পূর্ব ইউরোপে একটি বৃহৎ রাষ্ট্রের অন্তঃসারশূন্য আদর্শ, নেতৃবৃন্দের দুর্বলতা, বিপর্যস্ত অর্থনীতি এবং পুঁজিবাদী বিশ্বের হাতছানিতে সংকটাপন্ন অবস্থায় একজন উদারনৈতিক রাষ্ট্রনায়ক দায়িত্ব গ্রহণ করেন। তার উদারনৈতিক সংস্কার ও খোলামেলা নীতিতে রাষ্ট্রটির সংকটের অবসান হলেও রাষ্ট্রটির ভাঙন রোধ করা যায়নি। ফলে অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন অংশে কতকগুলো স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় এবং পূর্বতন রাষ্ট্রের বিলুপ্তি ঘটে।

Updated: 4 months ago
উত্তরঃ

'শান্তির কোনো বিকল্প হয় না'- উক্তিটি মিখাইল গর্বাচেভের।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

পোল্যান্ডের গঠনতন্ত্রপন্থি শ্রমিকনেতা লেস ওয়ালেসা ১৯৬৭ সালে থেকেই ছিলেন গদানস্ক শিপইয়ার্ডের একজন শ্রমিক, ইলেকট্রেশিয়ান। তিনি ১৯৭০ সাল থেকেই কমিউনিস্ট একনায়ক জেরুজালেস্কির সরকারের বিরুদ্ধে লাগাতার গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যান। তিনি আশির দশকেই পোল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতি লাভকারী জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। লেস ওয়ালেসা যে আন্দোলন শুরু করেন তা Solidarity movement নামে পরিচিত। তার আন্দোলনের ফলে কমিউনিস্ট সরকার নির্বাচন দিতে
বাধ্য হয়। তিনি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেন। এভাবে ১৯৮৯ সালে পোল্যান্ডে কমিউনিস্ট সরকারের পতন ঘটে ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বৃহৎ রাষ্ট্রের বিলুপ্তির সাথে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সাদৃশ্য রয়েছে। নিচে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির কারণ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-

কমিউনিজম আদর্শের অন্তঃসারশূন্যতা: কমিউনিস্ট ব্যবস্থায় শৃঙ্খলা, দক্ষতা ও উৎপাদনের প্রতি জোর দেওয়া হয়। এতে বলা হয় যে, "এখানে তোমরা একটি আদর্শের খাতিরে কাজ কর, অর্থের জন্য নয়।" কিন্তু বাস্তবে দেখা যায়, ব্যক্তিগত স্বার্থ ছাড়া শুধু আদর্শের জন্য কাজ করার নজির খুব কম। অনেক ত্যাগ-তিতিক্ষার পর যখন দেখা গেল যে, ভবিষ্যৎ সমৃদ্ধির আশা শুধুই দুরাশা এবং নেতৃবৃন্দ দুর্নীতিতে লিপ্ত ও বিলাসবহুল জীবন-যাপন করছে। তখন এ ব্যবস্থার কল্পনাবিলাস থেকে তাদের মোহমুক্তি ঘটে।

নেতৃবৃন্দের জাঁকজমকপূর্ণ জীবনযাপন কমিউনিস্ট ব্যবস্থাকে রক্ষা করার জন্য অবিরাম সতর্ক প্রহরীর প্রয়োজনীয়তার কথা ভুলে গিয়ে সোভিয়েত নেতৃবৃন্দ জাঁকজমকপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে গিয়ে পূর্বের নেতৃবৃন্দের ত্যাগের মর্ম ভুলে গিয়ে পশ্চিমা বিশ্বের মোহময় হাতছানি দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে।
অর্থনৈতিক বিপর্যয় ষাটের দশক থেকেই সোভিয়েত ইউনিয়নের প্রবৃদ্ধির হার ধীর হয়ে আসে। সত্তরের দশক থেকে তা প্রায় স্থবির হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও তার ভৌগোলিক অখণ্ডতা ও পূর্ব ইউরোপে তার বিস্তৃত সাম্রাজ্যকে ধরে রাখতে পারল না। তার প্রধান কারণ হলো প্রতিপক্ষের তুলনায় সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ ছিল।
মিখাইল গর্বাচেভের উদারনীতি: মিখাইল গর্বাচেভের উদারনীতি সোভিয়েত ইউনিয়নের পতনের পথকে প্রশস্থ করেছে।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, কমিউনিস্ট নেতৃবৃন্দের দুর্নীতি, বিলাসী জীবনযাপন এবং সোভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক বিপর্যয়ই পতনের প্রধান কারণ বলে আমি মনে করি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রশ্নে উল্লিখিত উক্ত বৃহৎ রাষ্ট্র বলতে সোভিয়েত ইউনিয়নকে বোঝানো হয়েছে এবং উক্ত নেতা হিসেবে মিখাইল গর্বাচেভের দায়িত্বকে বোঝানো হয়েছে।

বিংশ শতাব্দীর আশির দশকে সোভিয়েত ইউনিয়নের রাজনীতিতে মিখাইল গর্বাচেভের উত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সোভিয়েত ইউনিয়নের ভাঙনে তার অনেকটা দায় থাকলেও তিনি পুরাপুরি দায়ী ছিলেন না। কেননা এ সময় কমিউনিস্ট নেতৃবৃন্দের দুর্নীতি, বিলাসী জীবনযাপন এবং ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোর অসহযোগিতার ফলে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল, তাতে অচিরেই সোভিয়েত ইউনিয়নের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ত। এ সময় মিখাইল গর্বাচেভের আবির্ভাব না ঘটলেও হয়তো অন্য কোনো গর্বাচেভআসতেন যিনি সোভিয়েত ইউনিয়নকে অধিক বিপর্যয়ের হাত থেকে 'রক্ষা করতেন। আশির দশকের শেষদিকে সোভিয়েত ইউনিয়ন যে সংকটে নিপতিত হয় তা কাটিয়ে উঠার জন্য রাষ্ট্রটিকে হয় কঠোর দমন নীতির আশ্রয় নিতে হতো আর তা না হলে উদার নীতি গ্রহণ করে বিদ্রোহী অঞ্চলকে স্বাধীনতা দিতে হতো। কঠোর নীতি গ্রহণ করলে সোভিয়েত ইউনিয়নের জন্য আরও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতো। তাই মিখাইল গর্বাচেভ বিদ্রোহের মেঘ ঘনীভূত হওয়ার পূর্বেই বৃষ্টি বঝরিয়ে রাশিয়াকে রক্ষা করেন।'
আলোচনা শেষে বলা যায়, সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পুরো দায়-দায়িত্ব মিখাইল গর্বাচেভের কাঁধে চাপানো যায় না।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
30
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

লিজিয়ন অব অনার' হচ্ছে এক ধরনের উপাধি, যা ১৮০২ সালের ১৯ মে নেপোলিয়ন বোনাপার্ট প্রবর্তন করেন। এটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা। লিজিয়ন অব অনার পাঁচ ভাগে বিভক্ত। যথা- ১. নাইট, ২. অফিসার, ৩. কমান্ডার, ৪. গ্র্যান্ড অফিসার এবং ৫. গ্র্যান্ড ক্রস।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
108
উত্তরঃ

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বার্লিন প্রাচীর মিল পাওয়া যায়।

উদ্দীপকে পাঠ্যবইয়ে আলোচিত ঐতিহাসিক বার্লিন প্রাচীরের ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকে উল্লিখিত রহিম ও করিম দুই ভাই। বাবার মৃত্যুর পর তার সম্পত্তি ভাগাভাগি করে নেয়। ঝামেলা শুরু হয় ভাইয়ের বিয়ের পর। একপর্যায়ে তারা আলাদা হয়ে যায় এবং তাদের বাড়ির মাঝখান দিয়ে প্রাচীর নির্মাণ করে। কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে প্রাচীর ভেঙ্গে দিয়ে একত্রে বসবাস শুরু করে। অনুরূপ ঘটনা জার্মানির বার্লিন প্রাচীরকে নিয়ে ঘটেছিল। বার্লিন প্রাচীরকে সরকারিভাবে বলা হয় ফ্যাসিবাদবিরোধী দুর্গ। ১৯৬১ সালে পূর্ব জার্মানির জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক সরকার এ প্রাচীর নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন প্রাচীর হয়ে ওঠে সমাজতন্ত্র ও গণতন্ত্রের বিভেদ চিহ্ন। ১৯৮৯ সালে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন ঘটলে আবার পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির একত্রীকরণের প্রক্রিয়া শুরু হয়। দুই জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণের অংশ হিসেবে পূর্ব জার্মান সরকার ১৯৮৯ সালের ৯ নভেম্বর ঘোষণা করেন, GDR-এর সকল নাগরিক পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি ভ্রমণ করতে পারবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই জনতা বার্লিন প্রাচীরের কতকাংশ স্বউদ্যোগে ভেঙে ফেলে। ১৩ জুন ১৯৯০ সাল থেকে পূর্ব জার্মান সেনাবাহিনী বার্লিন প্রাচীর সরকারিভাবে ভেঙে ফেলতে শুরু করে। ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় এবং ১৯৯১ সালের শেষ নাগাদ এ প্রাচীর ভাঙার কাজও সমাপ্ত হয়।
সুতরা বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে বার্লিন প্রাচীরের মিল হয়েছে।
এ উক্ত ঘটনা অর্থাৎ বার্লিন প্রাচীর উন্মুক্ত করার পরিপ্রেক্ষিতে দেশ দুটির একত্রিত হওয়ার প্রক্রিয়া শুরুর হয় উক্তিটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
75
উত্তরঃ

উক্ত ঘটনা অর্থাৎ বার্লিন প্রাচীর উন্মুক্ত করার পরিপ্রেক্ষিতে দেশ দুটির একত্রিত হওয়ার প্রক্রিয়া শুরুর হয় উক্তিটি যথার্থ।

১৯৬১ সালে পূর্ব জার্মানির জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক সরকার এ প্রাচীর নির্মাণ করে। ১৯৮৯ সালে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন ঘটলে আবার পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হওয়ার সিদ্ধান্ত * গ্রহণ করে। বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দুই জার্মানির একত্রীকরণ প্রক্রিয়া। দুই জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণের অংশ হিসেবে পূর্ব জার্মান সরকার ১৯৮৯ সালের ৯ নভেম্বর ঘোষণা করেন, GDR-এর সকল 'নাগরিক পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি ভ্রমণ করতে পারবে। এর ফলে দলে দলে লোক বার্লিন প্রাচীর টপকে পশ্চিম জার্মানিতে গমন করে। পশ্চিম জার্মানির জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই জনতা বার্লিন প্রাচীরের কতকাংশ স্বউদ্যোগে ভেঙে ফেলে। ১৩ জুন ১৯৯০ থেকে পূর্ব জার্মান সেনাবাহিনী বার্লিন প্রাচীর সরকারিভাবে ভেঙে ফেলতে শুরু করে। ১৯৯১ সালের শেষ নাগাদ এ প্রাচীর ভাঙার কাজও সমাপ্ত হয়। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দু জার্মানির একত্রীকরণ প্রক্রিয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
54
উত্তরঃ

হাঙ্গেরিতে কমিউনিস্ট শাসনের পতন ঘটেছিল পর্যায়ক্রমিকভাবে। হাঙ্গেরির অর্থনৈতিক অধঃপতন কাটিয়ে উঠার কোনো প্রত্যাশিত সমাধান কাদার সরকার দিতে পারেনি। ফলে তার প্রতিপক্ষ ক্যারোলি দেশের ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু তারাও এ অবস্থার তেমন কোনো উন্নতি সাধন করতে পারেনি। ১৮৮৯ সালে অনুষ্ঠিত সর্বদলীয় গোলটেবিল বৈঠকে ক্ষমতা, হস্তান্তর ও একটি রাজনৈতিক ব্যবস্থার পদ্ধতি কী হবে তা নির্ধারণ করার চেষ্টা করা হয়। কিছুদিন পূর্ব থেকেই নতুন শাসনতন্ত্র রচনার কাজ আইন মন্ত্রণালয়ে চলে আসছিল। অবশেষে ২৩ অক্টোবর অস্থায়ী প্রেসিডেন্ট মার্টিয়াস জুরোস হাঙ্গেরিতে দীর্ঘদিন চলতে থাকা সমাজতন্ত্রের স্থলে শুধু 'প্রজাতন্ত্র' বলে সরকারিভাবে ঘোষণা করেন। এভাবেই হাঙ্গেরিতে কমিউনিস্ট শাসনের অবসান হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
77
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews