নিচের সামগ্রীগুলো থেকে লোকশিল্প ও কারুশিল্পকে আলাদা কর।

Updated: 1 year ago
উত্তরঃ

লক্ষ্মীসরা, নকশি পিঠা, নকশি খাট, নকশি পাখা, নকশা করা কাঠের বেড়া, রিকশা, নকশিকাঁথা, গয়না, নৌকা, সাজি, ডালা, মাটির পুতুল। উত্তর: নিচে সামগ্রীগুলো থেকে লোকশিল্প ও কারুশিল্পকে আলাদা
করে দেখানো হল-

লোকশিল্পকারুশিল্প
লক্ষ্মীসরা, নকশি পিঠা, নকশি খাট, নকশি পাখা, নকশিকাঁথা, মাটির পুতুল।নকশা করা কাঠের বেড়া, রিকশা, গয়না, নৌকা, সাজি, ডালা।
Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
110

Related Question

View All
উত্তরঃ

লোকশিল্পের মতো বাংলাদেশের কারুশিল্পও আমাদের দেশের মানুষের সাথে গভীরভাবে মিশে আছে। আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এমন কারুশিল্পের উপাদান দিয়ে তৈরি সামগ্রী দেশে-বিদেশে অনেক সুনাম অর্জন করতে সমর্থ্য হয়েছে। মাটির তৈরি বিভিন্ন বাসনপত্র এবং তামা, কাঁসা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন। বাঙালি মেয়েদের অলঙ্কার, শাড়ি ও ফুল, লতা, পাতা কারুকাজপূর্ণ সব জিনিসই আমাদের কারুশিল্পের অন্যতম নিদর্শন। আমাদের প্রতিদিনের জীবনে চারপাশেই কারুশিল্পের ব্যবহার লক্ষ করা যায়। বাংলাদেশের যানবাহনের জন্য ব্যবহার করা নৌকা, পালকি, রিকশা সবকিছুই আমাদের কারুশিল্পের নমুনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
194
উত্তরঃ

আদিম মানুষেরা লোকশিল্পের প্রবর্তক। তাদের দেখিয়ে দেওয়া পথে প্রাচীনকাল থেকেই গ্রামে-গঞ্জে মানুষদের কেউ কেউ ভালো ছবি আঁকতে বা পুতুল বানাতে পারত। যে সহজ রীতিতে তারা ছবি আঁকত বা পুতুল বানাত তা শিখে নিয়েছিল তাদের সন্তানেরা। তাদের পরিবারের ছেলেমেয়েরা আবার বড়দের কাছে বসে শিখেছে কীভাবে আঁকতে হয়। এভাবে একই রীতি-নীতিতে হাজার হাজার বছর ধরে লোকশিল্প তৈরি হয়ে আসছে। এ শিল্পে সাধারণ মানুষের মনে আনন্দ যোগায়। তাই বলা হয় লোকশিল্প সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি। পৃথিবীর সবখানেই লোকশিল্পের উপকরণ সাধারণ। মাটি, কাঠ, কাপড়, সুতা, পাতা, বাঁশ, বেত সবকিছু দিয়ে সবদেশেই অভিন্ন লোকশিল্প তৈরি হয়। সেগুলো হচ্ছে পোশাক, আসবাবপত্র, অলঙ্কার, বাদ্যযন্ত্র, সুচিকর্ম, পুতুল, বাসন-কোসন ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
187
উত্তরঃ

বাংলার গ্রামীণ মেলা লোকশিল্পের সমারোহের একটি বড় মাধ্যম। মেলাগুলোতে নানা ধরনের খেলনা যেমন- মাটির পুতুল, ঘোড়া, হাতি বিভিন্ন প্রকার খেলনা ইত্যাদি দেখতে পাওয়া যায়,. অন্যান্য সামগ্রীর সাথে আকর্ষণীয় উজ্জ্বল রঙের বিভিন্ন পুতুল, বাঁশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়া যায়। বাংলার গ্রামের মেয়েরা তাদের অবসরে খুব যত্ন করে রঙিন সুতার সেলাই দিয়ে মনোরম নকশা করে কাঁথা তৈরি করে যা নকশিকাঁথা নামে পরিচিত। গ্রামীণ মেলাতে এ নকশিকাঁথা ছাড়াও নকশি পিঠা, নকশি পাখা, শখের হাঁড়ি, পুঁথিচিত্র, পিঁড়িচিত্র দেয়ালচিত্র ইত্যাদি দেখা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
123
উত্তরঃ

প্রতিটি দেশেই সেই দেশের নিজস্ব কিছু লোকশিল্প থাকে। যার মাধ্যমে সেই দেশের সভ্যতা ও সংস্কৃতির স্পষ্ট চিত্র ফুটে উঠে। তবে পৃথিবীর প্রতিটি দেশেই কিছু অভিন্ন লোক শিল্প রয়েছে। সেসব লোকশিল্প তৈরির কাঁচামালগুলো অভিন্ন। সেগুলো হলো- মাটি, কাঠ, কাপড়, সুতা, ধাতব দ্রব্য, পাথর, পাতা, বাঁশ, বেত ইত্যাদি। প্রতিটি দেশেই এ উপকরণগুলো ব্যবহার করে লোকশিল্প তৈরি করা হয়। বাংলাদেশের তৈরি লোকশিল্প বর্তমানে সারাবিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
118
উত্তরঃ

সাধারণ উপকরণ বলতে এমন উপকরণকে বোঝায় যা কেনার প্রয়োজন হয় না। বাড়ির চারপাশে পাওয়া যায়। যেমন- মাটি, পুরনো কাপড়, কাঠ, বাঁশ, বেত, শোলা, তাল ও খেজুর পাতা প্রভৃতি। সাধারণ উপকরণে তৈরি হয় লোকশিল্প আর তাতে অতি সাধারণ হলুদ, খড়িমাটি, নীল আবীর, সিন্দুর, কাঠ কয়লা প্রভৃতি রং দিয়েই সাজানো হয়। উপকরণ এবং তৈরির কৌশল অনেক সাদামাটা হলেও এটাই বাংলার আসল ঐতিহ্য। এ সাধারণ উপকরণে তৈরি লোকশিল্পের মাঝেই নিহিত বাংলার হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
111
উত্তরঃ

দৈনন্দিন ব্যবহার করা দ্রব্যের গায়ে অথবা ঘর সাজানোর জন্য কোনো দ্রব্যের গায়ে রং এর আচড় দেওয়া হয়। এসব দ্রব্যকে বলা হয় কারুশিল্প। সুপ্রাচীনকাল থেকে মানুষ কারুশিল্পের ব্যবহার সম্পর্কে সচেতন ছিল। তাঁরা গুহায় বাস করলেও গুহার দেয়ালে সুন্দর সুন্দর দৃশ্য অঙ্কন করতো এবং তাদের ব্যবহার্য দ্রব্যাদিতেও এ শিল্প ব্যবহার করতো। প্রাচীনকালের পানির পাত্রে, পরিধেয় বস্ত্রে কারুশিল্পের ব্যবহার পাওয়া যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
220
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews