জীবের প্রজনন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে জীব জীবনচক্রের কোনো এক পর্যায়ে অনুরূপ নতুন জীব সৃষ্টি করে।
জীবের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। জীব মাত্রই মৃত্যু হবে।
২। অনুরূপ নতুন জীব সৃষ্টি করে।
৩। দৈহিক বৃদ্ধি ঘটে।
জীবের প্রজনন গুরুত্বপূর্ণ। কারণ জীব মাত্রই মৃত্যু হবে। জীবের মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে যেমন জীবের মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে প্রজননের মাধ্যমে নিজের মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। অর্থাৎ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমেই জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবেই প্রজননের মাধ্যমে বছরের পর বছর জীব পরিবেশে টিকে আছে।
Related Question
View Allজীব মাত্রই খাদ্য গ্রহণ করে।
খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি ও রায়ু প্রয়োজন।
ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি ।
বীজ থেকে নতুন চারাগাছ হয়।
বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদগম ।
বীজের অঙ্কুরোদগমের জন্য পরিবেশের তাপ, আলো বাতাস ও পানি প্রয়োজন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!