প্রতি বিভাগে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে প্রাণ গোপালের প্রতিষ্ঠানটি কার্যভিত্তিক সংগঠন কাঠামো ধারণ করেছে।
কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বুঝায় যেখানে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়।
উদ্দীপকে প্রাণ গোপাল প্রাথমিক পর্যায়ে তার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে বুঝিয়ে দেন এবং সে মোতাবেক কাজ আদায় করে নেন। ফলে কর্মীরা নিজের থেকেই কাজ করে। ইদানীংকালে কিছু অবাধ্যতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দিয়ে কাজের প্রকৃতি অনুযায়ী সেগুলোকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। যা কার্যভিত্তিক সংগঠনের আওতায় পড়ে।
তাই বলা যায়, উদ্দীপকে প্রাণ গোপালের প্রতিষ্ঠানটি প্রতি বিভাগে বিশেষজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে কার্যভিত্তিক সংগঠন কাঠামো ধারণ করেছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!