প্রতিবেশী দাসদাসি আত্মীয় স্বজন, 

ভালোবাসি সবে কহ সুমিষ্ট বচন। 

দিও না কাহারে দুখ, 

অন্যে দান করি সুখ, 

নিজেরে মানো গো সুখী, বালক সুজন।

Updated: 9 months ago
উত্তরঃ

পরের জন্য স্বার্থ ত্যাগের মতো সুখ অন্য কোথাও নেই।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আলোচ্য চরণে কবি গরের কল্যাণে সর্বস্ব ত্যাগ করতে বলেছেন।

পৃথিবীর সব মানুষই নিজেদের জন্য সুখ খুঁজতে ব্যস্ত। এ কারণেই আত্মকেন্দ্রিক লোকেরা দুঃখ পেয়ে থাকে। প্রকৃত সুখের সন্ধান তখনই পাওয়া সম্ভব হয় যখন মনের মধ্যে কোনো স্বার্থপরতা থাকে না। নিজের সবকিছু বিলিয়ে অন্যের উপকারে আসতে পারলেই কেবল সুখী হওয়া সম্ভব। আলো্য চরণে কবি একথাই বলতে চেয়েছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের উপদেশ বাণীতে 'সুখ' কবিতায় বর্ণিত প্রকৃত সুখ খুজে পাওয়ার বিষয়টি ফুটে উঠেছে।

মানুষ সৃষ্টির সেরা জীব। এ কারণে বিবেক-বুদ্ধি দ্বারা চিন্তা করে কাজ করা উচতি। এমন কাজ করা উচিত যেন তাতে স্বার্থপরতা না থাকে। বরং অন্যের কল্যাণের দিকটি প্রধান হয়ে ওঠে।

উদ্দীপকের কবিতাংশে একটি বালকের প্রতি কবির উপদেশ বাণী রয়েছে। প্রতিবেশী, আত্মীয়স্বজন, দাসদাসীসহ সবার সঙ্গে ভালো আচরণ করার কথা বলা হয়েছে। সুন্দরভাবে সবার সঙ্গে মিষ্ট ভাষায় কথা বলার জন্য উপদেশ প্রদান করা হয়েছে। এভাবেই সে নিজেকে প্রকৃত সুখী করে গড়ে তুলতে পারবে। 'সুখ' কবিতায়ও বলা হয়েছে স্বার্থহীনভাবে পরের কল্যাণে কাজ করলে সুখী হওয়া যায়। সবসময় নিজের জন্য সুখ সন্ধান করলে এটিই দুঃখের ও অনুশোচনার বিষয় - হয়ে দাঁড়ায়। তাই অপরকে সুখী করতে নিজেকে নিয়োজিত করতে পারলে প্রকৃত সুখী হওয়া যায়। কবিতার এ বিষয়টিই উদ্দীপকের উপদেশ বাণীতে ফুটে উঠেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিবরণে 'সুখ' কবিতার সামগ্রিক ভাব প্রতিফলিত হয়নি।"- মন্তব্যটি যুক্তিযুক্ত।

সুখের বিষয়টি নির্ভর করে মানুষের মনের ওপর। অনেকের টাকা-পয়সা ও অন্যান্য দামি সামগ্রী থাকার পরও তারা অসুখী জীবনযাপন করেন। আবার অনেক মানুষ আছেন, যাঁরা পরের কল্যাণে কাজ করে নিজেদের সুখী ভাবেন।

উদ্দীপকে একজন অভিভাবকের কোমলমনা এক ছেলেকে উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। পরের কল্যাণের জন্য বা পরের দুঃখকে দূর করার জন্য বালকের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে। এতে সে নিজেকে সুখী ভাবতে পারবে। 'সুখ' কবিতায় কবি কামিনী রায় মানুষের সুখী হওয়ার ও দুঃখী হওয়ার নানা বিষয় তুলে ধরেছেন। মানুষ যখন স্বার্থান্ধ হয়ে কাজ করবে তখনই তার দুঃখ শুরু হবে এবং অনুশোচনা হতে থাকবে। কিন্তু পরের কল্যাণে জীবন ও মন তথা সর্বস্ব দিয়ে কাজ করলে একজন মানুষ প্রকৃত সুখী হয়ে উঠবে।

উদ্দীপকে অন্যকে দুঃখ না দেওয়ার মধ্য দিয়ে নিজেকে সুখী করার - কথা বলা হয়েছে। অন্যদিকে 'সুখ' কবিতায় কবি পরের কল্যাণে সর্বস্ব বিলিয়ে দিয়ে কাজ করার মধ্য দিয়ে সুখী হতে বলেছেন। এছাড়াও কবিতায় সুখী হওয়ার ও দুঃখী হওয়ার নানা বিষয় তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকে নেই। সুতরাং বলা যায়, প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
227

সুখ
কামিনী রায়

নাই কিরে সুখ? নাই কিরে সুখ?-
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?-

বল ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে-
না, না, না, মানবের তরে
আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর
না সৃজিলা বিধি কাঁদাতে নরে।

কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া
সমর-অঙ্গন সংসার এই,
যাও বীরবেশে কর গিয়া রণ;
যে জিনিবে সুখ লভিবে সে-ই।

পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।

পরের কারণে মরণেও সুখ;
'সুখ' 'সুখ' করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হৃদয় ভার।

আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।

Related Question

View All
উত্তরঃ

'অবনী' শব্দের অর্থ পৃথিবী বা ধরা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
290
উত্তরঃ

জীবনে সফলতা অর্জনের জন্য অনেক সংগ্রাম ও সংকট মোকাবিলা করতে হয় বলে সংসারকে সমর-অঙ্গন বলা হয়েছে।

সব মানুষই জীবনে সুখী হতে চায়। কিন্তু সুখ সহজে ধরা দেয় না। এর জন্য নানা সংকট মোকাবিলা করতে হয়। অনেক দুঃখ-যন্ত্রণা সহ্য করে, সংকট মোকাবিলা করে জীবনসংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। এ কারণেই সংসারকে সমর-অঙ্গন বলা হয়েছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
339
উত্তরঃ

উদ্দীপকের জামিল 'সুখ' কবিতায় বর্ণিত অন্যের উপকারের মধ্যে নিজের সুখ নিহিত- সুখী হওয়ার এই প্রক্রিয়াটি অনুসরণ করেছে।

মানুষ স্বার্থপরভাবে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, অন্যের ক্ষতি করে হলেও নিজের সুখের আশায় ধনসম্পদ বাড়াতে থাকে। কিন্তু মানুষের কল্যাণ সাধনের মধ্যেই আসলে প্রকৃত সুখ নিহিত।"

'সুখ' কবিতায় কবি প্রকৃত সুখী হওয়ার উপায় ব্যাখ্যা করেছেন। 'কবি মনে করেন, পরের কল্যাণার্থে মরণ হলেও তাতে সুখ রয়েছে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য এ পৃথিবীতে কেউ আসেনি। কবির সুখী হওয়ার এই প্রক্রিয়াটিই উদ্দীপকে জামিলের মধ্যেও দেখা যায়। উদ্দীপকের জামিল শুধু নিজের সুখ নিয়েই ব্যস্ত নন। পরিবার ও পাড়া-প্রতিবেশীর সুখে-দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার মধ্যেই তিনি সুখ খুঁজে পান।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
255
উত্তরঃ

"আলিমের সুখ প্রকৃত সুখ নয়।"- 'সুখ' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ।

এ. পৃথিবীতে কিছু মানুষ সুখের আশায় ধন-সম্পদের পরিমাণ বাড়াতেই থাকেন, কিন্তু সুখ খুঁজে পান না। অন্যদিকে যেসব ব্যক্তি শুধু - নিজেদের চিন্তায় মগ্ন না থেকে অন্য সবার প্রতি তাদের দায়িত্ব পালন করেন, তারা প্রকৃত সুখ খুঁজে পান।

উদ্দীপকের আলিম প্রবাসে গিয়ে প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন, বাড়ি-গাড়ি সবই করেছেন, নিজের সুখের সব ব্যবস্থাই করেছেন। কিন্তু এটাকেই প্রকৃত সুখ বলা যায় না। 'সুখ' কবিতায় কবি বলেছেন, শুধু নিজের স্বার্থচিন্তায় মগ্ন থাকলে সুখ পাওয়া যাবে না। অন্যের কথাও চিন্তা করতে হবে। তবেই প্রকৃত সুখ পাওয়া যাবে। অন্যের কল্যাণ সাধনেই প্রকৃত সুখ।

উদ্দীপকের আলিম শুধু নিজের সুখের কথা ভেবেছেন। 'সুখ' কবিতায় বলা হয়েছে, শুধু নিজের নয়, পরের জন্যও ভাবতে হবে। তাই 'সুখ' কবিতার আলোকে বলা যায়, মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
217
উত্তরঃ

আলোচ্য চরণে কবি অন্যের মঙ্গল করে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন।

জগতে যারা কেবল নিজের সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ-যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। মূলত এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে নানা দুঃখ-যন্ত্রণা সয়ে, সংকট মোকাবিলা করে জীবনসংগ্রামে সফলতার মাধ্যমেই প্রকৃত সুখ অর্জিত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
233
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews