যদি ব্যবসায় বা ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং উক্ত ব্যক্তি তা জেনেও মৌনতা অবলম্বন করে তবে তাকে প্রতিবন্ধ অংশীদার বলে। নামমাত্র অংশীদারের সাথে এরূপ অংশীদারের পার্থক্য হলো নামমাত্র অংশীদার চুক্তির শর্তানুযায়ী নির্দিষ্ট স্বার্থের বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠানকে তার নাম ব্যবহারের অনুমতি দেয় কিন্তু এক্ষেত্রে তা দেওয়া হয় না। এরূপ প্রচারণার ফলে তৃতীয় পক্ষ যদি উক্ত ব্যক্তির অংশীদার হওয়ার ওপর নির্ভর করে ব্যবসায়ের সাথে কোনো লেনদেন বা চুক্তি করে তবে সেজন্য এরূপ অংশীদার ঐ তৃতীয় পক্ষের নিকট সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ হয়।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!