নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 4 weeks ago
উত্তরঃ

ধর্মীয় সম্প্রীতি হলো সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে বসবাস করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ন্যায়বিচার ধর্মীয় সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সকল মানুষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন-"কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের প্ররোচিত না করে যে তোমরা ন্যায়বিচার করবে না। ন্যায়বিচার অবলম্বন করো। এটাই তাকওয়ার বেশি নিকটবর্তী।" (সূরা আল-মায়িদা, আয়াত: ৮)
পবিত্র কুরআনের এ শিক্ষা দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হব। সব ধর্মের মানুষের প্রতি ন্যায়বিচার, দয়া, সদ্ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করব। তাদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য করব না। তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করব। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে পবিত্র কুরআনে ধর্মীয় সম্প্রীতির নির্দেশনা রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মদিনা সনদে বর্ণিত ভিন্ন ধর্মাবলম্বীদের চারটি অধিকার উল্লেখ করা হলো-
১. মুসলমানদের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ইত্যাদি সম্প্রদায়ের নিজস্ব জাতিসত্তা, সমাজ ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার প্রদান করা।
২. মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীদের একই জাতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা।
৩. প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালনের অধিকার প্রদান করা।
৪.. সকলের জীবন, সম্ভ্রম ও সম্পত্তির সুরক্ষার নিশ্চয়তা দেওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের মনোভাব হবে সহনশীল, শ্রদ্ধাশীল ও উদার। সব ধর্মের মানুষের প্রতি ন্যায়বিচার, দয়া, সদ্ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করব। আমরা অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাস, উপাসনালয় ও ধর্মীয় আচারের প্রতি শ্রদ্ধা দেখাব। তাদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য করব না। ভিন্ন ধর্মের সহপাঠীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে যাব। তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করব।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

আমি যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করব সে সম্পর্কে চারটি বাক্য হলো-
১. ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা রা সম্মান দেখাব।
২.. তাদের ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান করব।
৩. তাদের অনুভূতিতে আঘাত করব না।
৪. তাদের সাথে মিলে শান্তি বজায় রাখব।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

একটি সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আমি-
১. সবার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাব।
২. অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখব এবং কাউকে অবহেলা করব না।
৩. সবার জন্য উপযোগী পরিবেশ তৈরি করব।

৪. পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখব।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

সম্প্রীতি অর্থ সৌহার্দ, সম্ভাব, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি। ধর্মীয় সম্প্রীতি হলো সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে বসবাস করা।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ন্যায়বিচার ধর্মীয় সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সকল মানুষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন- কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন. তোমাদের প্ররোচিত না করে যে, তোমরা ন্যায়বিচার করবে না। ন্যায়বিচার অবলম্বন করো। এটিই তাকওয়ার বেশি নিকটবর্তী। (সূরা আল-মায়িদা, আয়াত: ৮)
ধর্মীয় সম্প্রীতি সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনে। এটি মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। ধর্মীয় সম্প্রীতি থাকলে সমাজে বিভেদ, বিদ্বেষ ও সংঘাত কমে যায়। ফলে সমাজে সৌহার্দ ও নিরাপত্তা বজায় থাকে। তাই সমাজে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার জন্য মহানবি হজরত মুহাম্মদ (স.). ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে যে সনদ বা চুক্তি প্রণয় করেছিলেন তাকে মদিনা সনদ বলে।
মহানবি (স.)-এর হিজরতের পূর্বে মদিনায় ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। সুদীর্ঘকাল ধরে সেখানে তাদের মধ্যে মতবিরোধ, দ্বন্দ্ব-সংঘাত, হত্যা ও যুদ্ধবিগ্রহ চলে আসছিল। এমতাবস্থায় মদিনা থেকে একটি প্রতিনিধি দল মহানবি (স.)-কে নেতা ও 'সালিশকারী হিসেবে মদিনায় আমন্ত্রণ জানায়। পরবর্তীকালে ৬২২ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের পর মহানবি (স.) দেখলেন যে, মদিনার শান্তি ও স্থিতিশীলতার জন্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অনতিবিলম্বে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা প্রয়োজন। এজন্য তিনি মদিনা সনদ প্রণয়ন করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মদিনা সনদের মাধ্যমে মহানবি (স.) মদিনায় বসবাসরত মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলেছিলেন। মদিনা সনদে বলা হয় যে, মুসলমান ও অমুসলিম সবাই এক সমাজের সদস্য এবং' সবাই একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। মদিনা সনদের ফলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার লাভ করবে। কেউ অন্যের ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করতে পারবে না। এছাড়া সমাজের শান্তি রক্ষায় সবাই পরস্পরকে সহযোগিত করবে বলে অঙ্গীকার করা হয়। এভাবেই মদিনা সনদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্মান গড়ে তোলে। ফলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি হজরত মুহাম্মদ (স.) ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনা সনদকে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। যেমন-
১. সাহিফাত আল-মদিনা;
২. দুষ্টুর আল-মদিনা:
৩. কিতাব আল-রাসুল;
৪. মীসাক, আল-মদিনা।
মদিনা সনদের ফলে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহারস্থান গড়ে ওঠে। সবাই একজাতি হিসেবে মিলেমিশে বসবাস করতে অঙ্গীকারবদ্ধ হয়। যার ফলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকার লাভ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) কর্তৃক প্রণীত মদিনা সনদে ৪৭টি মতান্তরে ৫৭টি কিংবা ৬৩টি ধারা রয়েছে।
মদিনা সনদের ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ২টি হলো-
১. এটি মহানবি মুহাম্মদ (স.) কর্তৃক জারিকৃত একটি দলিল, যার ভিত্তিতে মুসলিম ও অমুসলিমগণের মধ্যে যারা এর অনুসারী হবে কিংবা তাদের সঙ্গে কাজকর্ম বা লেনদেনে আবদ্ধ হবে, তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে। তারা সবাই মিলে একটি জাতিগোষ্ঠী, একটি সমাজ ও একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে।
২. আল্লাহর নামে কোনো মু'মিন কাউকে সুরক্ষা দিলে তা সবার জন্যই মান্য ও প্রযোজ্য হবে। মু'মিনদের মধ্যে দুর্বলতম কেউ যদি কাউকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তা সব মু'মিনদের জন্য অবশ্য পালনীয় হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
23

Related Question

View All
উত্তরঃ

মদিনা সনদ অনুযায়ী মুসলিম ও অমুসলিমরা এক জাতিগোষ্ঠী, একটি সমাজ ও একটি রাষ্ট্র  হিসেবে বিরোচিত হয়েছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
15
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews