এই OR' পথে গমনকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!