বকুলদের এলাকার মাটি শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত। এ মাটির কণাগুলো আকারে বড়। পানি খুব তাড়াতাড়ি সরে যায়। অপরদিকে শাহীনদের এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ। 

Updated: 1 year ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা বাতাসের গ্যাসের বিনিময় হয় অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে সে প্রক্রিয়াকেই বায়বায়ন বলে।

উত্তরঃ

হরাইজোন হলো মাটির স্তর। মাটির গঠন পর্যবেক্ষণ করলে এতে প্রধানত ৪টি স্তর দেখতে পাওয়া যায়। এসব স্তরের এক একটিকে এক একটি হরাইজোন বলা হয়। সবার উপরে যে স্তর থাকে তাকে টপ সয়েল বলা হয়। এই স্তরের মাটি বালুময় হয়। যে কারণে খনিজসমূহ পানির সাথে নিচের স্তরে চলে যায়। নিচের এই স্তরকে সাবসয়েল বলা হয়। এই স্তরে উপর থেকে আসা খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে। এরপরের স্তরে শিলার রূপান্তর ঘটতে থাকে। এই স্তরে বড় এবং কঠিন শিলাসমূহ ছোট এবং তুলনামূলকভাবে নরম শিলাতে রূপান্তরিত হতে থাকে। এই স্তরের ঠিক নিচে পাওয়া যায় কঠিন শিলা স্তর। কঠিন শিলা স্তরের উপর মূলত ভূপৃষ্ঠের সবকিছু দাঁড়িয়ে আছে। এভাবে হরাইজোন স্তরগুলো তৈরি হয়।

উত্তরঃ

বকুলদের এলাকার মাটি হচ্ছে বালু মাটি। বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের পানি ধারণক্ষমতা খুবই কম। এই মাটিতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বড় থাকে। এর ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকে। এ কারণে এ মাটিতে বায়বায়ন অনেক বেশি হয়। বালু মাটিতে খুবই অল্প পরিমাণ শিলা ও খনিজ পদার্থ থাকে। এই মাটিতে যদি হিউমাস থাকে তবে তা চাষাবাদের জন্য উপযোগী হয়। বালু মাটিতে পানি খুব তাড়াতাড়ি নিষ্কাশিত হয়ে যায় বলে এ মাটি চাষাবাদের জন্য তেমন উপযোগী নয়। এটিই বালু মাটির প্রধান সমস্যা। উপরে উল্লেখিত বালু মাটির সকল বৈশিষ্ট্যই বকুলদের এলাকার মাটিতে উপস্থিত। তাই বলা যায় বকুলদের এলাকার মাটি হচ্ছে বালু মাটি।

উত্তরঃ

উদ্দীপকে শাহীনদের এলাকার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এ মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ। উল্লেখিত বৈশিষ্ট্য পলিমাটির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পলিমাটি খুবই উর্বর হয়। এই মাটির কণাগুলো বালু মাটির কণার আকারের তুলনায় ছোট হয়। মূলত এই মাটির কণাগুলো খুবই ছোট বলে পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং এক পর্যায়ে জমিতে পড়ে স্তর সৃষ্টি করে। ছোট মাটির কণা বেশি পরিমাণে পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। একারণেই বালুমাটির

তুলনায় পলি মাটিতে পুষ্টি উপাদান বেশি থাকে। পলিমাটি বেশি পরিমাণে পানি ধরে রাখতে পারে। যা বালু মাটি পারে না। পানি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। এজন্য বালু মাটির তুলনায় পলিমাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি বেশি সহজলভ্য হয়।
সুতরাং, সকল দিক বিবেচনায় বালু মাটি অপেক্ষা পলি মাটি উদ্ভিদের অর্থাৎ ফসলের জন্য বেশি উপযুক্ত। অতএব, বকুল ও শাহীনদের এলাকার মধ্যে শাহীনদের এলাকাতে ফসল ভালো ফলবে।

256

মাটি আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ। মাটিতে পাছপালা জন্মার, ফসল উৎপন্ন হয়। আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে নানা ধরনের দূষণ থেকে রক্ষা করা। একই সাথে মাটি আমাদের তেল, গ্যাস, কয়লাসহ নানা রকম খনিজ পদার্থের উৎস। তাই আমরা একদিকে যেরকম এই খনিজ উত্তোলন করে দেশকে সমৃদ্ধ করব, অন্যদিকে লক্ষ রাখব এই প্রক্রিয়ায় আমাদের মূল্যবান সম্পদটির যেন অপচয় না হয়।বিজ্ঞান
 এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  •  মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ।
  • বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারব।
  • মাটির গঠন ব্যাখ্যা করতে পারব।
  •  মাটির pH মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  মাটি দূষণের কারণ, ফলাফল এবং মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  •  মাটিতে অবস্থিত খনিজের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারব।
  •  খনিজের ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • প্রাকৃতিক জ্বালানির গঠন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • শিক্ষার্থীর এলাকায় মাটিদূষণের কারণ ও ফলাফল অনুসন্ধান করতে পারব।
  •  pH পেপার দিয়ে মাটির pH নির্ণয় অথবা লিটমাস পেপার দিয়ে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করতে পারব।
  • সম্পদ সংরক্ষণে যত্নবান হব ও অন্যদের সচেতন করব।

 



 

Related Question

View All
উত্তরঃ

লক্ষ লক্ষ বছর পূর্বে ভূগর্ভে চাপা পড়া মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ উচ্চ চাপ ও তাপের ফলে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে জ্বালানিতে পরিণত হয়, তাকে জীবাশ্ম জ্বালানি (Fossil Fuel) বলে। মূলত কয়লা, পেট্রোলিয়াম, এবং প্রাকৃতিক গ্যাস হলো প্রধান জীবাশ্ম জ্বালানি।

এই জ্বালানিগুলো নবায়নঅযোগ্য (Non-renewable) সম্পদ কারণ এদের তৈরি হতে মিলিয়ন মিলিয়ন বছর সময় লাগে এবং ব্যবহারের হার এদের উৎপাদিত হওয়ার হারের চেয়ে অনেক বেশি। আধুনিক সভ্যতার শক্তি চাহিদার একটি বড় অংশ এই জীবাশ্ম জ্বালানি থেকে পূরণ হয়, যেমন বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো এবং শিল্প কারখানায় ব্যবহার।

Satt AI
Satt AI
2 weeks ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews