উদ্দীপকে শাহীনদের এলাকার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এ মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ। উল্লেখিত বৈশিষ্ট্য পলিমাটির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পলিমাটি খুবই উর্বর হয়। এই মাটির কণাগুলো বালু মাটির কণার আকারের তুলনায় ছোট হয়। মূলত এই মাটির কণাগুলো খুবই ছোট বলে পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং এক পর্যায়ে জমিতে পড়ে স্তর সৃষ্টি করে। ছোট মাটির কণা বেশি পরিমাণে পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। একারণেই বালুমাটির
তুলনায় পলি মাটিতে পুষ্টি উপাদান বেশি থাকে। পলিমাটি বেশি পরিমাণে পানি ধরে রাখতে পারে। যা বালু মাটি পারে না। পানি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। এজন্য বালু মাটির তুলনায় পলিমাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি বেশি সহজলভ্য হয়।
সুতরাং, সকল দিক বিবেচনায় বালু মাটি অপেক্ষা পলি মাটি উদ্ভিদের অর্থাৎ ফসলের জন্য বেশি উপযুক্ত। অতএব, বকুল ও শাহীনদের এলাকার মধ্যে শাহীনদের এলাকাতে ফসল ভালো ফলবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!