পাট ব্যবসায়ী জনাব সোহেল তার গুদামে রক্ষিত ৩০ লক্ষ টাকার পাটের জন্য একটি অগ্নিবিমা চুক্তি সম্পাদন করেন। শর্তানুযায়ী ক্ষতি হলে তিনি ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। উল্লিখিত পাট গুদামের পাশে জনাব আনোয়ারের একটি দাহ্য পদার্থের গুদাম ছিল। কিন্তু সোহেল সাহেব উক্ত তথ্য বিমা কোম্পানিকে অবগত করেননি। কিছুদিন পর নিকটবর্তী দাহ্য পদার্থের গুদাম থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে পাটের গুদামটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। জনাব সোহেল বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

বিমাযোগ্য স্বার্থ 'বলতে বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

অগ্নিকান্ডের ফলে বিমাকৃত বিষয়বস্তু যে আর্থিক ক্ষতি হয় তাকে অগ্নি অপচয় বলে।

আগুন একটি অতি প্রয়োজনীয় উপকরণ। কিন্তু এ আগুনই কখনো কখনো চরম বিপর্যয় ঘটায়। এতে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। অগ্নিকান্ডে এ ধরনের ক্ষয়-ক্ষতির ফলে অগ্নি অপচয়ের সৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে জনাব সোহেল নির্দিষ্ট অগ্নি বিমাপত্র গ্রহণ করেছিলেন।

নির্দিষ্ট বিমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের কথা উল্লেখ থাকে। এই ধরনের বিমাপত্রে ক্ষতি যা-ই হোক না কেন বিমা প্রতিষ্ঠান ঐ নির্দিষ্ট মূল্যই ক্ষতিপূরণ দেয়।

উদ্দীপকে জনাব সোহেল একজন পাট ব্যবসায়ী। তিনি তার গুদামে রক্ষিত পাটের জন্য একটি অগ্নিবিমা চুক্তি করেন। বিমা চুক্তিতে মূল্য ৩০ লক্ষ টাকা নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে শর্তানুযায়ী ক্ষতি হলে তিনি ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। তাই বলা যায়, জনাব সোহেলের বিমাপত্রটির সাথে অগ্নিবিমার নির্দিষ্ট বিমাপত্রের মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

আমি মনে করি, পরম বিশ্বাসের নীতি অনুযায়ী সোহেল সাহেব ক্ষতিপূরণ পাবেন না।

বিমাচুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। এতে এক পক্ষ অপর পক্ষকে বিমাচুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানাতে বাধ্য থাকে। অন্যথায় বিমাচুক্তি বাতিল হয়ে যায়।

উদ্দীপকে জনাব সোহেল তার গুদামে রক্ষিত পাটের জন্য একটি নির্দিষ্ট অগ্নি বিমাপত্র নিয়েছেন। এই গুদামের পাশে একটি দাহ্য পদার্থের গুদামে ছিলো। তবে জনাব সোহেল এই তথ্য বিমা কোম্পানিকে জানান নি। কিছুদিন পর ঐ দাহ্য পদার্থে আগুন লেগে তার পাটের গুদাম সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ফলে তিনি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেন।

উদ্দীপকে জনাব সোহেল বিমা কোম্পানিকে সম্পূর্ণ তথ্য দেননি। এখানে তিনি দাহ্য পদার্থের গুদামের কথা গোপন রেখেছেন। ফলে তিনি পরম বিশ্বাসের নীতি ভঙ্গ করেছেন। এক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। সুতরাং, বিমা কোম্পানি জনাব সোহেলকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিবে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
170

Related Question

View All
উত্তরঃ

অগ্নিকান্ডের ফলে সম্পদ-সম্পত্তির যে ক্ষতি হয় তাকে অগ্নিজনিত ক্ষতি বা অপচয় বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
258
উত্তরঃ

বড় ঝুঁকির ক্ষেত্রে একটি বিমা প্রতিষ্ঠান ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে।

ঝুঁকির পরিমাণ অত্যধিক হলে এবং সামর্থ্যের বাইরে চলে গেলে পুনর্বিমা করা হয়। পুনর্বিমার মাধ্যমে ঝুঁকিকে বিমাকারীদের মাঝে পুনর্বণ্টন করা হয়। এটি ঝুঁকি কমাতে ও ঝুঁকি বণ্টনে সাহায্য করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
255
উত্তরঃ

উদ্দীপকের পাপিয়া বেগম মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করেছেন।

এ বিমাপত্রে চুক্তির সময়ই বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হয়। দূর্ঘটনার পর ক্ষতি মূল্যায়ন বা প্রমাণ করতে হয় না। সম্পদের মূল্য পূর্বনির্ধারিত বলে বাজারমূল্যও বিবেচনা করা হয় না।

উদ্দীপকের পাপিয়া বেগম একজন প্রভাষক। তার দোতলা বাড়ির আসবাবপত্রের মূল্য ৫ লক্ষ টাকা। তিনি আসবাবপত্রগুলোর জন্য একটি বিমাপত্র নিয়েছেন। অগ্নিকাণ্ডে আসবাবপত্রের ক্ষতি হলে বিমা কোম্পানি সম্পূর্ণ দাবি পরিশোধ করে। সাধারণত মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ইত্যাদির ক্ষেত্রে মূল্যায়িত বিমাপত্র গ্রহণ করা হয়। এছাড়া এক্ষেত্রে ক্ষতির পরিমাণ মূল্যায়ন না করেই ক্ষতিপূরণ করা হয়। উদ্দীপকের পাপিয়া বেগমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাই বলা যায়, পাপিয়া বেগমের বিমাপত্রটি একটি মূল্যায়িত বিমাপত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
241
উত্তরঃ

স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমা প্রতিষ্ঠানের দাবি সম্পূর্ণ যৌক্তিক ছিলো।

সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর অবশিষ্ট্য সম্পত্তির মালিকানা বিমাকারীর কাছে ন্যস্ত হয়। এ নীতিকে স্থলাভিষিক্ততার নীতি বলে। শুধু সম্পত্তি বিমার ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য। এক্ষেত্রে বিমাকৃত সম্পদের ক্ষতি পরবর্তী অংশের মালিকানা বিমাকারীর কাছে হস্তান্তরিত হয়।

উদ্দীপকের পাপিয়া বেগম তার বাড়ির আসবাবপত্রের জন্য একটি বিমা করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে তার সমস্ত আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। বিমাকারী তাকে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণের পর বিমা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত আসবাবপত্র দাবী করলে পাপিয়া বেগম তাতে অস্বীকৃতি জানায়। পাপিয়া বেগম বিমা কোম্পানির সাথে একটি অগ্নি বিমাচুক্তি করেন। বিমা চুক্তির নীতি অনুযায়ী এক্ষেত্রে স্থলাভিষিক্ততার নীতি প্রযোজ্য। অর্থাৎ ক্ষতিগ্রস্ত সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণের পর তার মালিকানা বিমা কোম্পানির কাছে স্থানান্তরিত হবে। পাপিয়া বেগমের আসবাবপত্র সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় বিমা কোম্পানিও সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেয়। এক্ষেত্রে সম্পত্তির ওপর পাপিয়া বেগমের আর কোনো অধিকার থাকবে না। তাই বলা যায়, ক্ষতিপূরণ প্রদানের পর উদ্দীপকের বিমা কোম্পনির ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা দাবি করা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
254
উত্তরঃ

অগ্নিজনিত ক্ষতির বিপরীতে আর্থিক প্রতিরক্ষাই হলো অগ্নিবিমা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
480
উত্তরঃ

বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অসমর্থ হলে পলিসি ফেরত দিয়ে যে অর্থ গ্রহণ করে তাকে সমর্পণ মূল্য বলে।

সমপূর্ণ মূল্য প্রিমিয়ামের একটি অংশ। বিমাগ্রহীতা কোনো কারণে প্রিমিয়াম চালাতে অসমর্থ হতে পার। তখন বিমাটি বন্ধ করে তাকে প্রিমিয়াম ফেরত দেওয়া হয়। বিমা চুক্তির মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
302
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews