প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিক সাহেবের মেয়ে অষ্টম। শ্রেণিতে পড়ে। সে চিন্তিত হয়ে একদিন তার মা-বাবাকে জানায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দশম শ্রেণির কিছু ছেলে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। রফিক সাহেব খোঁজ নিয়ে জানতে পারেন তারা এলাকারই ছেলে। তিনি আরও জানতে পারেন যে, এসব ছেলেদের অনেকেই নানা ধরনের নেশা দ্রব্যে আস্ত্র।

Updated: 10 months ago
উত্তরঃ

সমাজে বিরাজিত ক্ষতিকর প্রভাব বিস্তারকারী অবস্থা, যা থেকে মুক্তির জন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তা হলো সামাজিক সমস্যা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ। কারণ হতাশা থেকে মুক্তি লাভের আশায় প্রথমে বন্ধুবান্ধবের পরামর্শে বা তাদের দেখাদেখি অনেকে মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করে। পরে এটা তাদের নেশায় পরিণত হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে রফিক সাহেবের মেয়েকে কিশোর অপরাধীদের কর্মকাণ্ড চিন্তিত করেছে। এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি হলো কিশোর অপরাধ। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে তা নিয়ে সমাজবিজ্ঞানীদের ও আইনবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে বাংলাদেশে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙ্গে বলেই তারা কিশোর অপরাধী। যেসব অপরাধ কিশোর অপরাধের পর্যায়ে পড়ে সেগুলো হচ্ছে- চুরি, খুন, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেটমারা, মারপিট করা, বোমাবাজি, গাড়ি ভাঙচুর, বিনা টিকিটে ভ্রমণ, মেয়েদের উত্ত্যক্ত করা, নারী নির্যাতন, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। আমাদের দেশের কিশোর অপরাধীরা সাধারণত এসব অপরাধের সঙ্গে জড়িত থাকে। অতএব বলা যায়, যেহেতু মেয়েদের উত্ত্যক্ত করা কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। সেহেতু রফিক সাহেবের কিশোর অপরাধের কারণে চিন্তিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ছেলেদের আসক্তিজনিত এই সমস্যা অর্থাৎ মাদকাসক্তি সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি।।
উদ্দীপকে রফিক সাহেবের মেয়েকে এলাকার কিছু ছেলে নানাভাবে উত্ত্যক্ত করত। এসব ছেলেরা নানা ধরনের নেশা দ্রব্য গ্রহণ করে যা মাদকাসক্তিকে নির্দেশ করে। মাদকাসক্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে কার্যকর। এজন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ মাদক প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করতে পারে। এছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমে আসক্তিজনিত সমস্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। সুস্থ বিনোদনের প্রতি শিশু-কিশোরদের আকর্ষণ তৈরি করতে হবে। আসক্তিজনিত সমস্যা প্রতিরোধে বিদ্যমান আইনি পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মাদক উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। এসব পদক্ষেপের মাধ্যমে আসক্তিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব বলে আমি মনে করি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
93

সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড় সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা করতে পারব;
• কিশোর অপরাধের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তির ধারণা ব্যাখ্যা করতে পারব;
• মাদকাসক্তির কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তি প্রতিরোধের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব; সমাজ জীবনে কিশোর অপরাধ ও মাদকাসক্তির প্রভাব সম্পর্কে সচেতন       হব এবং এসব সমস্যা সমাধানের উপায় খুঁজব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব।

Related Question

View All
উত্তরঃ

সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
193
উত্তরঃ

বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড়ো সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
234
উত্তরঃ

সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কজকে অপরাধ বলে। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
194
উত্তরঃ

বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে কিশোর অপরাধের বয়স নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে, পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স ৭ থেকে ১৮ বছর। আর জাপানে এ বয়সীমা ১৪ থেকে ২০ বছর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
216
উত্তরঃ

আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্র্য। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
239
উত্তরঃ

বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে মাতাপিতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, আদর-যত্নের অভাব, মাতাপিতার অকালমৃত্যু বা বিবাহবিচ্ছেদ এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও অনেক কিশোর ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
147
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews