পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলো নিচে আলোচনা করা হলো-
১. ভাষা: পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়ার, চেষ্টা করেছিল।
২. সংস্কৃতি: পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের, খাবার, পোশাক, সংস্কৃতি ও ঐতিহ্যে অনেক পার্থক্য ছিল। কিন্তু তারা তাদের বিভিন্ন সংস্কৃতি বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।
৩. সরকারি সুযোগ-সুবিধা: সরকারি সুযোগ-সুবিধা, চাকরি ও সামরিক বাহিনীসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালিরা বৈষম্যের শিকার হয়েছিল।
৪. অর্থনৈতিক বৈষম্য: পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত পাট, চা, চামড়া বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয় হতো, তা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো।
৫. শিক্ষাক্ষেত্রে বৈষম্য পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানের তুলনায় অর্ধেক অর্থ ব্যয় করা হতো।
Related Question
View Allপাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা।
ছয় দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়।
উনসত্তরের গণ-অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করে।
সরকারি সুযোগ-সুবিধাসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার ছিল।
ব্রিটিশরা ভারতবর্ষকে প্রায় দুইশ বছর শাসন-শোষণ করেছে।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন দেশে' ভাগ হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!