নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

সমস্যা সমাধানের ধাপসমূহ হলো-
১। সমস্যা চিহ্নিত করা,
২। তথ্য সংগ্রহ,
৩। সম্ভাব্য সমাধানসমূহ চিন্তা করা,
৪। সমাধান নির্বাচন ও বাস্তবায়ন ও
৫। সমাধান মূল্যায়ন ও সতর্কতা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ হলো শিশুদের ব্লক-কোডভিত্তিক একটি জনপ্রিয় প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্লক কোড ব্যবহার করে বিভিন্ন ধরনের খেলা, এনিমেশন ভিডিয়ো, ছবি ইত্যাদি তৈরি করতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে বর্তমান যুগে অনেক কম সময়ে সমস্যার সমাধান করা যাচ্ছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কম্পিউটার বা মোবাইল ফোনে ধারাবাহিক নির্দেশনা প্রদানের মাধ্যমে অর্থাৎ কোড বা কমান্ড দিয়ে কোনো কাজ বা সমস্যার সমাধান করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যদি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কথা বলে তবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন-  

১. অন্যান্য শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়।
২. শিক্ষকের কথা শিক্ষার্থীরা ঠিক মতো শুনতে ও বুঝতে পারবে না।
৩. পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
৪. শ্রেণিকক্ষের শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ নষ্ট হয়।
৫. শ্রেণিকক্ষে শব্দ দূষণ সৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

রাস্তা পারাপারের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন-

১. রাস্তা পার হওয়ার আগে ডানে ও বামে তাকাতে হবে।
২. যদি গাড়ি না থাকে বা অনেক দূরে থাকে তবে জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে।
৩. রাস্তা পারাপারের জন্য যদি ফুটওভার ব্রিজ থাকে তবে তা ব্যবহার করতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পরিকল্পনা বলতে বুঝায় কোনো ব্যাপারে কী করা যেতে পারে সে সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কীভাবে সমস্যার সমাধান করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লেখাপড়া বিষয়ে সমস্যা হলে সাধারণত শিক্ষক, বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সহযোগিতা নেওয়া যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কম্পিউটার বা মোবাইল ফোনে কতকগুলো ধারাবাহিক নির্দেশনা প্রদানের মাধ্যমে অর্থাৎ কোড বা কমান্ড দিয়ে কোনো কাজ বা সমস্যার সমাধান করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ প্রোগ্রাম চালু করতে ইন্টারনেট সংযোগসহ একটি 'কম্পিউটারের প্রয়োজন হয়। কম্পিউটারের ওয়েব ব্রাউজার খুলে scratch.mit.edu লিখে scratch ওয়েব সাইটে প্রবেশ করতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ব্লক-কোড ধারাবাহিকভাবে টেনে ও জোড়া লাগিয়ে কম্পিউটার, ট্যাব বা মোবাইল ফোন দিয়ে নানান ধরনের খেলা, এনিমেশন ভিডিয়ো, ছবি ইত্যাদি তৈরি করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

এডিটরের তিনটি অংশ বা উপাদান রয়েছে। অংশগুলো হলো-১। কোড এলাকা, ২। স্ক্রিপ্ট এলাকা ও ৩। স্টেজ বা মঞ্চ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ব্লক কোড সম্পর্কে তিনটি বাক্য হলো-
১। এটি স্ক্র্যাচ প্রোগ্রামে স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করে।
২। স্ক্র্যাচে মোট ৯ ধরনের ব্লক কোড রয়েছে।
৩। নির্দিষ্ট কাজের জন্য ব্লক কোড পর্যায়ক্রমে সাজানো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এডিটরের মাঝখানে স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন ব্লক-কোড পর্যায়ক্রমে সাজানো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্রিপ্ট এলাকায় সাজানো ব্লক-কোড অনুযায়ী কাজটি এডিটরের একেবারে ডানপাশে মঞ্চে দৃশ্যমান হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচে ব্লক-কোডগুলো হলো- ১। গতি, ২। চেহারা, ৩। শব্দ, ৪। ঘটনা, ৫। নিয়ন্ত্রণ, ৬। অনুভব করা, ৭। অপারেটর, ৮। চলক বা ভ্যারিয়েবল, ৯। আমার ব্লকগুলো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্প্রাইটের গতি ও অবস্থান পরিবর্তন সংক্রান্ত কাজের জন্য গতি ব্লক-কোড ব্যবহৃত হয়। স্প্রাইটের বিভিন্ন ভঙ্গি ব্যবহার ও নিয়ন্ত্রণের জন্য চেহারা ব্লক-কোড ব্যবহৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বিভিন্ন ধরনের ঘটনা অনুযায়ী কার্যক্রম নির্ধারণের জন্য ঘটনা ব্লক-কোড ব্যবহার করা হয়। বিভিন্ন শর্ত যাচাই ও লুপের ব্যবহারের জন্য নিয়ন্ত্রণ ব্লক-কোড ব্যবহৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বর্তমান যুগে সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়ছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সমস্যা সমাধানের শুরুতেই পরিকল্পনা করা হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

শতক ছোঁয়া খেলায় যৌক্তিক নির্দেশনা অনুসরণ করে সহজেই লক্ষ্যে পৌঁছানো যায় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

Scratch ওয়েব সাইটে প্রবেশ করলে প্রথমে যে পেইজটি দেখা যায় সেটিকে হোম পেইজ বলে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ এডিটরের তিনটি অংশ বা উপাদান রয়েছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্রিপ্ট এলাকা এডিটরের মাঝখানে জায়গায় অবস্থিত ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচে নয় ধরনের ব্লক-কোড রয়েছে ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কাজের ধরন অনুযায়ী ব্লক-কোড রং আলাদা হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্প্রাইটের বিভিন্ন ভঙ্গি ব্যবহার ও নিয়ন্ত্রণের জন্য চেহারা ব্লক-কোড ব্যবহার করা হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

এডিটর চালু করলে মঞ্চে স্প্রাইট দেখা যায় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচে বিভিন্ন ব্লক-কোড পর্যায়ক্রমে সাজিয়ে নির্দিষ্ট কাজ করাকে প্রোগ্রাম বলা হয় ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে যেকোনো, সমস্যা সমাধান করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যৌক্তিক নির্দেশনা অনুসরণ করে সহজেই লক্ষ্যে পৌঁছানো যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ প্রোগ্রাম চালু করতে ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার প্রয়োজন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচে মোট ৯ ধরনের ব্লক কোড রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ এডিটরের বামপাশের অংশ হচ্ছে কোড এলাকা, যেখানে নানান ধরনের ব্লক কোড থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ এডিটরের মাঝের অংশ হচ্ছে স্ক্রিপ্ট এলাকা যেখানে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্যে বিভিন্ন ব্লক কোড পর্যায়ক্রমে সাজানো থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ এডিটরের ডানপাশের অংশ হচ্ছে স্টেজ বা মঞ্চ যেখানে স্ক্রিপ্ট এলাকায় সাজানো ব্লক কোড অনুযায়ী কাজটি দৃশ্যমান হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমাদের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ অপরিহার্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক নিয়মে তৈরি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ধোয়া-মোছা, রান্না করা ও ফসলের সেচে পানি ব্যবহার করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বন থেকে আমরা যে সকল সম্পদ পাই সেগুলোই বনজ সম্পদ। যেমন- বনের গাছপালা, পাখি ও জীবজন্তু এগুলো বনজ সম্পদ নামে পরিচিত। বনজ সম্পদের দুটি ব্যবহার নিম্নরূপ-

১। ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির ও রান্নার জন্য প্রয়োজনীয় কাঠ বনের গাছপালা থেকে পেয়ে থাকি।
২। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন বনের গাছপালা থেকে পেয়ে থাকি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

খনিজ সম্পদ ভূ-গর্ভ বা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারে নিঃশেষ হয়ে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সৌরবিদ্যুৎ তৈরিতে সূর্যের আলো ব্যবহার করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

জীবাশ্ম জ্বালানি পোড়ালে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

গোসলের সময় পানির অপচয় রোধ করা এটি সম্পদের অতি ব্যবহার কমানোর উদাহরণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

“পুরোনো কাপড় অন্যকে দেওয়া” এটি সম্পদের পুনর্ব্যবহারের উদাহরণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও উন্নত করে রাখে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যথাযথভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করাকে তথ্যের সঠিক ব্যবহার বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

দুইজন ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদান হলে তাকে তথ্য বিনিময় বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রযুক্তি ব্যবহারের সময় অভিভাবক বা শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পর্যবেক্ষণের মাধ্যমে ও সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বই, রেডিয়ো, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি তথ্যের উৎসের উদাহরণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারই সম্পদের টেকসই ব্যবহার। সম্পদের অত্যধিক ব্যবহার বা অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের দূষণ, জীবের বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন হতে পারে। বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে আমরা দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আমাদের সচেতন ও সতর্ক হতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
28
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews