নিলয় বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই বাবা-মা নিলয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখেননি। কিন্তু ইদানীং লক্ষ করলে দেখা যায়, নিলয়ের আচরণে বেশকিছু পরিবর্তন হয়েছে। সে এবার পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছে। মাঝে মাঝে তাকে বন্ধুবান্ধবদের নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখা যায়। অবস্থা জেনে তার বাবা তাকে ঢাকার একটি কঠোর শৃঙ্খলার আবাসিক স্কুলে ভর্তি করে দেন।

Updated: 7 months ago
উত্তরঃ

মাদকাসক্তির সূত্রপাত প্রধানত মাদকাসক্ত সঙ্গীদের সাথে মেলামেশার মধ্য দিয়ে ঘটে।

উত্তরঃ

পিতামাতা বারবার কর্মস্থল পরিবর্তন করলে তাঁদের সন্তানরা নতুন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। এ কারণে সঙ্গী বা বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয়। ফলে অনেকে অপরাধপ্রবণ হয়ে উঠে।

উত্তরঃ

নিলয়ের কর্মকাণ্ড যে সামাজিক সমস্যাটি নির্দেশ করে তা হলো কিশোর অপরাধ।

অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। উদ্দীপকে দেখা যায়, নিলয় বাবা-মায়ের একমাত্র সন্তান। ইদানীং নিলয়ের আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। সে এবার পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছে। মাঝে মাঝে তাকে বন্ধুবান্ধবদের নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখা যায়। যা কিশোর অপরাধকে নির্দেশ করে। বাংলাদেশে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙ্গে বলেই তারা কিশোর অপরাধী, যেসব অপরাধ কিশোর অপরাধের পর্যায়ে পড়ে সেগুলো হচ্ছে- চুরি, খুন, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেটমারা, মারপিট করা, বোমাবাজি, গাড়ি ভাংচুর, বিনা টিকিটে ভ্রমণ, মেয়েদের উত্ত্যক্ত করা, নারী নির্যাতন, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। আমাদের দেশের কিশোর অপরাধীরা সাধারণত এসব অপরাধের সঙ্গে জড়িত থাকে।

সুতরাং বলা যায়, নিলয়ের কর্মকান্ডে কিশোর অপরাধ নির্দেশ করছে।

উত্তরঃ

না, আমি মনে করি, নিলয়ের বাবার কার্যক্রমে অর্থাৎ কঠোর ব্যবস্থায় নিলয় সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে না বরং তার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নিলয়ের কিশোর অপরাধমূলক কর্মকান্ড থেকে তাকে ফিরিয়ে আনতে নিলয়ের বাবা তাকে একটি কঠোর শৃঙ্খলার আবাসিক স্কুলে ভর্তি করে দেন। আমার মতে নিলয়ের বাবার এ পদক্ষেপ তাকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যর্থ হবে। কারণ সন্তানের আচরণ পরিবর্তনে তার সাথে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হয়। পরিবারে সন্তানদেরকে তাদের মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করতে হয়। পিতামাতার পক্ষে সন্তানের প্রতি যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা এবং আদর-যত্নের অভাব তাদেরকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে। এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণে সন্তানদের অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়। নিলয়ের ক্ষেত্রে তার বাবার যে পদক্ষেপগুলো নেওয়া উপযুক্ত হতো তা হলো-নিলয়কে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যুক্ত করা। নিলয়কে সুস্থ সংস্কৃতি এবং চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা। সর্বোপরি নিলয়ের বাবাকে তার ব্যাপারে অধিক সচেতন হওয়া।

পরিশেষে আমি মনে করি, নিলয়ের বাবার পদক্ষেপ নিলয়কে সুস্থ-স্বাভারিক জীবনে ফিরিয়ে আনতে সফল হবে না।

83

সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড় সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা করতে পারব;
• কিশোর অপরাধের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তির ধারণা ব্যাখ্যা করতে পারব;
• মাদকাসক্তির কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তি প্রতিরোধের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব; সমাজ জীবনে কিশোর অপরাধ ও মাদকাসক্তির প্রভাব সম্পর্কে সচেতন       হব এবং এসব সমস্যা সমাধানের উপায় খুঁজব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব।

Related Question

View All
উত্তরঃ

সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে।

139
উত্তরঃ

বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড়ো সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

163
উত্তরঃ

সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কজকে অপরাধ বলে। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী।

138
উত্তরঃ

বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে কিশোর অপরাধের বয়স নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে, পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স ৭ থেকে ১৮ বছর। আর জাপানে এ বয়সীমা ১৪ থেকে ২০ বছর।

163
উত্তরঃ

আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্র্য। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়।

198
উত্তরঃ

বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে মাতাপিতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, আদর-যত্নের অভাব, মাতাপিতার অকালমৃত্যু বা বিবাহবিচ্ছেদ এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও অনেক কিশোর ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে।

101
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews