উত্তরঃ

আবু সাঈদ (২০০১ – ১৬ জুলাই ২০২৪) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষার্থী ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। ১৬ই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

গণভবনের বর্তমান নাম জনগণের বাড়ি।

গণভবন ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, যা ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদের উত্তর কোণে অবস্থিত। এর আগে কোনো প্রধানমন্ত্রী এ বাসভবনে থাকেননি। বাংলাদেশ সরকার জুলাই গণঅভ্যুত্থানের পর এই ভবন কে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে ৮ আগস্ট, ২০২৪ তারিখে। এটি গঠিত হয় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা সরকার পদত্যাগ করে এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল। এটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। বাংলাদেশ সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি তাঁকে নিয়োগদান করেন। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদের সভাপতি হলেন মাননীয় স্পিকার। বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে নির্বাহী - প্রধান হলেন আইনমনন্ত্রী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সরকারি চাকরিতে বর্তমানে অবসরের বয়সসীমা ৫৯ বছর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দক্ষিণ এশিয়ার মধ্যে ভূমিকম্পের ডেঞ্জার জোন হচ্ছে 'ডাউকি ফল্ট'। যেটির অবস্থান ভারতের মেঘালয়, আসাম ও বাংলাদেশের সিলেটে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর, যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

The Daily Star

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের প্রথম জাদুঘর ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’। ১৯১৩ সালের ১৩ নভেম্বর ব্যাক্তি উদ্দ্যোগে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যেমন - চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো, ওঁরাও, ম্রো, রাখাইন, খাসি, লুসাই, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া, মণিপুরি ইত্যাদি, যারা দেশের বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বসবাস করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে।

মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়।

১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়।

১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের আদিযুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয়। তবে এর কোনাে লিখিত নিদর্শন বর্তমান নেই। ছড়া জাতীয় এসব রচনায় এদেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রূপায়ণ ঘটেছে ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের ৩টি নদীবন্দর হচ্ছে- চাঁদপুর- মেঘনা নদী, সিরাজগঞ্জ- যমুনা নদী, গোয়ালন্দ- পদ্মা নদী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

৬৬। (১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তাঁহার বয়স পঁচিশ বৎসর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত বিধান-সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আল জাজিরা এছাড়াও আলজাজিরা হিসাবে পরিচিত এবং জেএসসি হল আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক মালিকানাধীন এবং কাতারের দোহা সদর দফতর থেকে সম্প্রচারিত একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

তৃতীয় বিশ্ব বলতে বুঝায় বিশ্বের প্রধান দুটি সামরিক জোট ন্যাটো এবং ওয়ারশ চুক্তি ভূক্ত নয় এমন রাষ্ট্রগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্বে শুরু হয় স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারশ জোট গঠিত হয়। ন্যাটোর সহযোগী দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন তথা পশ্চিম ইউরোপ; এদের বলা হয় প্রথম বিশ্ব। আর সোভিয়েতের পক্ষে থাকা চীন, কিউবা ও তাদের সহযোগীরা হলো দ্বিতীয় বিশ্ব। কোনো পক্ষে অংশ না নেওয়া আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া, ওশেনিয়ার দেশগুলি হলো তৃতীয় বিশ্ব। এই সময় তৃতীয় বিশ্বের দেশগুলো গড়ে তোলে জোট নিরপেক্ষ আন্দোলন; যার নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু, সুহার্তো ও টিটো। তৃতীয় বিশ্বের এই দেশগুলোর মধ্যে কিছু দেশ শিল্প উন্নয়নের পথে এগিয়ে চলেছে; এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত,বাংলাদেশ ও ব্রাজিল। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির মধ্য দিয়ে এ স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারতের ৭০০ মাইল ব্যাপী অরুণাচল প্রদেশ এবং তিব্বতের স্মরণ সিড়ি, সিয়াং ও লোহিত সীমান্ত জুড়ে সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। স্যার ম্যাকমোহন ১৯১৪ সালে তিব্বত - ভারত চুক্তির আওতায় তিব্বত ও ভারতের মধ্যে এই সীমারেখা চিহ্নিত করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জাতিসংঘের সাধারণ পরিষদ (General Assembly)-এ সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত। প্রাচীন গ্রীক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাথনের যুদ্ধ জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জোহরান কোয়ামে মামদানি (জন্ম: ১৮ অক্টোবর ১৯৯১) হলেন একজন মার্কিন রাজনীতিবিদ, যিনি নিউ ইয়র্ক সিটির নব-নির্বাচিত মেয়র।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

গাজা উপত্যকা এবং সমস্ত ফিলিস্তিনের বৃহত্তম শহর হলেন গাজা শহর এবং পশ্চিম তীরে বৃহত্তম ফিলিস্তিনের শহর হেব্রন। কিছু শহর অন্যান্য শহর বা শহরগুলির সাথে মিলিত করে, যেমন বেইট জালাহা এবং বিট সাহুরের সাথে বেথলেহেম মহানগর অঞ্চল। রামাল্লাহ এবং আল-বীরহও একত্রিত হয় এবং প্রায়শই একটি শহর হিসাবে বিবেচিত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
158

বিশ্বের বিখ্যাত সীমারেখাগুলির মধ্যে রয়েছে র‍্যাডক্লিফ লাইন (ভারত-পাকিস্তান), ডুরান্ড লাইন (পাকিস্তান-আফগানিস্তান), ম্যাকমোহন লাইন (ভারত-চীন), হিন্ডেনবার্গ লাইন (জার্মানি-পোল্যান্ড), এবং লাইন অফ কন্ট্রোল (ভারত-পাকিস্তান) ও লাইন অফ একচুয়াল কন্ট্রোল (ভারত-চীন), যা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছে এবং দেশগুলোর সীমানা চিহ্নিত করে।

বিশ্বের বিখ্যাত সীমারেখা

লাইন

বৈশিষ্ট্য

ভারত-বাংলাদেশ সীমান্তবিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত অবস্থিত ভারত ও বাংলাদেশের মধ্যে, যার দৈর্ঘ্য ৪,০৫৩ কিমি। উল্লেখ্য, বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
ডুরান্ড লাইনস্যার হেনরি মর্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
র‍্যাডক্লিফ লাইন১৯৪৭ সালে স্যার সাইবিল র‍্যাডক্লিফ কর্তৃক ভারত ও তৎকালীন পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। এটি বর্তমানে বাংলাদেশ ও ভারতের সীমানা চিহ্নিতকরণ রেখা।
লাইন অব কন্ট্রোলভারত ও পাকিস্তানের সীমানা রেখা
লাইন অব একচুয়াল কন্ট্রোলভারত ও চীনের সীমানা রেখা (কাশ্মীর সীমান্তে)
ম্যাকমোহন লাইনস্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা রেখা
ম্যানারহেইম লাইনরাশিয়া-ফিনল্যান্ড সীমান্তে জেনারেল ম্যানরহেইম কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখা।
ম্যাকনামারা লাইনযুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। দুই ভিয়েতনাম এক হয়ে যাওয়ায় এখন এর আর কোন অস্তিত্ব নেই।
ম্যাজিনো লাইনজার্মান আক্রমণ হতে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
সিগফ্রিড লাইনজার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
হিন্ডারবার্গ লাইনপ্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি-পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা।
ওডারনিস লাইনদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি (সাবেক পূর্ব জার্মানি) ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা।
কার্জন লাইন১৯২০ সালে যুদ্ধের সময় পোল্যান্ড এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা। এটি বর্তমানে পোল্যান্ড ও রাশিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা।
ওয়ালেস লাইনউত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে কল্পিত সীমারেখা।
ফচ লাইনপ্রথম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা
ব্লু লাইনইসরাইল ও লেবাননের সীমানা চিহ্নিতকরণ রেখা
গ্রিন লাইন১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল কর্তৃক প্রতিষ্ঠিত সীমারেখা।
পার্পল লাইন১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ইসরাইল-সিরিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা।
সনোরা লাইনযুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিতকরণ রেখা।
লাইন অব ডিমারকেশনপর্তুগাল ও স্পেনের সীমানা চিহ্নিতকরণ রেখা
মিলিটারি ডিমারকেশন লাইন১৯৫৩ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধের সময় চিহ্নিত সীমান্তবর্তী রেখা
নর্দান লিমিট লাইনপীত সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্রসীমা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ অক্ষরেখা

বিভিন্ন গুরুত্বপূর্ণ অক্ষরেখা

অক্ষরেখা

বৈশিষ্ট্য

১৭° উত্তর অক্ষরেখাসাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা
২২° উত্তর অক্ষরেখামিশর ও সুদানের মধ্যে সীমানা নিরূপণকারী রেখা
২৪° উত্তর অক্ষরেখাপাকিস্তানের মতে এই অক্ষরেখাকেই ভারত ও পাকিস্তানের সীমারেখা ধরে সমস্যার সমাধান করা উচিত। ভারত এ দাবী প্রত্যাখান করেছে।
২৫° উত্তর অক্ষরেখামৌরিতানিয়া ও মালির মধ্যে সীমানা নিরূপণকারী রেখা
৩৮° উত্তর অক্ষরেখাউত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা
৪৯° উত্তর অক্ষরেখাযুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা।
৯০° অক্ষাংশপৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত বিন্দু (৯০° অক্ষাংশ) উত্তর মেরু বা সুমেরু আর্কটিক মহাসাগরের মধ্যভাগে অবস্থিত।

Related Question

View All
উত্তরঃ

অ্যামিকাস কিউরি (Amicus Curiac) বাংলায় বললে দাড়ায় আদালতের বন্ধু। আদালত যদি কোন বিষয় না লোকের বা আরো বোঝার বা জানার থাকলে, বিব্রত হলে কিংবা প্রয়োজন মনে করলে যে কোন বিষয়ের বিশেষজ্ঞের মতামত নিচে পারে। এই বিশেষজ্ঞদের তখন Amicus Curiae (অ্যামিকাস কিউরি) বা আদালতের বন্ধু বলে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
2.2k
উত্তরঃ

দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা এবং রামজীবন রায়ের ভূতপূর্ব দেওয়ান দয়ারাম রায় ১৮০২ সালে এই প্রাসাদের গোড়াপত্তন করেছিলেন। ১৯৪৭ সালে রাজ পরিবার ভারতে চলে গেলে দীর্ঘদিন এটি অরক্ষিত ছিল। পরে দীঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে সংস্কার করে ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর আব্দুল মোনায়েম খান। “দীঘাপতিয়া গভর্ণর বাসভবন" হিসেবে উদ্বোধন করেন। বাংলাদেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে “উত্তরা গণভবন” হিসাবে ঘোষণা দেন। তিনি ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহবান করেন, সেই থেকে ভবনটি 'উত্তরা গণভবনের' প্রকৃত মর্যাদা লাভ করে ।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
758
উত্তরঃ

বাংলাদেশ রাষ্ট্রের প্রধান আইনজীবীকে এটর্নি জেনারেল বলা হয়।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
325
উত্তরঃ

আলজাজিরা  কাতার দেশের সংবাদ মাধ্যম।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
342
উত্তরঃ

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দরের নাম বেনাপোল (৬১.৭১ একর) যশোর।

329
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews