প্রণববাবু শিক্ষকতা করেন। তার স্ত্রী ব্যাংকে চাকরি করেন। তাদের দুটি ছেলে মেয়ে। প্রণববাবু ছেলেমেয়েদের দেখাশুনার জন্য গ্রামের বাড়ি থেকে রিপনকে নিয়ে আসেন। কিছুদিন পর রিপন অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল সে ডায়াবেটিসে আক্রান্ত। এমন রোগের কথা শুনে প্রণববাবুর স্ত্রী রিপনকে বাড়িতে পাঠিয়ে দিতে বলেন। কিন্তু প্রণববাবু তা না করে রিপনের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং পরিবারের সকলকে সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন।

Updated: 10 months ago
উত্তরঃ

যা আমাদের ধারণ করে তাকে ধর্ম বলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

যেমন আমি যোগাসন করি। এতে আমার শরীর ও মনের উপকার হয়। আমার মঙ্গল হয়, কিন্তু অন্য কারও ক্ষতি হয় না। এটা ভালো কাজ। অন্যদিকে মিথ্যা কথা বললে চরিত্র নষ্ট হয়, পাপ হয়। এতে অন্যের অমঙ্গল হয়। সুতরাং মিথ্যা কথা বলা মন্দ কাজ এবং মহাপাপ। এই যে কোন কাজটা ভালো আবু-কোন কাজটা মন্দ কাজ এ পার্থক্য বুঝে ভালো কাজ করাই হচ্ছে নৈতিকতা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের আলোচনার আলোকে প্রণববাবু একটি স্কুলে শিক্ষকতা করেন। তার ছেলেমেয়েদের দেখাশুনা করার জন্য গ্রাম থেকে একটি ছেলে নিয়ে আসেন। ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রণববাবু তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর বললেন ছেলেটির ডায়াবেটিস হয়েছে। তারপর প্রণববাবুর স্ত্রী ছেলেটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বললেও প্রণববাবু তাকে বাড়িতে না পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন। এতে প্রণববাবুর মধ্যে জীবসেবা নামক নৈতিক গুণটি ফুটে উঠেছে।

হিন্দুধর্মে বলা হয়েছে, ঈশ্বর জীবের আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়। জীবকে কষ্ট দিলে ঈশ্বরকে কষ্ট দেওয়া হয়। এ জীবসেবা হিন্দুধর্মের অঙ্গ।

মূলত প্রণববাবু ডায়াবেটিসে আক্রান্ত ছেলেটির চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে সেবা প্রদানের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

প্রণববাবু একজন সুশিক্ষিত লোক। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। এজন্য তিনি হিন্দুধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে যথেষ্ট জ্ঞানের অধিকারী হয়েছেন। তার বাসায় দু বাচ্চাকে দেখাশুনার জন্য তিনি গ্রাম থেকে একটি ছেলেকে নিয়ে আসেন। হঠাৎ করে ছেলেটি অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করালেন। এক পর্যায়ে ডাক্তার বললেন, ছেলেটির ডায়াবেটিস হয়েছে। তার স্ত্রী এসব শুনে প্রণববাবুকে বললেন, ছেলেটিকে গ্রামের দিয়ে আসার জন্য। কিন্তু প্রণববাবু তা না করে ছেলেটির সুচিকিৎসার ব্যবস্থা করলেন। কেননা প্রণববাবু জানেন, প্রত্যেক জীবের হৃদয়ে তার আত্মারূপে ঈশ্বর বিরাজমান। তাই জীবের সেবা করলে ঈশ্বরেরই সেবা হয়। জীবকে কষ্ট দিলে ঈশ্বরকে কষ্ট দেওয়া হয়।

তাই নৈতিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে বলা যায়, ছেলেটিকে বাড়িতে না পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করাতে প্রণববাবু যথাযোগ্য কাজটি করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
169

আমরা পূর্ববর্তী অধ্যায়সমূহে হিন্দুধর্মের স্বরূপ ও বিশ্বাস, স্রষ্টা ও সৃষ্টিসহ কিছু ধর্মীয় কৃত্য এবং হিন্দু ধর্মের আদর্শের মূর্ত প্রতীক অবতার, মহাপুরুষ ও মহীয়সী নারীদের জীবন চরিত সম্পর্কে জেনেছি। আরও জেনেছি হিন্দুধর্ম সম্পর্কে জ্ঞান লাভের উৎস হিসেবে কিছু ধর্মগুরুর পরিচয়। ধর্মগ্রন্থে তত্ত্বভিত্তিক আলোচনার পাশাপাশি নৈতিক শিক্ষার দৃষ্টান্ত হিসেবে উপাখ্যান থাকে। সে সকল উপাখ্যানের মধ্য দিয়ে যেভাবে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে তার পরিচয়ও আমরা পেয়েছি।
এ অধ্যায়ে ধর্ম ও নৈতিকতার ধারণা, নৈতিক মূল্যবোধ গঠনে হিন্দুধর্মের গুরুত্ব, হিন্দুধর্মের কতিপয় মূল্যবোধ- জীবসেবা, দয়া, ভক্তি বা শ্রদ্ধা, কর্তব্যনিষ্ঠা, ভ্রাতৃপ্রেম সম্পর্কে এবং পরিবারিক ও সামাজিক জীবনে এসব নৈতিক মূল্যবোধ গঠনের উপায় এবং ধূমপান যে একটা অনৈতিক কাজের প্রকার তাও নিয়ে আলোচনা করা হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা-

  • ধর্ম ও নৈতিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • নৈতিক মূল্যবোধ গঠনে হিন্দুধর্মের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • হিন্দুধর্মের কতিপয় নৈতিক মূল্যবোধ (জীবসেবা, দয়া, ভক্তি বা শ্রদ্ধা কর্তব্যনিষ্ঠা ও ভ্রাতৃপ্রেম) ব্যাখ্যা করতে পারব।
  • পারিবারিক ও সামাজিক জীবনে জীবসেবার অভ্যাস, জীবসেবা, দয়া, ভক্তি বা শ্রদ্ধা, কর্তব্যনিষ্ঠা, ভ্রাতৃপ্রেম প্রভৃতি নৈতিক মূল্যবোধ গঠনের উপায় ব্যাখ্যা করতে পারব।
  • ধূমপান অনৈতিক কাজ- একথা ব্যাখ্যা করতে পারব।
  • সামাজিক জীবনে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হব।
  • ধূমপান থেকে বিরত থাকব এবং অন্যকে বিরত থাকতে উদ্বুদ্ধ করব।

Related Question

View All
উত্তরঃ

ধর্মগ্রন্থের বর্ণনানুযায়ী যা ধারণ করে, তাই ধর্ম। অর্থাৎ যে বিশেষ গুণ, যা আমাদের ধারণ করে, যার অনুশীলন দ্বারা জীবের কল্যাণ হয় এবং নিজের মোক্ষ লাভ হয়, তাই ধর্ম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
133
উত্তরঃ

নৈতিকতা বলতে বোঝায় ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্য বুঝে ভালো কাজ করার এবং মন্দ কাজ না করার মানসিকতা। নৈতিকতা একটি চারিত্রিক গুণ। নৈতিকতা একটি মূল্যবোধ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
115
উত্তরঃ

কর্তব্যনিষ্ঠা মানুষের একটি নৈতিক গুণ। সবাইকেই কিছু না কিছু কর্ম বা কাজ করতে হয়। কৃতকগুলো অবশ্য পালনীয় কর্ম রয়েছে যেটিকে বলা হয় কর্তব্য। এ কর্তব্য পালন করা আমাদের প্রত্যেকের উচিত। এটিই করতে হবে নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে। তবেই কাজটি সম্পূর্ণভাবে করা সম্ভব হবে, এটিই হলো কর্তব্যনিষ্ঠা; যেমন- বীরবল তার কর্তব্যনিষ্ঠার জন্য নিজের পুত্রকে পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
246
উত্তরঃ

পূজনীয় শ্রদ্ধাশীল ব্যক্তির প্রতি আমাদের প্রাণের যে টান বা অনুরাগ তার নাম ভক্তি। এ শব্দটি আমরা বিভিন্ন জায়গায়, কথায় প্রয়োগ করি; যেমন- মায়ের প্রতি যে ভক্তি, তার নাম মাতৃভক্তি। এ রকম পিতৃভক্তি, গুরুভক্তি ঈশ্বরভক্তি ইত্যাদি। ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসাও ভক্তি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
112
উত্তরঃ

আমরা জানি, যা ধারণ করে, তাকে ধর্ম বলে। অন্যভাবে বলা যায়, যা আমাদের ধারণ করে, যার অনুশীলন দ্বারা জীবের কল্যাণ হয়-এবং নিজের মোক্ষলাভ হয়, তার নাম ধর্ম। মানুষের ধর্ম মনুষ্যত্ব, ঠিক যেভাবে আগুনের ধর্ম দহন করা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
127
উত্তরঃ

'মনুসংহিতা' নায়ক হিন্দুধর্ম গ্রন্থে বলা হয়েছে-মানুষের ধর্মের বা মনুষ্যত্বের পাঁচটি বিশেষ লক্ষণ রয়েছে। যথা- অহিংসা, চুরি না করা, সংযমী হওয়া, দেহ ও মনে শুচি বা পবিত্র থাকা সৎপথে থাকা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
200
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews