প্রমাণ কর যে, OP রেখাংশ স্পর্শ জ্যা এর লম্বসমদ্বিখণ্ডক।

Updated: 6 months ago
উত্তরঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু।

P হতে অঙ্কিত PA ও PB স্পর্শক বৃত্তকে A ও B বিন্দুতে স্পর্শ করেছে। O , P এবং A, B যোগ করি। AB স্পর্শ জ্যা। OP, AB কে E বিন্দুতে ছেদ করে।

প্রমাণ করতে হবে যে, OP, AB-এর লম্বদ্বিখন্ডক।

অঙ্কন: O, A এবং O, B যোগ করি।

প্রমাণ: ধাপ ১. যেহেতু OA এবং OB উভয়ই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ।

সুতরাং ∠OAP = এক সমকোণ [PA ও PB, A ও B বিন্দুতে স্পর্শক]

এবং ∠OBP = এক সমকোণ

সমকোণী △ PAO ও সমকোণী △PBO-এর মধ্যে PA = PB [বহিঃস্থ বিন্দু হতে স্পর্শকদ্বয় সমান]

OA = OB [একই বৃত্তের ব্যাসার্ধ ]

△ PAO = △ PBO [অতিভুজ-বাহু সর্বসমতা উপপাদ্য]

∠POA = ∠PОВ

ধাপ ২. এখন △ OAE ও △ OBE-এর মধ্যে

OA = OB [একই বৃত্তের ব্যাসার্ধ]

এবং OE = OE [সাধারণ বাহু]

এবং অন্তর্ভুক্ত ∠AOE = অন্তর্ভুক্ত ∠BOE

অতএব, △ OAE = △ OBE [বাহু-কোণ-বাহু উপপাদ্য]

AE = BE এবং ∠ABO = ∠BEO

কিন্তু কোণদ্বয় সন্নিহিত বলে প্রত্যেকে এক সমকোণ।

সুতরাং OE, AB -এর লম্বদ্বিখন্ডক।

অর্থাৎ OP, AB-এর লম্বদ্বিখন্ডক। (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
57

Related Question

View All
উত্তরঃ

\(PM = PN_1\)


প্রশ্নটি জ্যামিতির একটি প্রমাণমূলক প্রশ্ন। এখানে \(PM\) এবং \(PN_1\) সমান প্রমাণ করতে সাধারণত চিত্রে প্রদত্ত সমদূরত্ব, সমদ্বিখণ্ডন, বা লম্বের গুণ ব্যবহার করা হয়।

যদি \(M\) বিন্দু \(N\) ও \(N_1\)-এর সমান দূরত্বে অবস্থান করে, অথবা \(P\) বিন্দু থেকে অঙ্কিত দুটি অংশ একই জ্যামিতিক শর্ত পূরণ করে, তবে উপযুক্ত উপপাদ্য প্রয়োগ করে দেখাতে হবে যে \(PM = PN_1\)। প্রমাণের জন্য চিত্রের প্রদত্ত তথ্য, সমতা, এবং প্রয়োজনীয় জ্যামিতিক সম্পর্ক ধাপে ধাপে ব্যবহার করতে হবে।

Satt AI
Satt AI
8 hours ago
423
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews