রফিক সাহেব একজন পৌরসভার মেয়র এবং তার সততা ও দক্ষতার ওপর তার এলাকার সার্বিক উন্নয়ন নির্ভরশীল। পৌরসভা হলো শহরভিত্তিক স্থানীয় সরকারব্যবস্থা। স্থানীয় সরকারের এ. বিভাগটি শহর এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে।
উদ্দীপকের রফিক সাহেব তার এলাকার জনগণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করেন। রাস্তার পানি চলাচল স্বাভাবিক করার জন্য ড্রেন নির্মাণ করেন। এছাড়াও তিনি নিয়ম অনুসারে বাড়িঘর তৈরির ব্যবস্থা করেন। তার কাজসমূহ হলো পৌরসভার কাজ। এ কাজগুলো তিনি সততার সাথে করলে তার এলাকার উন্নয়ন ঘটবে।
কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ না থাকায় নির্বাচিত প্রতিনিধিগণ পৌরসভার কার্যক্রম পরিচালনা করেন। একজন পৌরসভার মেয়রকে তার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করতে হয় এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হয়। স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাবার বিক্রি নিশ্চিত করা, শহরে পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা এবং রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক ও উদ্যান প্রতিষ্ঠা ও উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণে পৌরসভা কাজ করে থাকে। উক্ত কার্যাবলি সঠিকভাবে এবং সততার সাথে পরিচালনা ও বাস্তবায়ন কুরলে এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৌরসভার মেয়রের সততা ও দক্ষতার ওপর উক্ত এলাকার সার্বিক উন্নয়ন নির্ভরশীল।
Related Question
View Allসরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য এবং সকল কাজ সরকারের মাধ্যমে সম্পন্ন হয়। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা অপরিসীম।
সরকারব্যবস্থার পরিবর্তন যুগে যুগে ঘটেছে। রাষ্ট্রের শুরু থেকেই সরকারের ধরন ও ধারণায় পরিবর্তন এসেছে। বর্তমান যুগে সরকার বিভিন্ন নীতি ও কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। এ কারণে সরকারের শ্রেণিবিভাগও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।
সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস এবং তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। অন্যদিকে, একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা দলের শাসন চলে এবং জনগণের মতামতের কোনো পুরুত্ব থাকে না।
গণতন্ত্র হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং জনগণের কল্যাণে কাজ করে। এটি পৃথিবীর অধিকাংশ দেশে প্রচলিত।
একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির বা এক দলের শাসনব্যবস্থা। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। শাসকের ইচ্ছাই আইন হিসেবে কার্যকর হয়। এটি গণতন্ত্রের বিপরীত একটি শাসনব্যবস্থা।
একনায়কতন্ত্রে, ক্ষমতা এক ব্যক্তির বা এক দলের হাতে কেন্দ্রীভূত থাকে। এতে জনগণের অধিকার ও মতামতের গুরুত্ব থাকে না। একনায়ক বা দল ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। এই শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!