প্রতি বছর কোনো না কোনো প্রতিষ্ঠান সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান আদমশুমারি করে। আদমশুমারির লক্ষ্য হলো দেশের জন্ম-মৃত্যু, নারী-পুরুষ, বয়স কাঠামো, পরিবারের সন্তান সংখ্যা, আয়, ব্যয়, সঞ্চয়, কর্মক্ষম মানুষ ও লোকসংখ্যার হ্রাস বৃদ্ধিতে সামঞ্জস্য রক্ষা করে দেশের ও পরিবারের উন্নয়নে সহায়তা করা। 

Updated: 9 months ago
উত্তরঃ

Psyche' শব্দের অর্থ 'আত্মা'।

উত্তরঃ

সমাজবিজ্ঞানের মাধ্যমে সমাজের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও অধ্যয়ন করা হয় বলে এটিকে সমাজের বিজ্ঞান বলা হয়।
সমাজবিজ্ঞান মানুষের সামাজিক কর্মকান্ডের বিজ্ঞান। এই শাস্ত্রের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো সমাজ। সমাজের বিকাশ, সমাজ কাঠামো, সামাজিক কার্যাবলি, স্তরবিন্যাস, প্রতিষ্ঠান-অনুষ্ঠান, সামাজিক সম্পর্ক ও আচরণ, সামাজিক আন্তঃক্রিয়া, মিথস্ক্রিয়া, সামাজিক পরিবর্তন প্রভৃতি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। এককথায় বলা চলে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত আদমশুমারী কার্যক্রম সামাজিক বিজ্ঞানের অন্যতম প্রায়োগিক শাখা জনবিজ্ঞানের অন্তর্ভুক্ত।

শব্দগতভাবে জনবিজ্ঞানের অর্থ হলো জনসংখ্যার বিবরণ বা লিখন। অর্থাৎ জনবিজ্ঞান হলো জনসংখ্যা সম্পর্কিত বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের এ শাখায় জনসংখ্যা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। এ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বণ্টন ও স্থানান্তর, জনসংখ্যা সমস্যা সমাধান প্রভৃতি।

উদ্দীপকে উল্লিখিত আলোচনায় আদমশুমারী সম্পর্কে বলা হয়েছে। আদমশুমারী একটি দেশের জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান তুলে ধরে। একটি দেশের জনসংখ্যার সামগ্রিক অবস্থা, জন্ম-মৃত্যুহার, নারী-পুরুষের সংখ্যা, আয়-ব্যয় ও সঞ্চয়ের অবস্থা, পরিবারের সন্তান সংখ্যা, লোকসংখ্যার হ্রাস-বৃদ্ধি প্রভৃতি তথ্য আদমশুমারী থেকে জানা যায়। পরবর্তীতে এই তথ্য সামগ্রিক জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে নানা কাজে ব্যবহার করা যায়। আর জনসংখ্যা সম্পর্কিত উপর্যুক্ত সকল বিষয়ই সামাজিক বিজ্ঞানের এ শাখায় আলোচিত হয়ে থাকে। এক্ষেত্রে জনবিজ্ঞান একটি বিশেষায়িত শাখা। আদমশুমারীর মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার মাধ্যমে জনবিজ্ঞান জনসংখ্যা সংশ্লিষ্ট নানা তত্ত্ব, সমস্যা নিয়ে কাজ করে এবং সমাধানের পথ নির্দেশ করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহের আলোকে দেশের জনসংখ্যা পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে জনসংখ্যা নীতির নানা দিক নির্ধারণ করা হয়।
একটি দেশের জনসংখ্যা নীতিতে ঐ দেশের জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়। এজন্য জনসংখ্যা নীতি প্রণয়নের পূর্বে দেশের জনসংখ্যা সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন। আর জনবিজ্ঞান আদমশুমারী কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ কাজটিই করে থাকে।
আদমশুমারীর মাধ্যমে একটি দেশের মোট জনসংখ্যা, নারী-পুরুষের সংখ্যা, কর্মক্ষম ও নির্ভরশীল মানুষের সংখ্যা প্রভৃতি সম্পর্কে জানা যায়। এর ফলে দেশটির জনসংখ্যা সমস্যা না সম্পদ তা বিচার-বিশ্লেষণ করা সম্ভব হয়। আবার জনসংখ্যা বৃদ্ধির হার কত, শিশু জন্মহার ও মৃত্যুহার কত, শিক্ষার অবস্থা কেমন, আয়-ব্যয় ও সঞ্চয়ের প্রকৃতি কেমন প্রভৃতি বিষয়ও আদমশুমারী হতে জানা যায়। এর ফলে ভবিষ্যতে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং এর সাথে সংশ্লিষ্ট নানা সমস্যা সম্পর্কে করণীয় নির্ধারণ করা সহজ হয়। এ সকল তথ্যের ভিত্তিতেই ভবিষ্যৎ লক্ষ্য, কর্মপন্থা ও পরিকল্পনা তৈরি করা হয়। আর এ বিষয়গুলোই জনসংখ্যা নীতির নানা ধারায় সন্নিবেশিত হয়। প্রকৃতপক্ষে উক্ত তথ্যসমূহ ব্যতীত জনসংখ্যা নীতি প্রণয়ন এক প্রকার অসম্ভব।
সামগ্রিক আলোচনা থেকে বলা যায়, জনসংখ্যা নীতি গ্রহণে জনসংখ্যা সংশ্লিষ্ট নানা তথ্য-উপাত্তের ভূমিকা অনস্বীকার্য।

95
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুশাসন বলতে অংশীদারিত্বমূলক, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দক্ষতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন প্রশাসনকে বোঝায়।
সুশাসন একটি গতিশীল ও চলমান ধারণা। এটি শাসনব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। মূলত বলিষ্ঠ ও ন্যায়ানুগ উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং তা বজায় রাখাই হলো সুশাসন।

232
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত সমস্যাটির সমাধান কার্যক্রম অর্থাৎ কিশোর অপরাধ সংশোধন কার্যক্রম সমাজকর্মের আওতাভুক্ত।.
আধুনিক সমাজকর্ম যেসব কার্যক্রম পরিচালনা করে সংশোধনমূলক কার্যক্রম সেগুলোর অন্যতম। এক্ষেত্রে সমাজকর্ম মূলত সামাজিক শৃঙ্খলা ও শান্তি বিনষ্টকারী অপরাধী এবং কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এ ধরনের কার্যক্রমের মধ্যে কিশোর অপরাধ সংশোধন, কিশোর আদালত, প্রবেশন, প্যারোল, মুক্ত কয়েদি পুনর্বাসন প্রভৃতি উল্লেখযোগ্য। এতে অপরাধীরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার সুযোগ পায়।
উদ্দীপকে বর্ণিত কিশোর আলিফের বন্ধুরা ঈগল গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। একদিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের সাথে অন্য গ্যাংয়ের মারামারি হলে একজন কিশোর খুন হয়। এক্ষেত্রে দুই গ্যাংয়ের সদস্যরাই কিশোর এবং এরা সবাই কিশোর অপরাধী। এসব কিশোর অপরাধমূলক সমস্যা সমাধানে সমাজকর্ম কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধান কার্যক্রম সমাজকর্মের অন্তর্ভুক্ত।

192
উত্তরঃ

আলিফের চাচার পেশা তথা আইন পেশার সাথে উক্ত বিষয় অর্থাৎ সমাজকর্মের গভীর সম্পর্ক বিদ্যমান।

আইন পেশা একটি সেবা প্রদানকারী পেশা। এ পেশার প্রধান দিক হলো আইনজীবীরা সাহায্যার্থীর সমস্যা সমাধানের পাশাপাশি তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে কাজ করেন। বর্তমানে সমাজকর্ম পেশায় সমাজকর্মীদের মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় আইনবিষয়ক জ্ঞান অর্জন করতে হয়। অনেক সময় সমাজকর্মীরা মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় সরাসরি আইন পেশার সাহায্য নেন। তবে বৃহত্তর পরিসরে আইন পেশা সমাজকর্মের একটি অংশ। তাই অনেক সময় ব্যক্তি একাধারে সমাজকর্মী ও আইনজীবী উভয় পেশাই গ্রহণ করতে পারেন। এখানে সমাজকর্মের লক্ষ্য পূরণে তিনি আইন পেশাকে সহায়ক হিসেবে বিবেচনা করেন। আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে শাস্তির পরিবর্তে সংশোধনমূলক ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সংশোধনমূলক কার্যক্রম যেমন- প্রবেশন, প্যাারোল, কিশোর আদালত প্রভৃতিতে সমাজকর্মীদের পাশাপাশি আইনজীবীরা বিশেষ ভূমিকা পালন করেন। এতে দেখা যায়, আইন পেশা ও সমাজকর্ম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

উদ্দীপকে কিশোর আলিফের বন্ধুরা ঈগল গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অন্য গ্যাংয়ের সাথে মারামারি হলে একজন কিশোর মারা যায়। এরপর পুলিশ এসে আলিফ ও তার বন্ধুদের থানায় নিয়ে যায়। আলিফের আইনজীবী চাচা আলিফকে সহায়তার জন্য সবরকম ব্যবস্থা করেন। এক্ষেত্রে আলিফের মতো কিশোরদের সংশোধন ও মুক্তির জন্য সমাজকর্মী এবং আইনজীবী একসাথে কাজ করবে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, আলিফের চাচার পেশা অর্থাৎ আইন পেশার সাথে সমাজকর্মের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

205
উত্তরঃ

ইংল্যান্ডে সামাজিক বিমা পদ্ধতি মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তি হিসেবে স্বীকৃত।
সামাজিক বিমা কর্মসূচির মাধ্যমে জনগণ কিছু সুবিধা ও সেবা পায়। এই সেবার মধ্যে রয়েছে সাধারণত অবসরভোগীদের জন্য পেনশন ব্যবস্থা, অক্ষমতা বিমা, বেঁচে থাকার সুযোগ-সুবিধা, সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং বেকারত্ব বিমা। এ বিমায় সমহারে চাঁদার পরিবর্তে আয়ভিত্তিক চাঁদা ও সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়।

277
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews