পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো একে অপরকে সম্মান ও মূল্যায়ন করা। পরস্পরের মতামত, অনুভূতি ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এর ফলে মানুষের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়।
সমাজের সকলের মধ্যে সহানুভূতিশীল মনোভাব তৈরি হয়।
পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি মানবিক গুণ। মানুষ হিসেবে একে অন্যকে সম্মান কর। আমাদের সবার দায়িত্ব। সমাজের প্রতিটি পেশার মানুষের সম্মান রয়েছে। তাই সমাজের ছোটো-বড়ো সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা প্রয়োজন। সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হয়। সেই সঙ্গে তাদের মতামতের প্রতিও গুরুত্ব দেওয়া দরকার। এর মাধ্যমে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে পারি। মানুষ হিসেবে একে অপরকে সম্মান করা, অন্যের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দেওয়া, কারো সঙ্গে খারাপ ব্যবহার না করা ইত্যাদি ভালো গুণও শ্রদ্ধাবোধের অংশ।
Related Question
View Allআত্মত্যাগ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।
সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হয়।
আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান করব প্রদর্শন
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখব।
পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো মানুষ হিসেবে একে অপরকে সম্মান মূল্যায়নও করা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!