পদার্থের অবস্থা তিনটি। যথা- কঠিন, তরল ও বায়বীয়।
কঠিন পদার্থ : বরফ, চক, খাতা, কলম ইত্যাদি।
তরল পদার্থ: পানি, তেল, মবিল ইত্যাদি।
বায়বীয় পদার্থ: বায়ু, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি।
কঠিন পদার্থের বৈশিষ্ট্য: কঠিন পদার্থের দুইটি বৈশিষ্ট্য হলো-
১. আন্তঃআণবিক বল খুবই শক্তিশালী।
২. অণুগুলো সুনির্দিষ্ট বিন্যাসে আবদ্ধ থাকে।
তরল পদার্থের বৈশিষ্ট্য: তরল পদার্থের দুইটি বৈশিষ্ট্য হলো-
১. অণুগুলোর সুনির্দিষ্ট কোনো বিন্যাস নেই।
২. নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি নেই।
বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য: বায়বীয় পদার্থের দুইটি বৈশিষ্ট্য হলো-
১. অণুগুলোর সুনির্দিষ্ট বিন্যাস নেই।
২. নির্দিষ্ট আয়তন ও আকৃতি কিছুই নেই।
Related Question
View Allহাইড্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু থাকে।
পদার্থের বায়বীয় অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে।
পানি খাওয়ার জন্য নিরাপদ করতে তাপ ব্যবহার করি।
পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে।
অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়।
যে কোনো পদার্থের গাঠনিক একক পরমাণু ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!