প্রেক্ষাপট। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ যুদ্ধে বিশ্বের সব বড় দেশগুলো জড়িয়ে পড়ে। আধুনিক সামরিক অস্ত্রের নির্বিচারে ব্যবহারের ফলে এ যুদ্ধে সামরিক ও বেসামরিক মিলিয়ে পার কোটি মানুষ প্রাণ হারায়। যুদ্ধের প্রধান কারণ ছিল ১ম বিশ্বযুদ্ধের পর জার্মানি, ইতালি এবং জাপানে ফ্যাসিবাদের উত্থান। ১ম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির ওপর চাপিয়ে দেয়া অপমানজনক ভার্সাই চুক্তি জার্মানিতে উগ্র নাৎসিবাদের জন দেয়। অবশেষে, ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ২য় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকতা সূচিত হয়। ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে জাপান পার্ল হার্বার আক্রমণ করলে ২য় বিশ্বযুদ্ধ ইউরোপ ছাপিয়ে সারাবিশ্ব ছড়িয়ে পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
জেনে নিই
জাপান পার্ল হারবার আক্রমণ করে ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেয়-১০ ডিসেম্বর, ১৯৪১ সালে
এডলফ হিটলার আত্মহত্যা করেন ৩০ এপ্রিল ১৯৪৫ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি- রাশিয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল 'বেলজিয়াম ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে- জার্মানকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া ছিল জাপানের অধীন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন ভারত সরকার ব্রিটেনকে সমর্থন করে।
The historical 'D-day' is realated with Second World War.
D day সংঘটিত হয়- ৬জুন ১৯৪৪ সালে।
দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ১৯৪৫ সালের ৯ আগস্ট।
দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে ১৪ আগস্ট ১৯৪৫ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছিল জার্মানির- ন্যুরেমবার্গে।
প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল জাপানে ৬ আগস্ট ১৯৪৫ সালে হিরোসিমায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে 'ডেজার্ট ব্যাট' উপাধি পান জেনারেল মন্টিগোমারী (বৃটেন)।
নাগাসাকিতে ফ্যাটম্যান ও হিরোসিমাতে লিটল বয় নামক পারমানবিক বোমা ফেলা হয়।
নাগাসাকিতে ফ্যাটম্যান ও হিরোসিমাতে লিটল বয় ফেলার নির্দেশ দেন- মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
UNHCR এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। উল্লেখ্য, UNHCR হলো United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন। সংস্থাটি ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধানকে বলা হয় হাইকমিশনার। বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে কাজ করে UNHCR. এটি ১৯৫৪ সালে এবং ১৯৮১ সালে দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত একটানা ৬ বছর ধরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে এই ভয়ঙ্কর যুদ্ধ চলে। মিত্রশক্তির কাছে জাপান আত্মসমর্পণ করলে এ যুদ্ধের অবসান ঘটে। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।
UNHCR পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার। এটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা। UNHCR এর কাজ জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত এবং মাতৃভূমিচ্যুত শরণার্থীদের রক্ষা করা। এই সংস্থাটি ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। UNHCR ১৯৫৪ এবং ১৯৮১ সালে মোট দুইবার শান্তিতে নোবেল পুরস্কার পায়। এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত ।