নিম্নোক্ত চিত্র পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নসমূহের উত্তর দাও। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটি এসিড বৃষ্টি নামে অভিহিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বায়ুর CO2,NO2 এবং SO2 জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে H2CO3, HNO3  H2SO4 গঠন করে।

CO2 + H2O   H2CO3

2NO2 + H2O  HNO2 + HΝΟ3

SO2 + H2O   H2SO3

SO3 + H2O  H2SO4

গঠিত এসিডগুলো বৃষ্টিপাতের সময় ভূপৃষ্ঠে পতিত হয়। এভাবে এসিড বৃষ্টির উদ্ভব ঘটে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের I, II ও III চিত্র পর্যবেক্ষণ করলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, I ও III এসিড ধর্ম প্রকাশ করলেও II নং চিত্রটিতে H' আয়নের অনুপস্থিতির কারণে এটি এসিডধর্ম প্রকাশ করে না।

1 নং চিত্রটিতে HCI(g) এর জলীয় দ্রবণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে।

HCl(g) + পানি → HCl(aq)

HCl(aq)  H+(aq) + Cl-(aq)

সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়ার কারণে HCl(aq) একটি তীব্র এসিড। অপরদিকে, III নং চিত্রের CH3COOH হলো একটি জৈব এসিড। যাকে পানিতে দ্রবীভূত করলে এটি আংশিকভাবে বিয়োজিত হয়। অধিকাংশ ইথানোয়িক এসিড অণু অবিয়োজিত অবস্থায় থাকে।

CH3COOH(aq)  CH3COO-(aq) + H+ (aq) |

অপরদিকে II নং পাত্রের NaOH দ্রবণে H+ দিতে না পারায় এটি অম্ল ধর্ম প্রদর্শন করে না। অর্থাৎ অম্ল ধর্ম প্রদর্শনের জন্য হাইড্রোজেন আয়নের উপস্থিতি অপরিহার্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের 1 নং ও III নং পাত্রে বিদ্যমান জলীয় দ্রবণগুলো যথাক্রমে HCI ও CH3COOH ।

এসিডের সক্রিয়তা মূলত নির্ভর করে তার প্রোটন (H+) ত্যাগ করার প্রবণতার উপর। যে এসিড যত দ্রুত প্রোটন (H+) ত্যাগ করে তার তীব্রতা তত বেশি।

1 নং পাত্রের দ্রবণের সাথে ক্ষার NaOH যুক্ত করলে দ্রুত লবণ ও পানি উৎপন্ন হয়।

HCl + NaOH  NaCl + H2O

কিন্তু III নং পাত্রের দুর্বল এসিড CH3COOH এর সাথে ক্ষার NaOH যোগ করলে বিক্রিয়া মন্থর গতিতে অগ্রসর হয় এবং লবণ উৎপন্ন হতে প্রচুর সময় লাগে। CH3COOH এর প্রোটন ত্যাগের প্রবণতা কম বলেই
লবণ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি ধীর গতি সম্পন্ন হয়।

CH3COOH + NaOH  CH3COONa + H2O

উপরোক্ত আলোচনা সাপেক্ষে বলা যায় যে, উদ্দীপকের। নং দ্রবণটি তীব্র এসিড এবং III নং দ্রবণটি দুর্বল এসিড দ্রবণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
100

রসায়ন গবেষণাগারে আমরা নানা ধরনের যৌগ ব্যবহার করে থাকি। তাদের মধ্যে এসিড, ক্ষারক আর লবণ অন্যতম। রসায়নের শিক্ষার্থী হিসেবে তোমাদেরকেও এসিড, ক্ষারক এবং লবণ সম্পর্কে জানতে হবে। ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গাঢ় এসিদ্ধ বা পাঢ় ক্ষারের পরিবর্তে শহু এসিড বা লঘু ক্ষারই বেশি ব্যবহার করে থাকি। খাদ্যের মাধ্যমে আমরা এসিড, ক্ষারক ও লবণ পেয়ে থাকি, যা আমাদের শরীরের জন্য আবশ্যক। এসিডকে ক্ষারক দ্বারা প্রশমিত করে লবণ তৈরি করা হয় অথবা ক্ষারককে এসিড দ্বারা প্রশমিত করে লবণ তৈরি করা হয়। কোনো প্রবণ এসিডধর্মী না ক্ষারধর্মী তা আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পারি। এদের মধ্যে লিটমাস পরীক্ষা, pH মান পরীক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রয়োজনীয় এসব এসিড, ক্ষারক এবং লবণ আমাদের পরিবেশকে আবার বিভিন্নভাবে দূষিতত্ত্ব করছে। এসব বিষয়ই এই অধ্যায়ে আলোচনা করা হবে।

 

এ অধ্যায় পাঠ শেষে আমরা

  • অম্ল, ক্ষার ও লবণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
     
  • পরিচিত পরিবেশের পদার্থগুলোর মধ্য থেকে অম্ল, ক্ষার ও লবণকে শনাক্ত করতে পারব৷ 
  • ক্ষারক ও ক্ষার জাতীয় পদার্থের পার্থক্য করতে পারব।
     
  • ব্যবহার্য পদার্থের ওপর অম্ল ও ক্ষারের প্রভাব বর্ণনা করতে পারব।
     
  • গৃহস্থালি পদার্থের ওপর অম্ল ও ক্ষার জাতীয় দ্রব্যের প্রভাবের আর্থিক গুরুত্ব মুল্যায়ন করতে পারব।
     
  • pH এর ধারণা ব্যাখ্যা করতে পারব।
     
  •  pH পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
     
  • পরিবেশের ভারসাম্য রক্ষায় অম্ল-ক্ষার সমতার গুরুত্ব অনুধাবন করতে পারব।
     
  • এসিড বৃষ্টির কারণ, ক্ষতিকর দিকসমূহ এবং তা থেকে রক্ষার উপায় ব্যাখ্যা করতে পারব।
     
  • পানিচক ব্যাখ্যা করতে পারব।
     
  • পানির খরতা ব্যাখ্যা করতে পারব ।
     
  • এর পানি ব্যবহারের সুবিধাসমূহ উল্লেখ করতে পারব।
     
  • খর পানি ব্যবহারের আর্থিক ক্ষতি ব্যাখ্যা করতে পারব। 
  • পানি দূষণের কারণ ও পরিশোধনের উপায়সমূহ বর্ণনা করতে পারব।
     
  • আর্সেনিকযুক্ত পানি পানের ক্ষতিকর দিক উল্লেখ করতে পারব।
     
  • pH পরিমাপের মাধ্যমে গৃহের / ল্যাবের/লবণাক্ত পানির প্রকৃতি নির্ণয় করতে পারব।
     
  • যৌগসমূহের দ্রবণের pH মান নির্ণয় করে বা লিটমাস বা ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যবহার করে যৌগের প্রকৃতি তুলনা (এসিড, ক্ষার) করতে পারব। 
  • দূষণযুক্ত পানি ব্যবহারে আগ্রহ প্রদর্শন করতে পারব।
     
  • এসিড সন্ত্রাসের ভয়াবহ দিক সম্পর্কে সচেতনতার পরিচয় দিতে পারব এবং অন্যদের সচেতন করতে করতে পারব।
     
  • ব্যবহার্য পদার্থের ওপর অম্ল ও ক্ষারের প্রভাব পরীক্ষার মাধ্যমে দেখাতে পারব।
     
  • অম্ল ও ক্ষার জাতীয় পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ ব্যবহারের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

pH হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। pH = - log [H+]। কোনো দ্রবণের pH মান 0 থেকে 14 এর মধ্যে হয়। আমরা জানি, কোনো দ্রবণের pH মান 7 এর কম হলে দ্রবণটি অম্লীয় আবার 7-এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। কোনো দ্রবণের pH মান 7 হলে দ্রবণটি প্রশম। চুনের পানি যেহেতু ক্ষারীয় সেহেতু চুনের পানির pH এর মান 7 থেকে বেশি হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
897
উত্তরঃ

উপরের চিত্র অনুযায়ী NH4Cl ও CaO কে একসাথে তাপ দিলে NH3 গ্যাস, CaCl2 ও H2O উৎপন্ন হয়। অর্থাৎ 'X' গ্যাসটি হলো NH3 গ্যাস। এক্ষেত্রে তীব্র এসিড HCI এবং মৃদু ক্ষার NH3 এর বিক্রিয়া অম্লধর্মী লবণ (NH4Cl) উৎপন্ন হয়।

NH4Cl + CaO   NH3(g) + CaCl2 (b) + H2O(g)

NH4 গ্যাসের জলীয় দ্রবণ হলো NH4OH (aq)।

NH3 + H2O(l)  NH4OH(aq)

NH4OH এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। তাই এটি এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।

NH4OH + HCl  NH4Cl + H2O

ধাতব লবণ যেমন CuSO4 দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে প্রথমে ক্ষারীয় কপার সালফেটের নীল অধঃক্ষেপ পড়ে। পরে অতিরিক্ত NH4OH দ্রবণ যোগে দ্রবণীয় টেট্রামিন কপার সালফেটের গাঢ় নীল দ্রবণ সৃষ্টি হয়।

2CuSO4 + 2NH4OH = CuSO4. Cu(OH)2 + (NH4)2SO4

(নীল অধঃক্ষেপ)

2CuSO4, Cu(OH)2 + (NH4)2SO4 + 6NH4OH  2Cu(NH3)4 SO4+ 8H2O

(গাঢ় নীল দ্রবণ) ট্রেট্টা অ্যামিন কিউপ্রিক সালফেট

CuSO4 এর জলীয় দ্রবণ অম্লধর্মী হওয়ায় এখানে NH4OH এর ক্ষারধর্ম প্রকাশ পেয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
382
উত্তরঃ

উদ্দীপকের X গ্যাসটি হলো অ্যামোনিয়া (NH3) এর সাথে HCI এর বিক্রিয়া করলে NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন হবে। এক্ষেত্রে তীব্র এসিড HCI এবং মৃদু ক্ষার NH3 এর বিক্রিয়া অম্লধর্মী লবণ (NH4CI) উৎপন্ন হয়।

NH3 + HCl NH4 CI

অ্যামোনিয়াম ক্লোরাইড

অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4CI) এর বাণিজ্যিক নাম নিশাদল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
345
উত্তরঃ

আভিধানিক অর্থে pH মানে হলো হাইড্রোজেন আয়নের ক্ষমতা। কোনো দ্রবণে pH মান 0 থেকে 14 এর মধ্যে হয়। দ্রবণের pH মান 7-এর কম হলে দ্রবণটি অম্লীয় আবার 7-এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। কোনো দ্রবণের pH মান 7 হলে দ্রবণটি প্রশম হবে।
উদ্দীপকের জলাশয়ের বর্জ্য পদার্থের মধ্যে সালফিউরিক এসিড (H2SO4) মিশ্রিত অবস্থায় থাকে। তাই জলাশয়ের pH মান 7 এর কম হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
327
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews