না, প্রাপ্তি স্থান, হাত বদল, ঝুঁকি গ্রহণ ও দাম নির্ধারণের ক্ষেত্রে তাদের উভয়ের ক্রয়কৃত শেয়ার একই ধরনের নয়; কারণ আনোয়ারের ক্রয়কৃত শেয়ার হলো মাধ্যমিক শেয়ার এবং মামুনের ক্রয়কৃত শেয়ার হলো প্রাথমিক শেয়ার। এ সম্পর্কে নিচে আমার মতামত দেওয়া হলো-
⇨ প্রাথমিক শেয়ার বলতে বিভিন্ন কোম্পানি বা ইস্যুকারক প্রতিষ্ঠান IPO এর মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে যে শেয়ার ছাড়ে এবং ক্রেতা আবেদনের প্রেক্ষিতে লটারির মাধ্যমে যে শেয়ার ক্রয় করে, তাকে বোঝায়। আর মাধ্যমিক শেয়ার হলো প্রাথমিক শেয়ারের মালিকগণ ব্রোকার হাউজের মাধ্যমে আগ্রহী অন্য বিনিয়োগকারীদের নিকট তার শেয়ার বিক্রি করলে, উক্ত বিক্রিত শেয়ারকে বোঝায়।
⇨প্রাথমিক শেয়ার সাধারণত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হয়। পক্ষান্তরে মাধ্যমিক শেয়ার ক্রয়-বিক্রয় হয় বা হস্তান্তর হয় স্টক এক্সচেঞ্জে।
⇨প্রাথমিক শেয়ার স্ব-স্ব কোম্পানির কাছ থেকে প্রথমেই যারা লাভ করে অথবা লটারির মাধ্যমে প্রাপ্ত হয়, তারাই এর মালিক। অর্থাৎ কোম্পানির কাছ থেকে একবার মাত্র হাত বদল হয়। কিন্তু মাধ্যমিক শেয়ার যতদিন এই কোম্পানি থাকবে, ততদিন হাত বদল হতে পারে।
⇨প্রাথমিক শেয়ারে ঝুঁকি কম বা ঝুঁকি নেই বলা চলে কিন্তু মাধ্যমিক শেয়ারে ঝুঁকি সর্বদা বিদ্যমান আবার মুনাফার সম্ভাবনাও অধিক থাকে।
⇨প্রাথমিক শেয়ারের দাম স্টক এক্সচেঞ্জ-এর নীতিমালা অনুযায়ী কোম্পানি নির্ধারণ করে। এক্ষেত্রে Face value সকল কোম্পানির সমান হলেও কোনো কোনো প্রতিষ্ঠিত কোম্পানি প্রিমিয়ামসহ প্রাথমিক শেয়ারের মূল্য অধিক ধরে। পক্ষান্তরে সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ারের মূল্য নির্ধারিত হয় বাজার চাহিদা ও বাজার যোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে। তবে দাম নির্ধারণে কোম্পানির পিই রেশিও, ইপিএস, মুনাফা প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, প্রাপ্তিস্থান, হাত বদল, ঝুঁকি গ্রহণ ও দাম নির্ধারণের ক্ষেত্রে আনোয়ার এবং মামুনের ক্রয়কৃত শেয়ার একই ধরনের নয়।
Related Question
View Allপ্রয়োগগত দিক থেকে অর্থায়নকে দুই ভাগে ভাগ করা যায়; যথা- (১) সরকারি অর্থায়ন, (২) বেসরকারি অর্থায়ন।
ব্যাংক জনগণের অর্থ গ্রহণ করে ব্যবসায় করে। আমানত গ্রহণ করার সময় ব্যাংক তেমন কোনো বিচার-বিবেচনা করে না, কিন্তু ঋণ প্রদানের সময় নানা রকম বিচার-বিবেচনা করে ঋণ প্রদান করে। ঋণ প্রদানের সময় যে বিষয়গুলো বিবেচনা করা হয় তাকে Five C's দ্বারা বোঝানো যেতে পারে; যথা-Character (চরিত্র), Capacity (ক্ষমতা), Collatoral (জামানত) Contract (চুক্তি), Capital (মূলধন)।
উদ্দীপকের অনুপম বাবু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ
করেছেন। নিচে উক্ত ব্যাংকের ঋণ কার্যক্রমের বর্ণনা করা হলো-অর্থসংস্থানে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ঋণ প্রদান করে। তবে ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে। বাংলাদেশে তিন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে। যথা: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক, বিশেষত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্পের কার্যকরী ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন শিল্প স্বল্প মেয়াদে চলতি সম্পদ সংগ্রহের জন্য ব্যাংক থেকে এরূপ ঋণ সংগ্রহ করে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে।
কোনো কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এককভাবে এরূপ ঋণ দীর্ঘ মেয়াদের জন্য প্রদান করে।
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সোনালী ব্যাংক, যা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অর্থসংস্থানে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ব্যাংক স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ
প্রদান করে। ক্ষেত্রবিশেষে এই ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে থাকে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে। পক্ষান্তরে, বিনিয়োগ ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বিনিয়োগ ব্যাংক অবলেখকের কাজও করে থাকে। বাংলাদেশে Investment Corporation of Bangladesh (ICB) একটি উল্লেখযোগ্য বিনিয়োগ ব্যাংক। এই ব্যাংক পুঁজিবাজার উন্নয়নে সহায়তাদান, পরামর্শ প্রদান, মূলধনের স্বল্পতা পূরণে সহায়তা করে থাকে। এছাড়া জনগণের সঞ্চয়কে একীভূতকরণ ও তার সঠিক বিনিয়োগ নিশ্চিত করে। এই ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি গঠন ও উন্নয়নও করে থাকে।
সময়গত দিক থেকে অর্থায়ন তিন প্রকার, যথা : স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি।
স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা দীর্ঘদিনের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়, তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। এ ধরনের অর্থায়ন সাধারণত ৭ থেকে ২০ বছর পর্যন্ত উঠানামা করতে পারে। সাধারণত বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!