ফারজানার বক্তব্য বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 11 months ago
উত্তরঃ

সকল ধরনের সরকার ব্যবস্থায় জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে চলে। জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে। একইভাবে, একনায়কতন্ত্রেও জনমতের সমর্থন লাভের জন্য একনায়ককেও বহুবিধ পন্থায় আশ্রয় গ্রহণ করতে হয়। তাই বলা যায় যে, ফারজানার প্রথমোক্ত বক্তব্যটি খুবই যথার্থ। অন্যদিকে, ফারজানা জনমতকে অনেকটা অস্পষ্ট বলে উল্লেখ করেছেন। সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ট জনগণের মতকে জনমত বলা হয়। এ অর্থে যেকোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের সমষ্টিকে জনমত বলা যেতে পারে। তবে এ অর্থে জনমতের ধারণা অস্পষ্ট থেকে যায়। তাই পৌরনীতিতে কেবল প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। তবে জনমত সম্বন্ধে কেউ কেউ বিরূপ ধারণা পোষণ করেন এবং অভিযোগের সঙ্গে বলেন যে, জনমত জনও নয় মতও নয়। যারা এ মতের সমর্থন তাদের মতে জনমত কখনই সুসংগঠিত নয়। সাধারণ স্বভাবতই উদাসীন। মুষ্টিমেয় কয়েকজন লোক জনগণের নামে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করে এবং নিজেদের স্বার্থসিদ্ধি ও ক্ষমতা দখলের জন্য তাদের মতকে জনমত বলে চালিয়ে দেয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শাসকগোষ্ঠী তাদের নিজ নিজ মতের সপক্ষে জনসাধারণকে আকৃষ্ট করে এবং জনমতের আকার দান করে। ফলে জনমতের বিষয়টি থেকে যায় অস্পষ্ট। তাই বলা যায় যে, ফারজানার দ্বিতীয় বক্তব্যটিও যথার্থ।

63

Related Question

View All
উত্তরঃ

গণতন্ত্র হলো জনগণের শাসন যা পরিচালিত হয় জনমতের ভিত্তিতে। গণতন্ত্রে সরকার জনমতকে উপেক্ষা করে শাসনকার্য পরিচালনা করতে পারে না। বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন প্রণয়ন, সরকারের নিয়ন্ত্রণ, ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণসহ সকল কাজে জনমতের ভূমিকা দেখা যায়। এজন্য জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

301
উত্তরঃ

উদ্দীপকের সমস্ত আবহে জনমতের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। জনমত যেকোনো বিষয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে। জনমতের চাপে সরকার অনেক কাজ করতে বাধ্য থাকে। উদ্দীপকে গার্মেন্টস কারখানার পরিবেশ উন্নয়নে গড়ে উঠা জনমতের প্রভাবে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়।

সাধারণ অর্থে, জনমত অর্থ সংখ্যাগরিষ্ঠের মতামত। অন্যদিকে পৌরনীতির ভাষায় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে প্রভাবশালী যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। জনমত সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট, জনকল্যাণমূলক এবং যুক্তিভিত্তিক হয়। এটি পরিবর্তনশীল একটি বিষয়। কেননা এখন যা জনমতের পক্ষে কিছুদিন পর এর পক্ষে জনমত নাও থাকতে পারে। আবার যে ইস্যু নিয়ে এখন জনমত গড়ে উঠেছে, কিছুদিন পরে তার গুরুত্ব নাও থাকতে পারে। পরিবার, সমাজ, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য, সভা সমাবেশ জনমত গঠনের পক্ষে কাজ করে। বর্তমানকালের ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন- facebook, twitter, blooger প্রভৃতি) জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম

197
উত্তরঃ

জনকল্যাণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতগুলো শর্ত আছে, জনমত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনমত সরকারের চলার পথের নির্দেশনা দান করে থাকে। জনমতকে উপেক্ষা করে কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হলে তা কখনই কার্যকরী ও ফলপ্রসূ হয় না।
গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণের জন্য, জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। বর্তমান বৃহত্তর জনসংখ্যা অধ্যুষিতদেশগুলোর জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। পরোক্ষভাবে প্রতিনিধি পাঠিয়ে জনগণ শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। এরূপ শাসনব্যবস্থায় জনগণ সরাসরি কোনো ভূমিকা পালন করতে পারে না। জনগণের মতামতকে সরকার কোনো কোনো ক্ষেত্রে আমলে আনতে চায় না।

সরকার দলীয় স্বার্থে কিংবা নিজেদের স্বার্থে কোনো কাজ করতে চায় বা বৃহত্তর কোনো কাজ করতে অনীহা প্রকাশ করতে পারে। জনমত এসব কাজগুলো সরকারকে করতে বা না করতে বাধ্য করতে পারে। জনমত জনকল্যাণমূলক রাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। জনমতের ভিত্তিতেই একটি সরকার অধিকতর জনকল্যাণকামী, কার্যকরী ও ফলপ্রসূভাবে কাজ করতে পারে। জনমতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থাই কল্যাণমূলক শাসন প্রতিষ্ঠা করতে পারে।

158
উত্তরঃ

জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার।
পারিবারিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে দেশ-বিদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে শিশু জানতে পারে। শিশুরা পিতামাতার বিশ্বাস, রাজনৈতিক দর্শনকে অনুসরণ করতে শেখে। পারিবারিক এ ভিত্তি শিশুরা সারা জীবন বহন করে। এভাবে পরিবার শক্তিশালী জনমতের ভিত্তি হিসেবে কাজ করে।

389
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews