প্রিয় নবি হযরত মুহাম্মদ (সা.) এর জন্মের ছয় বছর বয়সে মাকে হারান। মাতৃগর্ভে থাকতে বাবাকেও হারিয়েছিলেন। শিশু বয়সে চারিত্রিক ভলো গুণাগুলো তাঁর মধ্যে পরিলক্ষিত হয়েছিল। যুবক বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য 'হলফুল ফুযুল' প্রতিষ্ঠান করেন। তার এ প্রচেষ্টার ফরে সমাজে শান্তি ফিরে আসে। সকলেই তাকে 'আল-সে। সকা আমিন' বলে ডাকত।

Updated: 9 months ago
উত্তরঃ

হযরত উমর (রা.) কুরাইশ বংশের আদি গোত্রের লোক ছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

ফারুক শব্দের অর্থ হলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হযরত উমর (রা.) ছিলেন অত্যন্ত সাহসী ও সত্যনিষ্ঠ বীর। তিনি মুসলমান হয়ে দৃঢ়কণ্ঠে প্রকাশ্যে ঘোষণা দিলেন “আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব।" – এ ঘোষণা শুনে মহানবি হযরত মুহাম্মদ (সা.) তাঁকে 'ফারুক' উপাধিতে ভূষিত করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (সা.) এর শৈশবকাল অত্যন্ত চমৎকার। তার শৈশবকাল হতে আমি যেসব শিক্ষা পাই তাহলো-

১. বাল্যকালই মুহাম্মদ (সা.) ছিলেন অত্যন্ত নম্র ও ভদ্র। তাঁর বাল্যজীবন থেকে নম্র ও ভদ্র ব্যবহারের শিক্ষালাভ করব।
২. হযরত মুহাম্মদ (সা.) বাল্যকাল থেকেই অত্যন্ত ধৈর্য ও সহনশীল ছিলেন। শত জটিল পরিস্থিতিতেও তিনি গম্ভীর ও শান্ত থাকতেন। তাঁর বাল্যজীবন থেকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষালাভ করব।
৩. হযরত মুহাম্মদ (সা.) বাল্যকালেই মিথ্যাচারের বুকে পদাঘাত করে সত্যের রং নিজ জীবনে মেখেছিলেন। তাইতো সবাই তাঁকে 'আল-আমীন' তথা বিশ্বাসী বলে ডাকতেন। ফলে আমি সত্যবাদী হব।
৪. শিশু মুহাম্মদ (সা.) অভিভাবকের প্রদত্ত অর্থের বিনিময়েই মা হালিমার দুগ্ধ পান করেছেন, কিন্তু তবুও তিনি মা হালিমার ছেলেকে সাহায্য করার জন্য তার সাথে মাঠে যেতেন। এ থেকে সহমর্মিতার শিক্ষা লাভ করবে।
৫. জাহিলি যুগেও বালক মুহাম্মদ ছিলেন বিশ্বস্ত ও আমানতদার। তাঁর বাল্যজীবন থেকে বিশ্বস্ততার শিক্ষা লাভ করব।
৬. শৈশবকাল থেকেই মুহাম্মদ (সা.) ছিলেন নিষ্কলুষ ও অনুপম চরিত্র-মাধুর্যের অধিকারী। তাঁর চারিত্রিক পবিত্রতা ও নির্মলতা সর্বজনবিদিত ছিল। তাঁর বাল্যজীবন থেকে অনুপম চরিত্র-মাধুর্যের শিক্ষা লাভ করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (সা.) তখন যুবক। ওকাস মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়ে গেল। চলল একটানা পাঁচ বছর। অনেক মানুষ আহত নিহত হয়। মুহাম্মদ (সা.) এ হিংসা হানাহানি, রক্তারক্তি দেখে ব্যথিত হলেন। কীভাবে শান্তি স্থাপন করা যায় তিনি ভাবতে লাগলেন।

অবশেষে শান্তিকামী কতিপয় যুবক নিয়ে তিনি 'হিলফুল ফুযুল' নামে একটি শান্তি সংঘ গঠন করলেন। এর দ্বারা তিনি গোত্রে গোত্রে শান্তি, সম্প্রীতি স্থাপন করলেন এবং মারামারি-হানাহানি বন্ধ করার চেষ্টা করলেন।

হিলফুল ফুযুলের প্রচেষ্টায় আরব সমাজে তখন শান্তিশৃঙ্খলা ফিরে এসেছিল। বর্তমান সমাজে তৎকালীন আরব সমাজের ন্যায় বিশৃঙ্খলা না থাকলেও নানাবিধ সামাজিক সমস্যা দেখা যায়। এসব সমস্যা সমাধানের উল্লেখযোগ্য কর্তৃপক্ষ নেই। তাই সমাজের বিদ্যমান খুঁটিনাটি সমস্যার সমাধান করে সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে একটি সংগঠনের অভাব স্বভাবতই পরিলক্ষিত হয়। আর এক্ষেত্রে হিলফুল ফুযুল-এর ন্যায় শান্তিকামী সংগঠনের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই উচ্চারিত হতে পারে। পরিশেষে বলা যায়, হিলফুল ফুযুল ছিল একটি শান্তিকামী সংগঠন, যা আরব সমাজে শান্তিশৃঙ্খলা স্থাপনে সক্ষম হয়েছিল। অতএব, আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে হিলফুল ফুযুল-এর মতো সংগঠনের প্রয়োজন রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
46

আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

এ অধ্যায় শেষে আমরা-

  • আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মহানবি (স.)-এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তাঁর অন্যান্য চারিত্রিক গুণাবলি বর্ণনা করতে পারব।
  • পরিচয়সহ হযরত আবু বকর (রা.)-এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান বর্ণনা করতে পারব।
  • সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত উমর ফারুক (রা.)-এর অবদান উল্লেখ করতে পারব।
  • হযরত খাদিজা (রা.)-এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তাঁর চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব।
  • হযরত ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তাঁর আবদান বর্ণনা করতে পারব।
  • হযরত আব্দুল কাদির জিলানী (র.)-এর পরিচয়, মানবপ্রেমসহ তাঁর চরিত্রের মহৎ গুণাবলি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সত্যবাদী, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আপনপর সকলে তাঁকে আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
975
উত্তরঃ

বিশ্বের শ্রেষ্ঠ 'মহামানব মুহাম্মদ (স.)-এর আদর্শের সাথে উদ্দীপকের সাঈদের কাজের আংশিক মিল রয়েছে। মহানবি (স.) শুধু একজন দীন প্রচারকই ছিলেন না বরং তিনি ছিলেন সর্বোত্তম মানবীয় গুণের অধিকারী। মানবতার মুক্তি ও কল্যাণ কামনাই ছিল রাসুল (স.)-এর সাধনা। তিনি আরববাসীকে মুক্তি দেওয়ার জন্য কুরাইশ গোত্রের সমমনা কয়েকজনকে সাথে নিয়ে 'হিলফুল ফুযুল' নামের একটি মানব কল্যাণমূলক সংগঠন গড়ে তোলেন।

উদ্দীপকের সাঈদ সাহেব মহানবি (স.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুরআনের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। গরিব-দুঃখীদের অবস্থা চিন্তা চিন্তা করে করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
209
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত আফরোজা বেগমের কার্যক্রম মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর সাথে মিল রয়েছে।

হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। তিনি মহানবির সুন্দর চরিত্র, সততা দেখে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে তিনি মহানবিকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারে মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
177
উত্তরঃ

'কুতুবে হানাফিয়্যা' তে তিরাশি হাজার মাসআলা নিয়ে রচিত হয়েছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
421
উত্তরঃ

আইনের শাসন বলতে আইনের যথাযথ প্রয়োগকে বোঝায়। অর্থাৎ যেখানে দোষী বা অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এবং এক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করা হয় তাই আইনের শাসন। এক কথায় আইনের শাসনের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের লালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
98
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews