পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে।
ব্যবসায়ের উৎপাদনসংক্রান্ত কাজ শিল্পের দ্বারা সংঘটিত হয়। বিধায় শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। শিল্পের কাজ হলো প্রাকৃতিক সম্পদ উত্তোলন, শোধন এবং রূপগত পরিবর্তনের মাধ্যমে পণ্যদ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা। এ কারণেই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্কের সুবিধাটি ফুটে ওঠেছে।
ব্যবসায়ে প্রত্যক্ষ বা ব্যক্তিগত সম্পর্ক বলতে গ্রাহকদের সাথে মালিক বা ব্যবস্থাপকদের প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্কে বোঝায়। এরূপ সম্পর্ক গ্রাহকদের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতি আস্থাশীল করে এবং তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।
উদ্দীপকে দেখা যায়, নিয়ামত হোসেন ১০ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছেন। গ্রাহকের সাথে তাঁর সম্পর্ক ভালো তিনি যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। প্রতিযোগিতার মধ্যেও তাঁর গ্রাহক বেড়েছে। তিনি ব্যক্তিগত বা প্রত্যক্ষ সম্পর্ক প্রতিষ্ঠায় সফল হওয়ার কারণে তার প্রতিষ্ঠানের স্থায়ী গ্রাহকের সৃষ্টি হয়েছে। এই গ্রাহকরাই তার সফলতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকান্ডে একমালিকানা ব্যবসায়ের ব্যক্তিগত বা প্রত্যক্ষ সম্পর্কের সুবিধাটি ফুটে ওঠেছে।
আমার মতে, বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় হলো তাঁর ব্যাংক ঋণের মাধ্যমে পুঁজি সংগ্রহ করা।
একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের মূলধন প্রদানের সামর্থ্যের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। তবে ব্যবসায়ের ক্ষেত্রে যখন অধিক মূলধনের প্রয়োজন দেখা দেয় এবং উদ্যোক্তার পক্ষে নিজস্ব তহবিল থেকে এ মূলধন যোগাড় করা সম্ভব হয় না, তখন তাকে ব্যাংক ঋণ বা অন্যান্য বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হয়।
উদ্দীপকের নিয়ামত হোসেন ১০ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছেন। গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো। যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। প্রতিযোগিতার মধ্যেও তাঁর গ্রাহক বেড়েছে। এখন তিনি বড় আকারের দোকান দেওয়ার কথা ভাবছেন। এজন্য তাঁর অধিক টাকার প্রয়োজন। তিনি তাঁর বন্ধুকে অংশীদার হিসেবে গ্রহণ করলে একদিকে যেমনি তার ব্যক্তিগত ইমেজ বিক্রির পুঁজিতে বাধাগ্রস্ত হতে পারে, তেমনি ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো ও স্বাধীন পরিচালনা বাধাগ্রস্ত হতে পারে। পক্ষান্তরে, তিনি ব্যাংক ঋণের মাধ্যমে পুঁজি সরবরাহ করলে তিনি ব্যবসায় সম্প্রসারণের সুযোগ পাবেন। ফলে ব্যবসায়ে অধিকতর লাভ অর্জিত হওয়ার সম্ভাবনা আছে। সর্বোপরি, তিনি স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করতে পারবেন। তাই আমার মতে, বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় হলো ব্যাংক ঋণের মাধ্যমে পুঁজি সংগ্রহ করা।
Related Question
View Allএক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!