নিচের চিত্র দুটি থেকে প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 9 months ago
উত্তরঃ

মানুষ তার প্রয়োজনে যেসব উদ্ভিদ চাষ করে তাদেরকে ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

দৈহিক বৃদ্ধি এবং জৈবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন পুষ্টির । ফল ও শাকসবজি আমাদের দৈহিক বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণ করে। একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক ২৭৫ গ্রাম শাকসবজি ও ১১৫ গ্রাম ফল খাওয়া বাঞ্ছনীয়। শিশুর দেহ গঠন এবং রোগ প্রতিরোধেও ফল ও শাকসবজির ভূমিকা অপরিহার্য। ফল ও শাকসবজি খাওয়ার মাধ্যমে সবগুলো পুষ্টি উপাদানের চাহিদা পূরণ সম্ভব হয়। সুতরাং ফল ও শাকসবজি খাওয়া অপরিহার্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

চিত্র-১ এর ফসলটি হলো গোলাপ ফুল, যা একটি ফুল জাতীয় ফসল। একে উদ্যান ফসল বলার কারণগুলো নিম্নরূপ-

১. উদ্যান ফসলের ন্যায় গোলাপ ফুলকে স্বল্প পরিসরে নিবিড়ভাবে চাষাবাদ করা হয়।
২. এটি চাষে একক জায়গায় অধিক পুঁজি ও শ্রম দরকার, হয় যা উদ্যান ফসলের বৈশিষ্ট্য।
৩. উদ্যান ফসলের একটি বৈশিষ্ট্য হলো- এটিকে মানুষের সৌন্দর্য তৃষ্ণা মেটানোর জন্য চাষ করা হয়। গোলাপ ফুল চাষের উদ্দেশ্যও একই।
৪. উদ্যান ফসলের বৈশিষ্ট্য অনুযায়ী গোলাপ ফুল চাষে প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়া হয়, প্রতি গাছে আলাদাভাবে সেচ ও সার দেওয়া হয়।

উদ্যান ফসলের সাথে সংগতিপূর্ণ এতসব বৈশিষ্ট্যের কারণেই গোলাপ ফুলকে উদ্যান ফসল বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

চিত্র-২ এর ফসলটি হলো ধান- যা একটি দানা জাতীয় মাঠ ফসল। এর অনুরূপ অন্যান্য মাঠ ফসলগুলো হলো- ডাল ফসল, তৈল ফসল, আঁশ জাতীয় ফসল, চিনি'ফসল-এবং পশু খাদ্য ফসল। নিচে এদের গুরুত্ব বর্ণনা করা হলো-

দানা, ডাল ও তৈল ফসল আমাদের খাদ্য শস্য ফসল। দানা জাতীয় ফসলের মধ্যে ধান, গম, ভুট্টা মানুষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ডাল জাতীয়১ফসল' আমাদের আমিষের চাহিদা মেটায়। বিভিন্ন তৈল জাতীয় ফসল থেকে আমরা ভোজ্যতেল পাই।

গম, ভুট্টা ও ডাল ফসল প্রক্ষাপাখিও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়া গবাদিপশুর খাদ্যের জন্য প্যারা, গিনি, নেপিয়ার, খেসারি চাষ করা হয়ায় এগুলো সবুজ অবস্থায় খাওয়ানো হয়। এর ফলে বাণিজ্যিকভাবে পশু, পাখি ও মাছ চাষ প্রসার লাভ করেছে। আখ, সুপারবিট থেকে চিনি তৈরি করা হয়। আমাদের দেশে আখ চাষিরা চিনি কলে আখ সরবরাহ করে নগদ অর্থ পেয়ে থাকে। আঁশ ফসল থেকে সুতা, কাপড়, দড়ি, বস্তা, কার্পেট ইত্যাদি তৈরি হয়। আমাদের দেশে আঁশ ফসলের মধ্যে পাট অন্যতম। দেশ-বিদেশে পাট ও পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
50

কৃষিজ উৎপাদন বলতে ফসল, গৃহপালিত পশু-পাখি এবং মাছ উৎপাদনকে বুঝায়। এই অধ্যায়ে উদ্যান ও মাঠ ফসল, গৃহপালিত পশু-পাখি এবং চাষযোগ্য মাছের পরিচিতি, বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি শাকসবজি উৎপাদন (লালশাক, টমেটো ও মরিচ), পাখি পালন (কবুতর) এবং মাছ চাষ (পাঙ্গাশ) পদ্ধতির কলাকৌশল বর্ণনা করা হয়েছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা -

  • উদ্যান ফসলের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • মাঠ ফসলের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • শাকসবজি উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে পারব।
  • চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • মাছ চাষ পদ্ধতি (পাঙ্গাশ) বর্ণনা করতে পারব।
  • গৃহপালিত পশু-পাখির বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • পাখি পালন পদ্ধতি বর্ণনা করতে পারব।
  • বসতবাড়ি কিংবা বাড়ির আঙ্গিনায় কৃষিজ দ্রব্য (শাকসবজি) উৎপাদন করতে পারব।
  • কৃষিজ দ্রব্য উৎপাদনে আগ্রহী হব।

Related Question

View All
উত্তরঃ

বসতবাড়ির আশপাশের উঁচু জমিতে বাগান করে যে ফুল, ফল,, শাকসবজি ইত্যাদি ফলানো হয় তাকে উদ্যান ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
124
উত্তরঃ

লালশাকের বীজ অত্যন্ত ছোট বলে সঠিকভাবে বপন করা যায় না। তাই বপনের সময়ে বীজ যাতে সব জায়গায় সমভাবে পড়ে তা নিশ্চিত করার জন্য বীজের সাথে বালি বা ছাই মিশিয়ে নেওয়া হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
106
উত্তরঃ

রওশন আরার টমেটো চাষের জমির পরিমাণ ৩ শতাংশ।

আমরা জানি,

১ শতাংশ জমিতে গোবর সার লাগে ৩০ – ৫০ কেজি

৩ শতাংশ জমিতে গোবর সার লাগবে  (৩০-৫০) ×

                                                           = ৯০ – ১৫০ কেজি

সুতরাং ৯০ – ১৫০ কেজি গোবর সার প্রয়োগ করেছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
164
উত্তরঃ

একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক ২৭৫ গ্রাম শাকসবজি খাওয়া উচিত। অথচ বেশিরভাগ মানুষই অর্থ ও সচেতনতার অভাবে এ চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। আমাদের প্রত্যেকের বাড়ির পাশে কিছু না কিছু খালি জায়গা পড়ে থাকে। আমরা যদি এ খালি জায়গায় নানা রকম শাকসবজি চাষ করি তবে খুব সহজেই আমরা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। অথচ শুধুমাত্র উদ্যোগের অভাবে আমরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। যেমন উদ্যোগ নিয়েছেন রওশন আরা। তার শাকসবজি চাষের উদ্যোগটি তার পরিবারের পুষ্টি চাহিদা পূরণে যথেষ্ট হবে। অধিকন্তু অতিরিক্ত সবজি বিক্রি করে সে টাকা দিয়ে তিনি নানা রকম ফল ক্রয় করতে পারেন। যা তার পরিবারের সদস্যদের দৈনিক ফলের চাহিদাও পূরণ করবে।

অর্থাৎ দেখা যাচ্ছে পারিবারিক খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে রওশন আরার উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
113
উত্তরঃ

যে সকল মাছের পোনা সহজলভ্য, তাড়াতাড়ি বাড়ে, পুষ্টিমান ভালো ও খেতে সুস্বাদু সেসব মাছকেই চাষযোগ্য মাছ বলে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
249
উত্তরঃ

বাজারে মাছের চাহিদা প্রচুর। তাই যে কেউ মাছ চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। একই সাথে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
308
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews