প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

Updated: 9 months ago
উত্তরঃ

শামসুর রাহমান

616

শওকত আলী (১৯৩৬-২০১৮)

বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক শওকত আলী বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাই হচ্ছে তাঁর উপন্যাসের মূল বিষয়বস্তু। বাংলাদেশের আঞ্চলিক জীবনের অন্ত্যজ শ্রেণির জীবনচিত্র অঙ্কনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

  • শওকত আলী ১২ জানুয়ারি, ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন।
  • ছাত্রজীবনে তাঁর প্রথম লেখা গল্প কলকাতার 'নতুন সাহিত্য' পত্রিকায় প্রকাশিত হয়।
  • ১৯৯৩ সালে সরকারি সংগীত কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর গ্রহণ করেন।
  • তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮), ফিলিপস্ সাহিত্য পুরস্কার (১৯৮৬- এয়ী উপন্যাসের জন্য), একুশে পদক (১৯৯০) পান।
  • তিনি ২৫ জানুয়ারি, ২০১৮ সালে বৃহস্পতিবার ৮:১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।

শওকত আলীর উপন্যাসসমূহ:

‘পিঙ্গল আকাশ' (১৯৬৩): এ উপন্যাসে নারীহৃদয়ের আশা- আকাঙ্ক্ষার ও ব্যর্থতার পরিচয় ফুটে উঠেছে।

‘যাত্রা” (১৯৭৬): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র: অধ্যাপক রায়হান ।

‘প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪): সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমিতে এর কাহিনি বিস্তৃত। অত্যাচারী সামন্তবর্গের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্ত্যজ হিন্দু ও বৌদ্ধদের দল। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক টানাপোড়েন বিশেষ করে আর্য ও অনার্য মানুষের মধ্যে পারস্পরিক অসাম্য এ উপন্যাসের বিষয়।

‘কুলায় কালস্রোত' (১৯৮৬): রাখী নামের শিক্ষিত একজন নারীর ব্যক্তিজীবন রাজনৈতিক টানাপোড়েন ক্ষত-বিক্ষত হয়। শেষ পর্যন্ত মুক্তির উদ্দেশ্যে সে ঢাকা ছেড়ে মফস্বল শহর ঠাকুরগাঁও- এর দিকে যাত্রা করে। মূলত এটি ১৯৬৫- ৬৯ সালের সময়কার উত্তাল রাজনৈতিক প্রেক্ষিতে ব্যক্তিজীবন বিপর্যয়ের উপাখ্যান।

‘ ওয়ারিশ ' (১৯৮৯): মানব সভ্যতার ইতিহাস ও ক্রমবিকাশ রঞ্জু চরিত্রের মাধ্যমে লেখক প্রকাশ করেছেন।

‘উত্তরের খেপ' (১৯৯২): ট্রাক ড্রাইভার বাবা ও বিহারী মায়ের সন্তান হায়দারের সাথে বিয়ে হয় বড়লোকের নাতনি মরিয়মের। এর কিছুদিন পরেই আবার মরিয়মের বিয়ে হয় কুচক্রীর সাথে। তৃতীয় ব্যক্তি হিসেবে আগমন ঘটে মিঠুর, কাহিনি মোড় নেয় ভিন্ন দিকে। আমাদের গ্রামীণ বাস্তবতার উজ্জ্বল রূপ এ উপন্যাস।

‘দক্ষিণায়নের দিন' (১৯৮৫), 'পূর্বরাত্রি পূর্বদিন' (১৯৮৬), ‘যেতে চাই' (১৯৮৮), ‘বাসর মধুচন্দ্রিমা' (১৯৯০), ‘হিসাব-নিকাশ’ (১৯৯৮), ' দলিল ' (২০০১), ‘উত্তরের ছাপ’ (২০০২), ‘ বসত', 'স্থায়ী ঠিকানা' , 'কোথায় আমার ঘরবাড়ি’ , ‘ ত্রিপদী ’, ‘দুই রকম’, ‘ পতন ’, ‘ভিতরগড়ের তিন মূর্তি' (কিশোর উপন্যাস)

শওকত আলীর গল্পসমূহ:

‘উন্মুল বাসনা’ (১৯৬৮), ‘লেলিহান স্বাদ’ (১৯৭৮), ‘শুন হে লক্ষিন্দর' (১৯৮৮), ‘বাবা আপনে যান’ (১৯৯৪)।

শওকত আলীর ত্রয়ী উপন্যাস :

‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’, ‘পূর্বরাত্রি পূর্বদিন' ।

Related Question

View All
উত্তরঃ

'বরফ গলা নদী' উপন্যাসের রচয়িতা জহির রায়হান ।

252
উত্তরঃ

ক্রীতদাসের হাসি(রচয়িতার নাম)= শওকত ওসমান 

Tamanna
Tamanna
2 years ago
444
উত্তরঃ

শওকত ওসমান এর প্রথম প্রকাশিত উপন্যাস বনি আদম। এটি ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় ।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews