পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে।
পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্যকে নমনীয়তা বলে। একটি উত্তম পরিকল্পনায় নমনীয়তার সুযোগ থাকা আবশ্যক। সম্ভাব্য যেসকল অবস্থার মধ্যদিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে ধরে নিয়ে পরিকল্পনা প্রণীত হয় তা সবসময় মিলবে এমন আশা করা যায় না। তাই অবস্থার পরিবর্তন হলে যতটা সম্ভব দ্রুততার সাথে পরিকল্পনা সংশোধন করতে হয়। পরিকল্পনা প্রণেতাগণ যদি আগে থেকে বিকল্প অবস্থায় করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিবর্তন সহজ হয়ে থাকে।
উদ্দীপকে সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে ঢাকায় মেট্রোরেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত হয় তা সবসময় মিলতে নাও পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনীসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যাতে মেট্রোরেল নির্মাণের উদ্দেশ্য অর্জিত হয়। অর্থাৎ পরিকল্পনায় নমনীয়তার বৈশিষ্ট্যটি থাকার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পনায় পরিবর্তন করা সহজ হবে।
তাই বলা যায়, উদ্দীপকে পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!