পারিবারিক কলহের জেরে রিয়াকে মায়ের কাছে আর সুমনকে বাবার কাছে থাকতে হয়। রিয়া পড়ালেখার পাশাপাশি। মায়ের নাট্য সংগঠনে অভিনয় শেখে। নৃত্যেও সে খুব পারদর্শী। কিন্তু সুমনকে প্রায়ই একাকী থাকতে হয়। মোবাইল ও কম্পিউটারেই তার সময় কাটে।

Updated: 1 year ago
উত্তরঃ

যখন একজন অপরজনের কাজ ও আচার-আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে।

উত্তরঃ

বিশ্বায়নের ফলে সারাবিশ্ব এখন বিশ্বপল্লিতে রূপান্তরিত হয়েছে। যোগযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারে মানুষের কর্ম, ব্যবসায় বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য পৃথিবীর সমস্ত জায়গা উন্মুক্ত হয়ে গেছে। গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে। নিজেকে আজ আর কেউ নিজের মধ্যে আটকে রাখছে না বা রাখতে পারছে না। অতএব বলা যায়, "আধুনিক যুগে বিশ্বায়নের প্রভাব ছাড়া সামাজিকীকরণ অসম্ভব।

উত্তরঃ

উদ্দীপকে রিয়ার সামাজিকীকরণের ক্ষেত্রে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়।

কেননা উদ্দীপকে উল্লিখিত রিয়া যে নাট্য সংগঠনে অভিনয় শিখে তা স্থানীয় সমাজের উপাদান। পরিবারের পরে স্থানীয় সমাজই রিয়াদের মতো মেয়েদের সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সমাজের উপাদানগুলোর মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ বা নাট্য সংগঠন, খেলাধুলার ক্লাব, সংগীত শিক্ষাকেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণের উপর গভীর প্রভাব ফেলে। রিয়া পড়ালেখার পাশাপাশি একটি নাট্য সংগঠনে অভিনয় শেখে। নাট্য সংগঠনে অভিনয় শেখার মাধ্যম সে এখানে একটি নতুন পরিবেশ পায় যা তার বৃদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ ইত্যাদি গুণাবলি জাগ্রত করতে সহায়ক। রিয়ার আচরণে যা ইতিবাচক পরিবর্তন আনয়ন করে।

সুতরাং বলা যায়, রিয়ার জীবনে সামাজিকীকরণের ক্ষেত্রে স্থানীয় সমাজের প্রতিষ্ঠানের প্রভাব পরিলক্ষিত হয়।

উত্তরঃ

উদ্দীপকে সুমনের সামাজিকীকরণের মাধ্যমটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যা মানুষের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায়। যেমন- ইন্টারনেট, ফেসবুক, মোবাইল, কম্পিউটার প্রভৃতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে ভাববিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি ঘরে বসে অল্প সময়েই করা যায়। কিছুদিন আগেও যা ভাবা যেত না। এছাড়াও ই-মেইল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, ই-কমার্স অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনের ক্ষেত্রে এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক ও টুইটার এগুলো সামাজিকীকরণের ক্ষেত্রে অবদান রাখছে। এভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখছে। অন্যদিকে এ প্রযুক্তির কিছু মন্দ বা নেতিবাচক দিক আছে। মানুষের হাতে এগুলোর অপব্যবহার ব্যক্তি ও সমাজ দুইয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকাল প্রায়ই তরুণ সমাজে ইন্টারনেট ও ফেসবুকের নেতিবাচক প্রভাব দেখা যায়। সুতরাং বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে।

111

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। এ অধ্যায়ে শিশুর সামাজিকীকরণে কতিপয় উপাদানের প্রভাব, বাংলাদেশে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে অবহিত হবে।

এ অধ্যায় শেষে আমরা-
• সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারব ;
• বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারব ; 

• সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করা ও এর ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ হব ; 

• সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারব এবং এ সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন করতে পারব ;

• মানবিক ও সামাজিক গুণাবলি রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব ।

Related Question

View All
উত্তরঃ

সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সমাজের রীতিনীতি, নিয়মকানুন ও মূল্যবোধ শেখে। জন্মের পর থেকেই মানব শিশু পরিবার, প্রতিবেশী, সমবয়সী ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এর ফলে সে সমাজের একজন উপযোগী সদস্য হিসেবে গড়ে ওঠে।

369
উত্তরঃ

সামাজিকীকরণ প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য হলো এটি মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। এটি পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ, আচরণ ও চিন্তাধারা গঠনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া সমাজের সঙ্গে মানুষের সামঞ্জস্য সাধনে সাহায্য করে।

244
উত্তরঃ

পরিবার সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম। শিশুর আবেগ, আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মচর্চা এবং পোশাক-পরিচ্ছদের মতো বিষয়গুলো পারিবারিক পরিবেশে গড়ে ওঠে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব গঠন হয়। এজন্য পরিবারকে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলা হয়।

334
উত্তরঃ

প্রতিবেশী শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর চারপাশের মানুষের আচরণ, রীতিনীতি ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করে শিশু সমাজের নিয়ম ও রীতিনীতি সহজে আয়ত্ত করে। এটি তার সামাজিক দক্ষতা বাড়ায়।

281
উত্তরঃ

স্থানীয় সমাজের সাহিত্য, সাংস্কৃতিক সংঘ, বিজ্ঞান ক্লাব এবং খেলাধুলার ক্লাব শিশুর চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে। এসব সংগঠনে অংশগ্রহণ করে শিশু সহনশীলতা, বুদ্ধিবৃত্তি ও সৌন্দর্যবোধের বিকাশ ঘটায়। এতে শিশু স্থানীয় সমাজের অংশ হয়ে ওঠে এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়।

214
উত্তরঃ

স্থানীয় সমাজের সাহিত্য, সংগঠন এবং ক্লাব শিশুর চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু সহনশীলতা, সহযোগিতা ও সৃজনশীলতা শেখে। এটি তাকে সমাজের কার্যকর অংশীদার হতে সাহায্য করে।

169
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews