নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 1 week ago
উত্তরঃ

এ কে ফজলুল হক ১৮৭৩ সালে বর্তমান বরিশাল জেলাল বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। বাংলার অবহেলিত কৃষক ও প্রজাদের কল্যাণের জন্য তিনি ১৯৩৫ সালে কৃষক-প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সেসময় এদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। - দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার। আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেন। এদেশের মানুষের শিক্ষার জন্য তিনি অসামান্য - অবদান রেখেছিলেন। ১৯২৪ সালে বাংলার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তখন শিক্ষাসংক্রান্ত অবকাঠামো সৃষ্টির উদ্দেশ্যে তিনি বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দুর্দশাগ্রস্ত ও অতি দরিদ্রদের সাহায্য করতে তিনি ছিলেন উদার। তাঁর উদার ও পরোপকারী স্বভাবের জন্য জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই তাঁকে গভীরভাবে ভালোবাসত ও শ্রদ্ধা করত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

মজলুম শব্দের অর্থ নির্যাতিত বা নিপীড়িত। মাওলানা ভাসানী ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরে শাসকশ্রেণির জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মওলানা আবদুল হামিদ খান ভাসানী পূর্ব বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র-জনতা নিহত হলে ভাসানী এর কঠোর প্রতিবাদ করেন। তাতে শাসকগোষ্ঠী রুষ্ট হয়ে ২৩শে ফেব্রুয়ারি তাঁকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। উনসত্তরের গণঅভ্যুত্থান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে মওলানা ভাসানী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ১৮৯২ সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। এই যুক্তফ্রন্ট গঠনে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী প্রধান ভূমিকা পালন করেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল হয়ে পাকিস্তানে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই সরকারে সোহ্রাওয়ার্দী কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। ব্যক্তিগত সুনাম ও সুখ্যাতির জন্য তিনি কখনো লালায়িত ছিলেন না। দলীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে তিনি সদা তৎপর থাকতেন। ১৯৬৩ সালে ৫ই ডিসেম্বর বেরুতের এক হোটেল কক্ষে গণতন্ত্রের এই অতন্দ্র প্রহরী মৃত্যুবরণ করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন। ১৯৬৮ সালে শেখ মুজিবসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে সমগ্র জাতি ঐক্যবদ্ধ `হয়ে গণআন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে আইয়ুব সরকার মামলাটি প্রত্যাহার করে নেয়। ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী তাঁর নেতৃত্বে সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলে তিনি পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। ১৯৭১ সালের ৭ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ববাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে কারাবন্দি করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি নিজ দেশে ফিরে আসেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে অর্থাৎ এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে আমি ন্যায়, দেশপ্রেম, ত্যাগ, সাহস, উদারতা, পরোপকারিতা ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করার আদর্শ গ্রহণ করতে পারি। শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো কৃষক ও দরিদ্রদের দুঃখ দূর করার চেষ্টা করা এবং শিক্ষার উন্নয়নে কাজ করা, মওলানা ভাসানীর মতো নিঃস্বার্থ, সংগ্রামী ও দেশপ্রেমী হওয়া, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর মতো গণতন্ত্রে বিশ্বাস ও সৎ নেতৃত্ব প্রধান করা এবং শেখ মুজিবুর রহমানের মতো স্বাধীনতা, একতা ও অধিকার আদায়ের জন্য দৃঢ়চিত্ত থাকা। এই মহান নেতাদের জীবনী আমাদের অনুপ্রেরণার উৎস। তাই এই মহান নেতাদের জীবনী থেকে আমি এসব আদর্শ গ্রহণ করতে পারি। ইতিহাসে স্মরণীয় এই চার নেতার জীবনী থেকে আমি সৎ, দায়িত্ববান, সাহসী, পরোপকারী, ত্যাগী ও দেশপ্রেমিক হওয়ার আদর্শ গ্রহণ করতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
8

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews