পটাচারা ধনী পরিবারের মেয়ে। কিন্তু বিয়ে করেন এক গরিবের ছেলেকে। একদিন তার বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা হলো। তাই স্বামী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যাওয়ার পথে স্বামীকে সাপে কাটল। তখন তিনি একা দুই সন্তানকে নিয়ে রওয়ানা হলেন। মাবাপথে ছোট নদী থাকায় প্রথমে তিনি ছোট শিশুটি নিয়ে নদী পার হলেন। বড় শিশুকে নেওয়ার জন্য তিনি অপর পারে আসছিলেন। কিন্তু তিনি যখন নদীর মাঝখানে, তখন বড় শিশুটি দেখল ছোট শিশুটিকে ঈগল পাখি নিয়ে চলে যাচ্ছে। ঈগল পাখিকে তাড়াতে চিৎকার করতে করতে বড় ছেলে নদীতে ঝাঁপ দিল এবং সঙ্গে সঙ্গে নদীর পানিতে তলিয়ে গেল। স্বামী-সন্তান হারিয়ে একসময় বুদ্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন। বুদ্ধের আশীর্বাদে তিনি স্বস্তি ফিরে পেলেন। পরবর্তীতে তিনি ভিক্ষুণী পথ অবলম্বন করেন।

Updated: 10 months ago
উত্তরঃ

উপালি কপিলাবস্তুর নীচুকুলের নাপিত বংশে জন্মগ্রহণ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

তিব্বতের লোকেরা একসময় ধর্মে অনেক অনাচারের প্রবেশ ঘটিয়েছিল। রাজা ধারণা করেছিলেন দীপংকর শ্রীজ্ঞানকে নিয়ে যেতে পারলে সে দেশের মানুষের প্রকৃত ধর্মীয় চেতনার বিকাশ ঘটবে। তাই তিব্বতের রাজা দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বতে আমন্ত্রণ জানালেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত পটাচার ঘটনা থেকে কৃশা গৌতমীর জীবনের ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। পটাচারা যেমন স্বামী-সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে গেল, তেমনি কৃশা গৌতমীও স্বামী-সন্তান হারিয়ে শোকে বিহ্বল হয়ে যান। গৌতমীর স্বামীর মৃত্যুর পর পুত্রটি ছিল তার একমাত্র আশার সম্বল। কিন্তু হঠাৎ একদিন পুত্রও মারা গেলে সে শোকে আত্মহারা হয়ে সবার কাছে পুত্রের জন্য ওষুধ খুঁজে বেড়ান। কিন্তু ওষুধ খুঁজে ব্যর্থ হয়ে তিনি বুঝতে পারলেন যে, সব বস্তু অনিত্য। অবশেষে গৌতমীও পটাচারের মতো বুদ্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন। বুদ্ধের উপদেশে তিনিও স্বস্তি ফিরে পেলেন। পরবর্তীতে পটাচারার মতো গৌতমীও ভিক্ষুণী পথ অবলম্বন করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হ্যাঁ, পটাচারার অনুসৃত পথে নির্বাণ লাভ সম্ভব। পটাচারা অসময়ে তার স্বামী-সন্তান হারিয়ে শোকে বিহ্বল হয়ে গেছে। তার মন দুঃখ-কষ্টে ভারাক্রান্ত। মনোবল হারিয়ে চরম বেদনায় সে নিশ্চিত. পাগলপ্রায়। পৃথিবীটা তার কাছে এখন অর্থহীন, সান্ত্বনাহীন এক চির অশান্তির গুহা। কোনোকিছুকে অবলম্বন করে বাঁচবে সে ভরসাটুকুও তার আর বাকি রইল না। সে এখন ভিক্ষুণী পথ অবলম্বন করছে। এখানে যদি সে ভিক্ষুণী জীবনের নিয়মকানুন খুব ভালোভাবে পালন করে তবে সে বেঁচে থাকার বিকল্প অবলম্বন খুঁজে পাবে। সে গভীর ধ্যানে নিমগ্ন থাকবে। সকল প্রকার লোভ-লালসা, হিংসা, মোহ, তৃষ্ণা ক্ষয় করে সে অর্হত্ব প্রাপ্ত হবে। তার অশান্ত মনপ্রাণ প্রশান্তি লাভ করবে। এভাবে তার নির্বাণ লাভ করা সম্ভব হবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
63

মানুষের জীবন ক্ষণস্থায়ী। কেউ চিরদিন এ জগতে বেঁচে থাকেন না। মানুষের কর্মই মানুষকে অমরত্ব দান করে। পৃথিবীতে যুগে যুগে অনেক স্মরণীয় ও বরণীয় মানুষ জন্মগ্রহণ করেছেন। তাঁদের আলোয় জগৎ আলোকিত হয়েছে। এজন্য মানুষ তাঁদের শ্রদ্ধা করে, সম্মান করে এবং ভক্তি করে। তাঁদের নির্মল চরিত্র সহজেই মানুষের হৃদয় জয় করে নেয়। জ্ঞানে, গুণে ও কর্মে তাঁরা মহান। এ সকল মহৎ ব্যক্তির জীবন সকলের অনুকরণীয়। মহৎ মানুষের জীবনকথা সৎ জীবন যাপনের প্রেরণা এ অধ্যায়ে আমরা কয়েকজন থের-থেরী ও বিশিষ্ট বৌদ্ধ মনীষীদের জীবনী পড়ব এবং তাঁদের অবদান সম্পর্কে জানব।

এ অধ্যায় শেষে আমরা-

  • জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব;
  • থের-থেরী ও বিশিষ্ট বৌদ্ধ মনীষীদের পরিচয় দিতে পারব।

Related Question

View All
উত্তরঃ

আনন্দ থের'র দুটি উপদেশ নিচে দেওয়া হলো-

১. শ্রদ্ধাবান, শীলবান, জ্ঞানবান ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে। তাদের সঙ্গ উত্তম।

২. ক্রোধী, অহংকারী ও সংঘভেদকারী ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না। তাদের সঙ্গী হওয়া উচিত নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
117
উত্তরঃ

কৃশা গৌতমীর উপদেশগুলো হলো-
ক. সাধু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা জ্ঞানিগণ প্রশংসা করেন। সাধু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে জ্ঞানী হওয়া যায়।
খ. সৎ মানুষের অনুসরণ কর। এতে জ্ঞান বর্ধিত হয়।
গ. চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞানলাভ কর।
ঘ. আমি আর্য অষ্টাঙ্গিক মার্গে প্রতিষ্ঠিত হয়েছি, নির্বাণ উপলব্ধি করেছি।
ঙ. আমি বেদনামুক্ত, ভারমুক্ত। আমার চিত্ত সম্পূর্ণ মুক্ত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
85
উত্তরঃ

অর্হত্বপ্রাপ্ত হয়ে অভিরূপা নন্দা বলেছিলেন, এ দেহ অশুচি এবং ব্যাধির আলয়। এতে অহংকারের কিছু নেই। অনিষ্টকর অহংকার পরিত্যাগ কর। মনকে শান্ত ও সংযত কর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
112
উত্তরঃ

বুদ্ধ আনন্দ থেরকে তাঁর সেবায় নিযুক্ত করলে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি সেবা করতেন। বুদ্ধ যখন উপদেশ দিতেন, তখন তিনি মনোযোগসহকারে শুনতেন। সব মনে রাখতেন এবং বুদ্ধের যেকোনো উপদেশ প্রয়োজনে অন্যকে হুবহু বলতে পারতেন। তাই তিনি 'ধর্মভান্ডারিক' ও 'শুতিধর' আখ্যা পান।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
111
উত্তরঃ

কৃশা গৌতমী দীক্ষা লাভ করতে গেলে বুদ্ধদেব বলেন-বন্যার স্রোত যেমন গ্রাম, নগর, ভাসিয়ে নিয়ে যায়, তেমনি ভোগবিলাসে রত মানুষও মৃত্যুর মধ্য দিয়ে ধ্বংস হয়ে যায়। এ জগতে সকল বস্তুই অনিত্য। জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। সুতরাং দুঃখ পেলেও মেনে নিতে হবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
85
উত্তরঃ

কৃশা গৌতমীর তিনটি উপদেশ :
১. সাধু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা জ্ঞানীগণ প্রশংসা করেন।
২. সৎ মানুষের অনুসরণ করলে। এতে জ্ঞান বর্ধিত হয়।
৩. চতুরার্য সত্য সমন্ধে জ্ঞান লাভ করো।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
93
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews