ফরহাদ সাহেব একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি তার এলাকায় বয়স্কদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এছাড়া দরিদ্র ছেলেমেয়েদের পড়াশুনার ব্যাপারে আর্থিক সহযোগিতা করেন। তিনি এলাকায় শান্তি বজায় রাখার জন্য ঝগড়া-বিবাদ মীমাংসারও ব্যবস্থা করে থাকেন। অন্যদিকে জনপ্রতিনিধি রফিক সাহেব তার এলাকার জনগণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করেন। রাস্তার পানি চলাচল স্বাভাবিক রাখার জন্য ড্রেন নির্মাণ করেন। এছাড়াও তিনি নিয়ম অনুসারে বাড়িঘর তৈরির ব্যবস্থা করেন।

Updated: 7 months ago
উত্তরঃ

যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভকরেন তাকে রাজতন্ত্র বলে।

উত্তরঃ

যে শাসনব্যবস্থায় নাগরিকের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা হয় তাই সুশাসন। এ ব্যবস্থায় সরকার দেশ পারিচালনার জন্য সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে প্রতিটি কাজের ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে।

উত্তরঃ

ফরহাদ সাহেব ইউনিয়ন পরিষদ নামক স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধি।

স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। কয়েকটি গ্রাম নিয়ে একেকটি ইউনিয়ন পরিষদ গঠিত। ইউনিয়ন পরিষদ গ্রাম পর্যায়ের সরকারব্যবস্থা। এর চেয়ারম্যান ও সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। উদ্দীপকের নির্বাচিত জনপ্রতিনিধি ফরহাদ সাহেব তার এলাকায় বয়স্কদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, দরিদ্র ছেলেমেয়েদের পড়াশুনার ব‍্যাপারে আর্থিক সহযোগিতা দেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি বিবাদ মীমাংসা করেন। তার কার্যাবলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যাবলির অনুরূপ। গ্রামীণ সমস্যা দূরীকরণ ও স্থানীয় পর্যায়ের নেতৃত্বের বিকাশ ও গণসচেতনতা বৃদ্ধি এর মূল লক্ষ্য। গ্রামীণ উন্নয়নে তিনি সুনির্দিষ্ট কার্যাবলি পরিচালনা করেন।

তাই বলা যায়, ফরহাদ সাহেব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি।

উত্তরঃ

রফিক সাহেব একজন পৌরসভার মেয়র এবং তার সততা ও দক্ষতার ওপর তার এলাকার সার্বিক উন্নয়ন নির্ভরশীল। পৌরসভা হলো শহরভিত্তিক স্থানীয় সরকারব্যবস্থা। স্থানীয় সরকারের এ. বিভাগটি শহর এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে।

উদ্দীপকের রফিক সাহেব তার এলাকার জনগণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করেন। রাস্তার পানি চলাচল স্বাভাবিক করার জন্য ড্রেন নির্মাণ করেন। এছাড়াও তিনি নিয়ম অনুসারে বাড়িঘর তৈরির ব্যবস্থা করেন। তার কাজসমূহ হলো পৌরসভার কাজ। এ কাজগুলো তিনি সততার সাথে করলে তার এলাকার উন্নয়ন ঘটবে।

কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ না থাকায় নির্বাচিত প্রতিনিধিগণ পৌরসভার কার্যক্রম পরিচালনা করেন। একজন পৌরসভার মেয়রকে তার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করতে হয় এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হয়। স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাবার বিক্রি নিশ্চিত করা, শহরে পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা এবং রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক ও উদ্যান প্রতিষ্ঠা ও উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণে পৌরসভা কাজ করে থাকে। উক্ত কার্যাবলি সঠিকভাবে এবং সততার সাথে পরিচালনা ও বাস্তবায়ন কুরলে এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৌরসভার মেয়রের সততা ও দক্ষতার ওপর উক্ত এলাকার সার্বিক উন্নয়ন নির্ভরশীল।

46

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ । এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর ১৯৭২ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। 

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

• সরকার পদ্ধতির ধরন সংক্ষেপে বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব ও সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব ;  সংক্ষিপ্ত রূপরেখা ও কার্যাবলি বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ও কাজ ব্যাখ্যা করতে পারব;

• বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের সুশাসনের জন্য গৃহীতসুশাসনের গুরুত্ব উপলব্ধি করে

• কার্যক্রমে সহযোগিতা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য এবং সকল কাজ সরকারের মাধ্যমে সম্পন্ন হয়। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা অপরিসীম।

202
উত্তরঃ

সরকারব্যবস্থার পরিবর্তন যুগে যুগে ঘটেছে। রাষ্ট্রের শুরু থেকেই সরকারের ধরন ও ধারণায় পরিবর্তন এসেছে। বর্তমান যুগে সরকার বিভিন্ন নীতি ও কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। এ কারণে সরকারের শ্রেণিবিভাগও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।

120
উত্তরঃ

সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস এবং তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। অন্যদিকে, একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা দলের শাসন চলে এবং জনগণের মতামতের কোনো পুরুত্ব থাকে না।

170
উত্তরঃ

গণতন্ত্র হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং জনগণের কল্যাণে কাজ করে। এটি পৃথিবীর অধিকাংশ দেশে প্রচলিত।

398
উত্তরঃ

একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির বা এক দলের শাসনব্যবস্থা। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। শাসকের ইচ্ছাই আইন হিসেবে কার্যকর হয়। এটি গণতন্ত্রের বিপরীত একটি শাসনব্যবস্থা।

187
উত্তরঃ

একনায়কতন্ত্রে, ক্ষমতা এক ব্যক্তির বা এক দলের হাতে কেন্দ্রীভূত থাকে। এতে জনগণের অধিকার ও মতামতের গুরুত্ব থাকে না। একনায়ক বা দল ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। এই শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না।

253
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews