পবন বড়ুয়ার সেবাধর্মে কোন মহামানবের উপদেশ প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

মহামানব বুদ্ধ চর্মরোগে আক্রান্ত, সেবা-শুশ্রুষাবিহীন তিষ্য নামক এক ভিক্ষুকে দেখেন। অতঃপর তার সেবা আরম্ভ করেন। সেবা-শুশ্রুষার পর তিনি বিহারের ভিক্ষুদের ডেকে হিংসা-বিদ্বেষ ত্যাগ করার উপদেশ দেন। তিনি তাদের বলেন, "দরিদ্রের সহায় হওয়া, অরক্ষিতকে রক্ষা করা, রোগীর সেবা করা, মোহাচ্ছন্নকে মোহমুক্ত করা সবার নৈতিক দায়িত্ব।" তিনি এও বলেন, "এ জগতে মাতাপিতা, শ্রমণ-ব্রাহ্মণ, আর্তপীড়িত এবং গুরুজনের সেবায় সুখ লাভ করা যায়।" উপদেশ দেওয়ার পর বুদ্ধ ভিক্ষুদের নিয়ম প্রবর্তন করলেন; অসুখের সময় শিষ্য গুরুর, গুরু শিষ্যের, সতীর্থ সতীর্থের সেবা করবে।

তাই বলা যায়, পবন বড়ুয়ার সেবাধর্মে মহামানব বুদ্ধের উপদেশ প্রতিফলিত হয়েছে। কেননা, পবন বড়ুয়া বুদ্ধের সেবাধর্ম অনুসরণ করে তার দূর সম্পর্কের আত্মীয়কে সেবাযত্নের মাধ্যমে সুস্থ করে তোলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
89

আজ থেকে আড়াই হাজার বছরেরও আগে মহামানব গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। রাজা শুদ্ধোদন এবং রানি মহামায়া ছিলেন তাঁর পিতা-মাতা। মানুষের দুঃখমুক্তির উপায় অন্বেষণের জন্য তিনি রাজপ্রাসাদ, পিতা-মাতা, স্ত্রী-পুত্র, ভোগ-বিলাস ত্যাগ করে সন্ন্যাস জীবন অবলম্বন করেন। সুদীর্ঘ ছয় বছর কঠোর সাধনায় তিনি লাভ করেন বোধিজ্ঞান, খ্যাত হন 'বুদ্ধ' নামে। তিনি আবিষ্কার করেন চারি আর্যসত্য, দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ এবং জন্ম-মৃত্যুর কারণ প্রতীত্যসমুৎপাদ তত্ত্ব। সর্ব প্রাণীর কল্যাণের জন্য তিনি প্রচার করেন তাঁর ধর্ম-দর্শন। তাঁর প্রতিটি ধর্মবাণী মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। সংযমী, আদর্শবান এবং মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ গড়ে তোলাই বুদ্ধের নৈতিক শিক্ষার মূল লক্ষ্য। এ অধ্যায়ে আমরা গৌতম বুদ্ধের নৈতিক শিক্ষা সম্পর্কে অধ্যয়ন করব।

এ অধ্যায় শেষে আমরা-

  • বুদ্ধ নির্দেশিত নৈতিকতা ব্যাখ্যা করতে পারব।
  • দৈনন্দিন জীবনে বুদ্ধের নৈতিক শিক্ষার প্রভাব ব্যাখ্যা করতে পারব।
  • নৈতিক আচরণের সুফল ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

নৈতিক ও শীল পরস্পর সম্পর্কযুক্ত। 'নৈতিকতার' অর্থ নিয়মনীতি মেনে চলে সুশৃঙ্খল ও সৎ জীবনযাপন করা আর 'শীল' অর্থ হলো স্বভাব বা চরিত্র। বুদ্ধ তাঁর অনুসারীদের সংযত, আদর্শ এবং নৈতিক জীবনযাপনের নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি বেশকিছু নিয়মনীতি বা বিধি-বিধান প্রবর্তন করেছেন। বৌদ্ধ পরিভাষায় এসব নৈতিক বিধিবিধানই হলো শীল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
90
উত্তরঃ

সুশীল চাকমার ঘটনাটি বৃদ্ধের বোদ্ধিসত্ত্ব জীবনের ঘটনার সাথে সম্পর্কিত। গৌতম বুদ্ধ মচল গ্রামের যুবকদের কুশলকর্ম করার জন্য সংগঠিত করেন। কারণ ঐ গ্রামের যুবকরা হত্যা, চুরি, মিথ্যাচার, ব্যভিচার, মাদকদ্রব্য সেবন এমন অনেক অপকর্মে লিপ্ত ছিল। তাদেরকে নিয়ে বৃদ্ধ গ্রামের রাস্তাঘাট নির্মাণ, মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন। সেতু নির্মাণ, পুষ্করিণী খনন, বৃক্ষরোপণ, জমিচাষের জন্য জলাধার ও পুণ্যকর্ম সম্পাদন করতেন। যুবকরা বোধিসত্ত্বের উপদেশ মতো সকল প্রকার অকুশল কর্ম পরিত্যাগ করে পঞ্চশীল পালন করতে শুরু করে। ফলে গ্রামে অপরাধকর্মগুলো বন্ধ হয়ে যায়। শেষে বোধিসত্ত্ব ও যুবকদের নৈতিক ও জনহিতকর কাজের জন্য রাজা তাদের পুরস্কৃত করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
71
উত্তরঃ

গ্রামবাসীর উন্নয়নে উদ্দীপকে সুশীল চাকমার গৃহীত পদক্ষেপটি বৌদ্ধধর্মের দৃষ্টিতে নৈতিক দায়িত্ব।

প্রতিদিন নানা কাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে। ভালো কাজ শান্তি প্রতিষ্ঠা করে এবং অপরের মঙ্গল সাধন করে। অপরদিকে মন্দ কাজ ক্ষতিকর ও নিন্দনীয়। সত্যভাষণ, পরোপকার, সেবা, দান, মৈত্রীভাব পোষণ, সৎ বাণিজ্য ইত্যাদি নৈতিক কাজ। ধর্মীয় বিধিবিধানে মন্দ কাজ না করা এবং ভালো কাজ সম্পাদন করার নির্দেশনা রয়েছে। নৈতিকতা হলো ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য নির্ণয়ের মানদণ্ড। বুদ্ধ নৈতিকতা অনুশীলনে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। দৈনন্দিন বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আমরা নৈতিকতার চর্চা করতে পারি। সুশীল চাকমা বিহারে যাওয়ার পথটি বেশ সাহসিকতা ও দৃঢ় মনোবল নিয়ে এবং গ্রামের যুবকদের সহযোগিতায় সংস্কার ও মেরামত করেন, যা একটি জনহিতকর এবং নৈতিক কাজ। সুশীল চাকমার গৃহীত পদক্ষেপটি বৌদ্ধধর্মের দৃষ্টিতে এভাবেই ব্যাখ্যা করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
54
উত্তরঃ

এখন থেকে প্রায় আড়াই হাজার বছর আগে মহামানব গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
119
উত্তরঃ

মানুষের দুঃখ মুক্তির উপায় অন্বেষণের জন্য মহামানব বুদ্ধ রাজপ্রাসাদ, পিতামাতা, স্ত্রী-পুত্র, ভোগবিলাস বর্জন করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। দীর্ঘ ৬ বছর কঠোর সাধনা করে তিনি বোধিজ্ঞান লাভ করেন। এভাবেই তিনি বুদ্ধ নামে খ্যাত হলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
87
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews