পাওয়ারপয়েন্ট স্লাইডে ট্রানজিশন যুক্ত করার প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো:
১. প্রেজেন্টেশনের যে স্লাইডটিতে ট্রানজিশন যুক্ত করতে হবে তা খোলা রাখতে হবে।
২. এরপর Animations মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে। এ Animations মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে। যে নমুনার উপরে মাউস পয়েন্টার স্থাপন করলে স্লাইডে সেই নমুনার ট্রানজিশন দেখা যাবে। এখানের বিভিন্ন নমুনা থেকে পছন্দসই নমুনাটির উপর ক্লিক করা হলে ঐ ট্রানজিশনটি স্লাইডে আরোপিত হবে।
৩. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে, প্রথম স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনার সারির ডানদিকে Apply to All বোতামে ক্লিক করতে হবে।
৪. প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করতে হলে একটি একটি করে প্রতিটি স্লাইডে ট্রানজিশন আরোপ করতে হবে।
Related Question
View Allমাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। এক সময় আমরা বিভিন্ন মিডিয়াকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতাম। 'কিন্তু এই আধুনিক যুগে এসে আমরা সেসব ভিন্ন ভিন্ন মিডিয়াকে একসাথে ব্যবহার করছি। একাধিক মিডিয়াকে একসাথে ব্যবহার করাকেই মাল্টিমিডিয়া বলে।
আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে। সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই শব্দ, বর্ণ, চিত্র ইত্যাদি মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে। তাই বর্তমান সময়ে বিভিন্ন ধরনের উপস্থাপনার কাজে মাল্টিমিডিয়া বেশি ব্যবহৃত হচ্ছে।
মাল্টিমিডিয়ার মাধ্যম তিনটি হলো বর্ণ, চিত্র বা গ্রাফিক্স এবং শব্দ। নিম্নে তাদের বর্ণনা প্রদান করা হলো:
বর্ণ বা টেক্সট বর্ণের ব্যবহার করে তৈরি সকল কাজই এ ধরনের মাল্টিমিডিয়া। সারা দুনিয়াতেই টেক্সটের যাবতীয় কাজ কম্পিউটারে হয়ে থাকে। অফিস-আদালত থেকে ব্যক্তিগত কাজে কিংবা মুদ্রণ প্রকাশনায় এর ব্যবহার রয়েছে। চিত্র বা গ্রাফিক্স: পৃথিবীর সব জায়গায় গ্রাফিক্স তৈরি কিংবা সম্পাদনার সকল কাজ কম্পিউটারে হয়ে থাকে। গ্রাফিক্স ডিজাইন, মুদ্রণ প্রকাশনা, বিজ্ঞাপন, সাইনবোর্ড, স্থাপত্য, এনিমেশন ইত্যাদি ক্ষেত্রে - কম্পিউটারের ব্যবহার হচ্ছে। আর এসব কাজের মূল উপাদান হলো চিত্র বা গ্রাফিক্স। এসব ক্ষেত্র ছাড়াও অডিয়ো, ভিডিয়ো, সম্প্রচারের সাথেও গ্রাফিক্সের ব্যবহার করা হয়।শব্দ বা অডিয়ো : শব্দ বা অডিয়ো রেকর্ড, সম্পাদনা, সাউন্ড রেকর্ডিং সবই এর অন্তর্ভুক্ত। মূলত আমাদের চারপাশে যত ধরনের শব্দ রয়েছে তার সবই মাল্টিমিডিয়ায় ব্যবহার করা হয়।
মাল্টিমিডিয়াতে প্রধানত তিনটি মাধ্যম ব্যবহৃত হয়। মাধ্যমগুলো হলো- বর্ণ, চিত্র এবং শব্দ (সাউন্ড)। এই মাধ্যমগুলোর বিভিন্ন রূপ রয়েছে। এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!